Category: লিড নিউজ

  • রান্না : খেজুর বাদামের ডেজার্ট

    রান্না : খেজুর বাদামের ডেজার্ট

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৩ মার্চ, ২০২৪: ইফতারি হিসেবে খেজুর আমরা সব সময় খেয়ে থাকি। তবে অনেকে বাদম রাখেন ইফতারে। তবে এই দেই উপকরণ দিয় তৈরি হয়েছে মজাদার ইফতার “খেজুর বাদামের ডেজার্ট”। এই খাবারের রেসিপি এখানে দেওয়া হয়েছে। আপনি ইচ্ছা করলে খুব সহজেই তৈরি করতে পারেন এই ইফতারটি।

    রেসিপি দিয়েছেন-কানিজ ফাতেমা রুমা (২)
    রেসিপি দিয়েছেন-কানিজ ফাতেমা রুমা (২)

     

    উপকরণ:

    খেজুর-২ কাপ, কাঠ বাদাম-হাফ কাপ, কাজু বাদাম-হাফ কাপ, পেস্তা বাদাম-হাফ কাপ, সাদা তিল-১/৪ কাপ, ঘি-৩টেবল চামচ।

     

    প্রণালী:

    খেজুর পানিতে ভিজিয়ে নরম করে নিতে হবে। বিচি ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি প্যান এ সাদা তিল হাল্কা ভেজে তুলে রাখতে হবে। প্যান এ ঘি দিয়ে কাঠ ও কাজু বাদাম ভেজে তুলে রাখতে হবে। এবার প্যান এ যে ঘি আছে তাতেই খেজুর দিয়ে ভাজা ভাজা করতে হবে। ঘন হয়ে এলে ভাজা তিল ও পেস্তা বাদাম কুচি অর্ধেকটা এবং কাঠ ও কাজু বাদাম ভাজা দিয়ে ভালো মত মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে কড়াইয়ের গা ছেড়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার হাতের তালুতে ঘি লাগিয়ে খেজুর শেপ এ বানিয়ে নিন। বরফির আকারেও কেটে নিতে পারেন। ফ্রিজ এ রেখে  ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন খেজুরের ডেজার্ট।  এই রমজানে আপনার খাওয়ার টেবিলে  খুবই উপাদেয় একটি ডেজার্ট হতে পারে এটি।

     

    রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা।

  • চলতি অর্থবছরে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মসূচি

    চলতি অর্থবছরে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মসূচি

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ মার্চ, ২০২৪: চলতি অর্থবছরের জন্য ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এই ক্ষেত্রে সড়ক পরিবহন, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেওয়া হয়।

    অনুমোদিত আরএডিপি চলতি অর্থবছরের মূল এডিপির আকার ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার চেয়ে ১৮ হাজার কোটি টাকা বা ৬.৮৪ শতাংশ কম।

    আজ মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসি সভায় এ অনুমোদন দেওয়া হয়।

    সভার পর সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বলেন, মোট সংশোধিত আরএডিপি ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার মধ্যে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং ৮৩ হাজার ৫০০ কোটি টাকা বিদেশী উৎস থেকে আসবে।

    ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার বক্তব্য রাখেন।

    সত্যজিৎ বলেন, চলতি অর্থবছরের জন্য আরএডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ১৫৮৮টি নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ১৩৪৫টি বিনিয়োগ প্রকল্প, ৩৬টি সম্ভাব্যতা যাচাই প্রকল্প, ১১৫টি কারিগরি সহায়তা প্রকল্প এবং ৯২টি স্ব-অর্থায়ন প্রকল্প রয়েছে।

    পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর পূর্বের নির্দেশনা অনুযায়ী সভায় বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব রাখা হয়েছে।

    তিনি বলেন, প্রায় তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী যেসব প্রকল্প শেষ পর্যায়ে এবং ন্যূনতম তহবিলে সম্পন্ন হতে পারে এবং যেগুলো থেকে তাৎপর্যপূর্ণ ফল আসতে পারে, সেসব প্রকল্পের জন্য প্রয়োজনীয় বরাদ্দের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

    সালাম বলেন, প্রধানমন্ত্রী প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন পর্যায়ে বিলম্বের স্বাভাবিক প্রবণতা এড়াতে সম্ভাব্যতা যাচাইয়ের ওপর জোর দিয়েছেন।

