Category: লিড নিউজ

  • অন্য খাতে থাকলেও প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশুশ্রম নেই: শ্রম প্রতিমন্ত্রী

    অন্য খাতে থাকলেও প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশুশ্রম নেই: শ্রম প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ এপ্রিল, ২০২৪: অন্য খাতে থাকলেও প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশুশ্রম নেই, বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক কলকারখানায় কোনো শিশুশ্রম নেই। তবে যেগুলো আছে সেগুলো অনানুষ্ঠানিক খাত। একটা বাসায় কাজের ছেলে কিংবা কাজের মেয়ে রাখা বা গ্যারেজে কোনো গরিব ঘরের সন্তানকে কাজ শেখানোর জন্য কাজে লাগানো হয়। এসব খাতে আমরা হস্তক্ষেপ করলেও বন্ধ করা সম্ভব হয় না।”

    মে দিবস উপলক্ষে মঙ্গলবার (৩০ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য বলেন।

    শ্রম প্রতিমন্ত্রী বলেন, “তৈরি পোশাক খাত থেকে বেশির ভাগ বৈদেশিক মুদ্রা আসে। তারা যখন বিদেশি অর্ডার বাস্তবায়ন কিংবা রপ্তানি তাড়াতাড়ি করাতে শ্রমিকদের ওভারটাইম করান। এজন্য তাদের পাওনা দেওয়া হয়। শ্রমিকরা স্বতঃপ্রণোদিত হয় এই অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এটা পারস্পরিক বিষয়, সমঝোতার ভিত্তিতে করা হয়। আবার অনানুষ্ঠানিক খাতে এগুলো হয়। যেমন দোকানে আট ঘণ্টার বেশি শ্রম দিতে হচ্ছে। এসব বিষয় নিরসনে আমরা কাজ করছি।”

    ট্রেড ইউনিয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়ে বিধান অনেক শিথিল করা হয়েছে। অনলাইন ও অফলাইনে ট্রেড ইউনিয়নের নিবন্ধন আমরা দিচ্ছি। সেক্ষেত্রে তাদের বাধাগুলো শিথিল করে তারা যাতে সহজে ট্রেড ইউনিয়ন পেতে পারেন, আমরা সেই ব্যবস্থা করেছি।”

    প্রতিমন্ত্রী বলেন, “শ্রম আইনটি শ্রমিকবান্ধব করা হবে। এতে আইএলও কিছু সংযোজন করেছে। তাদের অনুরোধেই আইনটি পাস