    তিনি বলেন, এ বিষয়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) মনিটরিং করার বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে যাতে উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো সম্পন্ন হয়, সময় ও ব্যয় বেড়ে না যায়।

    পরিকল্পনামন্ত্রী বলেন, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ ও জ্বালানি, বিজ্ঞান ও প্রযুক্তি, সামাজিক সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের মতো খাতে বরাদ্দ ও বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার ওপর সভায় জোর দেওয়া হয়েছে।

    এক প্রশ্নের জবাবে সালাম বলেন, সামর্থের অভাব এবং অন্যান্য কিছু সীমাবদ্ধতার কারণে কিছু মন্ত্রণালয় ও বিভাগ প্রায়ই আরএডিপিতে কম বরাদ্দ দেখতে পায়।

    তিনি বলেন, আরএডিপি বাস্তবায়নে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

    চলতি অর্থবছরে এডিপি ব্যবহারের ধীরগতি সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০২৩ সালের জুলাই থেকে শুরু হওয়া চলতি অর্থবছরে অনেক প্রতিকূলতার পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার সম্মুখীন হয়েছে, যা উন্নয়নের গতির জন্য ক্ষতিকর।

    গত সাধারণ নির্বাচন নিয়ে সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহসহ সব অর্থনৈতিক সূচকও বাড়ছে।

    ‘স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত এবং এটি এখন বিরাজমান’ উল্লেখ করে তিনি বলেন, প্রকল্পগুলোর বাস্তবায়ন এখন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

    পরিকল্পনা মন্ত্রী আরও জানান, ৯ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং ডেল্টা প্ল্যান ২১০০ ও পরিপ্রেক্ষিত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া তৈরি করা হবে।

    এডিপির আকার হ্রাস করার স্বাভাবিক প্রবণতা সম্পর্কে অপর এক প্রশ্নের উত্তরে সালাম বলেন, এডিপি সংশোধন একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং এটি অব্যাহত থাকবে।

    পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার জানান, বর্তমান ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে সামান্য কিছু পরিবর্তন করে চলতি অর্থবছরের জন্য আরএডিপি চূড়ান্ত করা হয়েছে।

    তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী নির্বাহী সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর বেশি জোর দিয়েছেন।

    পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে প্রকল্প পরিচালকদের সক্ষমতা বাড়ানো এবং একটি পুল তৈরির মাধ্যমে তাদের সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগানোর উপায় সংক্রান্ত একটি রোডম্যাপ জমা দিতে বলেছেন।

    এ বিষয়ে সত্যজিৎ বলেন, রোডম্যাপ ও গাইডলাইন পাওয়া গেলে, বাস্তবায়নে ধীরগতির প্রবণতা ও সামর্থের অভাবকে সামগ্রিকভাবে মোকাবেলা করার জন্য কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে।

    তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে শেষ পর্যায়ে থাকা প্রায় ৩৩০টি প্রকল্প চলতি অর্থবছরে শেষ করতে নির্দেশ দিয়েছেন।

    পরিকল্পনা সচিব বলেন, ৩৩০টি প্রকল্পের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা প্রতিশ্রুতি দিয়েছেন যে, দেশি-বিদেশি তহবিল প্রস্তুত থাকায় ওই প্রকল্পগুলো সময়সীমার মধ্যে সম্পন্ন করা হবে।

    এক প্রশ্নের জবাবে সত্যজিৎ বলেন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বরাদ্দে কিছু অমিল থাকলেও প্রধানমন্ত্রী স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবেশ, নারীর উন্নয়ন খাতে আরও মানসম্মত প্রকল্প গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

    চলতি অর্থবর্ষের আরএডিপি অনুযায়ী, পরিবহন ও যোগাযোগ খাত সর্বোচ্চ ৬৩,২৬৩.৩১ টাকা (২৫.৮২%) বরাদ্দ পেয়েছে, তারপরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৭,৮৯৬.৭৩ কোটি টাকা (১৫.৪৭%), গৃহায়ন ও কমিউনিটি সুবিধা ২৮,০০২.১৫ কোটি টাকা (১১.৪৩%), স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ১৯,৯৬৯.৭১ কোটি টাকা (৮.১৫%), শিক্ষা ১৭,২২৯.৯১ কোটি টাকা (৭.০৩%), পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ ১৪,৩৯১ কোটি টাকা (৫.৮৭%), স্বাস্থ্য ১২,০৬৬.৭৬ কোটি টাকা (৪.৯৩%), কৃষি ১০,৩১৭.৭৬ কোটি টাকা (৪.২১%), শিল্প ও অর্থনৈতিক পরিষেবা ৪,৬৩০.৪৩ কোটি টাকা (১.৮৯%) এবং বিজ্ঞান ও আইসিটি ৩,৬৩৭.১২ কোটি টাকা (১.৪৮%)।

    সর্বোচ্চ বরাদ্দ গ্রহীতা মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে, স্থানীয় সরকার বিভাগ ৪২,৭০০.৭৬ কোটি টাকা (১৭.৪৩%) নিয়ে তালিকার শীর্ষে, তারপরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ২৭,৮০৩.৪৫ কোটি টাকা (১১.৩৫%), বিদ্যুৎ বিভাগ ২৭,১২৭.৪৫ কোটি টাকা (১১.০৭%), রেল মন্ত্রণালয় ১৩,১১৭.৬২ কোটি টাকা (৫.৩৫%), পানিসম্পদ মন্ত্রণালয় ১২,১৯২.৭৫ কোটি টাকা (৪.৯৮%), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১১,৪১৫.৫১ কোটি টাকা (৪.৬৬%), স্বাস্থ্য পরিষেবা বিভাগ ৯,৩৪৫.৪৯ কোটি টাকা (৩.৮১%) পেয়েছে।

    সূত্র: বাসস

  • বিএনপি আন্দোলনের নামে গণতন্ত্রকে ধ্বংস করছে: সেতুমন্ত্রী

    বিএনপি আন্দোলনের নামে গণতন্ত্রকে ধ্বংস করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১২ মার্চ, ২০২৪: বিএনপি আন্দোলনের নামে গণতন্ত্রকে ধ্বংস করছে, বলে জানিয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “বিএনপি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তাদের তথাকথিত সরকারবিরোধী আন্দোলনের নামে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পাঁয়তারা করে আসছে। কিন্তু তাদের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি। বরং তারা জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে।

    আজ মঙ্গলবার (১২ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন।

    বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, “রমজান মাস সংযমের মাস। এ মাসেও বিএনপির নেতারা তাদের রাজনৈতিক কর্মসূচি চলমান রাখার কথা বলছেন। রমজান মাসে কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে। তাদের এই কর্মসূচি রমজানের মধ্যেও জনভোগান্তি সৃষ্টি করবে। অর্থাৎ তারা দেশের জনগণকে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দিতে চায় না। আমরা আগেই বলেছি, রমজানে ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।”

    তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলছেন; তারা নাকি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন না। অথচ তারা নিয়মিত সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। প্রকৃতপক্ষে বিএনপির নেতাকর্মীরা ভুলের চোরাবালিতে আটকা পড়েছেন, ভুল রাজনীতির ফ্রেমে বন্দি হয়ে আছেন। তারা খুনি-দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী তারেক রহমানের নেতৃত্বের দাসত্বে বন্দি হয়ে আছেন। তাদের শুভবুদ্ধির উদয় বা বিবেক জাগ্রত না হলে তারা এই বন্দিদশা থেকে মুক্তি পাবেন না। বন্দি অবস্থায় থাকতে থাকতে ভ্রমের কারণে তারা তাদের বন্দিত্বের দায়ভার সরকারের ওপরে চাপানোর অপচেষ্টা করছেন।”

    বিবৃতিতে সেতুমন্ত্রী বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। রমজান মাসে জনগণের যাতে কষ্ট না হয় সেজন্য সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগণের পাশে ছিল এবং থাকবে।”

  • বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী

    বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মার্চ, ২০২৪: বায়ুদূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।তিনি বলেন, “রাজধানী ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইটভাটার ট্রাকারের মাধ্যমে দূষণকারী ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। প্রযুক্তি ব্যবহার করায় কর্মকর্তাদের নিজস্ব পছন্দে ইটভাটা বাছাই করার সুযোগ থাকবে না।”

    সাবের হোসেন চৌধুরী আজ মঙ্গলবার (১২ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে একশ’দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য আয়োজিত এক সভায় এসব কথা বলেন।

    পরিবেশমন্ত্রী বলেন, “একশ’ কর্মদিবসের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে ১০ মার্চ পর্যন্ত ৪৫৮টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২০৯টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।”

    সভায় পরিবেশমন্ত্রী বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন নির্মাণকালীন দূষণ, কালো ধোয়া নির্গমনকারী পরিবহন ও কলকারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রাখার নির্দেশ প্রদান করেন।

    এসময় সরকারি নির্মাণে শতভাগ ব্লক ব্যবহারের সংশোধিত রোড ম্যাপ ঘোষণা এবং ব্লকের উদ্যোক্তাদের আর্থিক প্রণোদনা দেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

    সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত ঘোষণা, অনলাইন ইটিপি মনিটরিং, ইপিআর গাইডলাইন ও ন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চান মন্ত্রী।

    জনগণের প্রতি মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি পূরণে অগ্রাধিকার কর্মসূচির সময়োচিত বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

    সভায় অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    সূত্র: বাসস

  • কোনো সেক্টরে চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি

    কোনো সেক্টরে চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মার্চ, ২০২৪: কোনো সেক্টরে চাঁদাবাজি বরদাশত করা হবে না, বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, পণ্য পরিবহনসহ কোনো সেক্টরে চাঁদাবাজি বরদাশত করা হবে না। সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”

    আজ মঙ্গলবার (১২ মার্চ) পুলিশ সদর দপ্তরে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা জানান।

    আইজিপি বলেন “পুলিশ কর্মকর্তাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।তাছাড়া পণ্যবাহী যানবাহন নির্বিঘ্ন চলাচলের সুযোগ করে দিতে হবে।”

    আইজিপি বলেন, “রমজান ও ঈদকে সামনে রেখে কোনো ইস্যু তৈরি করে কেউ যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

    তিনি বলেন, “কোনো স্বার্থান্বেষী মহল সাইবার ওয়ার্ল্ডে গুজব ও অপপ্রচারের মাধ্যমে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সেজন্য কর্মকর্তাদের তৎপর থাকতে হবে।”

    আইজিপি পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি গ্রহণের জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সব পুলিশ ইউনিটকে নির্দেশনা দেন।

    বাসের ছাদে বা ট্রাকে যাতে যাত্রী পরিবহন করতে না পারে সেজন্য হাইওয়ে পুলিশকে ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।

    আইজিপি বলেন, রমজানে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ইফতার, তারাবি এবং সেহরির সময় বিশেষভাবে সতর্ক ও সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে।

    গার্মেন্টস শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যেন কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সেজন্য শিল্প পুলিশকে তৎপর থাকার নির্দেশ দেন তিনি।

    সভায় আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

    সভায় অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এছাড়া র‌্যাব, এটিইউ, পিবিআই, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, নৌ পুলিশের প্রধান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, ডিআইজি (এফডিএমএন), সব জেলার পুলিশ সুপার এবং বিশেষায়িত ইউনিট নৌ, হাইওয়ে, রেলওয়ে, ট্যুরিস্ট ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি সভায় সংযুক্ত ছিলেন।

  • রমজানে খেজুর ও চিনির মূল্য নির্ধারণ করেছে সরকার

    রমজানে খেজুর ও চিনির মূল্য নির্ধারণ করেছে সরকার

    www.HelloBangla.News – অর্থনীতি – ১২ মার্চ, ২০২৪: রমজানে অতি প্রয়োজনীয় দুটি খাদ্যপণ্য হচ্ছে চিনি ও খেজুর।তাই সরকার রমজানে খেজুর ও চিনির মূল্য নির্ধারণ করে দিয়েছে। এই হিসেবে প্রতি কেজি অতি সাধারণ খেজুরের দর ঠিক করা হয়েছে ১৫০ থেকে ১৬৫ টাকা এবং কেজিপ্রতি চিনির মূল্য ১৪০ টাকা ধার্য করা হয়েছে।

    গতকাল সোমবার (১১ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুনের সই করা এক সার্কুলারে এসব তথ্য জানা গেছে।

    এতে বলা হয়, নিম্নমানের খেজুরের দাম ধরা হয়েছে কেজিতে ১৫০ থেকে ১৬৫ টাকা। আর বহুল ব্যবহৃত জাইদি খেজুরের কেজি নির্ধারণ করা হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা।

    পাশাপাশি প্রতি কেজি চিনির মূল্য ১৪০ টাকা ঠিক করা হয়েছে। তাছাড়া প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দর ধার্য করা হয়েছে ১৪৫ টাকা। এসব দামে খেজুর ও চিনি বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছে।

    বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে নিম্নমানের খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে দামি খেজুরের দাম ঠিক করে দেয়া হয়নি।

    তিনি আরও জানান, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলছে। আশা করি, শিগগিরই তা দেশে আসবে। এতে মসলাজাতীয় পণ্যটির দরও কমে যাবে।

    প্রতিমন্ত্রী বলেন, সরকার নিত্যপণ্যের দাম কমানোর চেষ্টায় করছে। বাজারে কোনো পণ্যের স্বল্পতা নেই। চালের দরম নিয়েও অস্বস্তি নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং হচ্ছে।

  • রমজানে প্রথম ১৫ দিন স্কুল খোলা থাকবে

    রমজানে প্রথম ১৫ দিন স্কুল খোলা থাকবে

    www.HelloBangla.News – জাতীয় – ১২ মার্চ, ২০২৪: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় আগামী ২৫ মার্চ পর্যন্ত খোলা রাখা হবে।ফলে শিক্ষার্থীদের রমজান মাসের প্রথম ১৫ দিন স্কুল করতে হবে।।

    রমজানে দুই শিফটের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো কীভাবে ক্লাস চালাবে, তা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।আজ মঙ্গলবার (১২ মার্চ) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ২০২৪ সালের শিক্ষাপঞ্জি সংশোধনের কারণে ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এ প্রজ্ঞাপনের প্রেক্ষিতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে ডাবল শিফট চালু রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানরা প্রভাতি ও দিবা শিফটে পাঠদান কার্যক্রম পরিচলনার ক্ষেত্রে নিজেদের সুবিধাজনক উপায়ে সময়সূচি নির্ধারণ বা সমন্বয় করতে পারবেন। সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এ মর্মে নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    এদিকে, রোজায় প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমও চলবে নতুন সময়সূচিতে। নতুন সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলবে। আগামী ১০ রমজান অর্থাৎ ২১ মার্চ পর্যন্ত এ নিয়মে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে।

    পবিত্র রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এ এম) আমিন উদ্দিন। অন্যদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ।

  • ৭৫ পরবর্তী সরকারগুলো গবেষণায় গুরুত্ব দেয়নি: প্রধানমন্ত্রী

    ৭৫ পরবর্তী সরকারগুলো গবেষণায় গুরুত্ব দেয়নি: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ মার্চ, ২০২৪: ৭৫ পরবর্তী সরকারগুলো গবেষণায় গুরুত্ব দেয়নি, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বিজ্ঞানকে বঙ্গবন্ধুই বেশি গুরুত্ব দিতেন। ৭৫ এর পর স্বৈরশাসকরা গবেষণায় গুরুত্ব দেয়নি। শিক্ষা-গবেষণাসহ একটি স্বাধীন সার্বভৌম দেশে যা যা প্রয়োজন, সবই করে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”

    আজ সোমবার (১১ মার্চ) বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এন এস টি ফেলসি এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সদ্য স্বাধীন দেশে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ প্রতিষ্ঠা করে দিয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত পরমাণু শক্তি কমিশন মানুষের স্বাস্থ্য পরিচর্যা অত্যাধুনিক নিউক্লিয়ার মেডিসিন প্রচলন করেছে।

    তিনি আরও বলেন, “আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছি। আরেকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চেষ্টা করেছিলাম দক্ষিণে কিন্তু দক্ষিণে আমাদের যে মাটি সে মাটি এত নরম। প্রত্যেকটা দিন আমরা দেখেছি আসলে সেখানে করা সম্ভব নয়। এখন যেখানে আমরা করেছি এটা বাস্তবায়ন সম্পন্ন হওয়ার পর দ্বিতীয়টাও আমরা এই পাবনাতেই রূপপুরে করতে পারবো। দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি দ্বীপে অ্যাটমিক এনার্জি থেকে লোক পাঠিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে, মাটির দেখা হয়েছে আসলে যেখানে মাটি খুব নরম, ওখানে করা সম্ভব হবে না। আমি এখনই বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রীকে বললাম যে এটার কাজ আমাদের শেষ হবে সঙ্গে সঙ্গে দ্বিতীয়টা যাতে শুরু করতে পারি এখন থেকে আমাদের সেই প্রস্তুতি নিতে হবে। তাছাড়া স্যাটেলাইট এক আমরা উৎক্ষেপণ করেছি এবং স্যাটেলাইট দুই উৎক্ষেপণ করারও ইতোমধ্যে আমরা নিয়েছি।”

    কৃষিতে গবেষণার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, “বাংলার মাটি হলো সোনা। এখানে যা ফলানোর ইচ্ছা তাই ফলানো যায়। এখানকার মাটিতে টিউলিপও জন্ম নেয়। তাই আমাদের কৃষির ওপর গুরুত্ব দিতে হবে।”

    প্রধানমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমি এবং আমার বোন শেখ রেহানা টানা ছয় বছর দেশে আসতে পারিনি। আমরা বিদেশে রিফিউজি হিসেবে ছিলাম। ৮১ সালে দেশে ফিরে আসি। এরপর আমার একটাই লক্ষ্য ছিল যে, বাংলাদেশকে উন্নত করা, দেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তন করা। সেই প্রত্যয় নিয়েই আমি ফিরে এসেছিলাম। কিন্তু আমার চলার পথ এত সহজ ছিল না। কারণ আমার বাবা-মা’র খুনিদের বিচার হবে না বলে ইনডেমনিটি আইন পাস করা হয়েছিল। তখন খুনিদের রাজত্ব ছিল। যে যুদ্ধাপরাধীরা আমাদের মা-বোনকে পাকিস্তানি হানাদারদের হাতে তুলে দিয়েছিল, বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। সেই যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে ক্ষমতায় বসানো হয়েছিল।”

    তিনি বলেন, “পঁচাত্তর পরবর্তী সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছিল অস্ত্রের ঝনঝনানি, সেশনজট। শিক্ষার পরিবেশটাই নষ্ট করা হয়েছিল। ১৯৯৬ সাল যখন ক্ষমতায় আসি তখন একটা জিনিস লক্ষ্য করলাম যে বিজ্ঞানের ছাত্র-ছাত্রীর সংখ্যা খুবই কম। বিজ্ঞান বিভাগে ছাত্র-ছাত্রী নাই বলতে গেলে। এর ফলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উপর আমরা জোর দিই। আমরা ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিই। যাতে প্রযুক্তি শিক্ষার প্রতি মানুষের আকর্ষণ তৈরি হয়।”

    কারিগরি শিক্ষা আমাদের অত্যন্ত দরকার উল্লেখ করে সরকার প্রধান বলেন, “সবচেয়ে বড় ব্যাপার হলো গবেষণা। গবেষণায় কোনো বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হতো না। ৯৬ সালে সরকার গঠনের পর আমি তাৎক্ষণিকভাবে ১২ কোটি টাকা গবেষণায় বরাদ্দ দিই। বিশেষ করে কৃষি গবেষণায় গুরুত্ব দিই। কারণ তখন আমাদের ৩০শ লাখ মেট্রিকটন খাদ্য ঘাটতি ছিল। তারপর থেকে প্রতি বাজেটে আমরা প্রযুক্তি শিক্ষা ও গবেষণার জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া শুরু করি। এভাবেই আমরা কাজ করে যাই।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন।

  • রমজানে আন্দোলন করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে: সেতুমন্ত্রী

    রমজানে আন্দোলন করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ মার্চ, ২০২৪: রমজানে আন্দোলন করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “রোজার মাসে সংযম না করে বিএনপি যতই আন্দোলন করবে তারা ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।”

    আজ সোমবার (১১ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দলের সম্পাদকমণ্ডলীর এক সভায় এ কথা বলেন তিনি।

    রমজানে সরকারবিরোধী কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি- এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, “এতে করে তাদের জনসম্পৃক্ততা অব্যাহতভাবে কমতে থাকবে।”

    সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “কোনো অপরাধ ও অপকর্ম যদি সরকারি ছত্রছায়ায় হয়ে থাকে তখন সরকার যদি কাউকে ছাড় না দেয় তখন বুঝতে হবে সরকারের এখানে জিরো টলারেন্স (শূন্য সহিষ্ণুতা) বজায় রেখেছে।”

    তিনি বলেন, “যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ বুঝি না। অপরাধী অপরাধীই। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অত্যন্ত কঠোর। ”

    রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটা বিষয় আছে। সরকার অত্যন্ত সতর্ক ও সর্বাত্মক প্রয়াস চালাচ্ছে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। বিশ্ব সংকটের প্রেক্ষাপটেও এরই মধ্যে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। যেটা বিএনপির সময় হয়নি। তারা শুধু দাম বাড়াতে পারে। বিশ্ব সংকটের মধ্যে তেলের কমানো নিয়ে যারা সরকারের প্রশংসা করে না তারা বিরোধিতার নামে বিরোধিতা করে।”

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন,  গতবারের মতো এবারও রমজানে সরকারের পাশাপাশি দলীয়ভাবে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ইফতার পার্টি করা হবে না। এর পরিবর্তে সারাদেশে আওয়ামী লীগের পক্ষ থেকে গরিব ও সাধারণ মানুষের মাঝে ইফতার, ত্রাণ সামগ্রী বিতরণ করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ময়মনসিংহ, কুমিল্লা নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সারাদেশে একযোগে এই নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন নিয়ে দেশে-বিদেশে অনেক অপপ্রচার হয়েছে। ভোটার উপস্থিতি নিয়ে অনেক অপবাদ ছড়ানো হয়েছে। কেউ কেউ বিবৃতি দিয়ে এই নির্বাচনের ব্যাপারে বিতর্কিত খবর পরিবেশন করেছেন সাধারণ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনে টার্ন আউট ঈর্ষণীয়। নির্বাচন কমিশন বলছে টার্ন আউট ৬০ শতাংশ।”

    সেতুমন্ত্রী বলেন, “শেখ হাসিনা মানবতার প্রতীক। তার অর্জনের ধারে কাছেও কেউ যেতে পারেনি। বিএনপি হচ্ছে সন্ত্রাসীদের দল। মানুষ পুড়িয়ে মারার দল। বিএনপির মিথ্যাচার এখন দলটির নেতাকর্মীরাও বিশ্বাস করে না।”

  • রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

    রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ মার্চ, ২০২৪: চট্রগ্রাম ও সিলিট মেডিকেল কলেজ পরিদর্শনের পর আজ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাজশাহী মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

    আজ সোমবার (১১ মার্চ) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

    সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে আমরা চট্টগ্রাম ও সিলেট ঘুরেছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভালো লাগলো, অন্যগুলোর তুলনায় এই হাসপাতাল অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। মেডিকেল কলেজটা শুধু চিকিৎসার জন্য না। এখানে শিক্ষা, গবেষণা সবই হয়ে থাকে। সুতরাং ডিস্ট্রিক হসপিটাল বা অন্য যেগুলো আছে, সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে “

    মন্ত্রী বলেন, “রাজশাহীতে একটি ডিস্ট্রিক্ট হাসপাতাল (সদর হাসপাতাল) আছে, অত্যন্ত সুন্দর, কিন্তু খালি পড়ে আছে। আমরা চেষ্টা করবো সেটিকে সচল করার। সেটিকে সচল করে এখানকার রোগীর চাপটা কমানোর চেষ্টা করবো। কিছু জনবলের ঘাটতি আছে, সেটি সমাধান করতে পারবো ।

    স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন আরও বলেন, “অভিযান কথাটা একটু অন্যরকম শোনায়। অভিযান তো হয় চোর ধরতে গেলে, জঙ্গি ধরতে গেলে। হাসপাতালে চলমান পরিদর্শন চলবে। কোনো হাসপাতাল তাদের পূর্বশর্ত ছাড়া কোনোভাবেই চলতে পারবে না। একটা অপারেশন করতে যা যা দরকার সেটা ছাড়া কোনোদিনই কোনো হাসপাতালকে অনুমোদন দেওয়া হবে না। আর সেখানে অপারেশন করতে কোনো দুর্ঘটনা ঘটলে সেই দায়দায়িত্ব ওই হাসপাতাল এবং চিকিৎসককেই নিতে হবে।”

    স্বাস্থ্যমন্ত্রী দুই দিনের এক সরকারি সফরে রাজশাহী গেছেন। প্রথম দিন নওগাঁ এবং দ্বিতীয় দিন (আজ, সোমবার) রাজশাহীতে সরকারি সফর শেষে করেন।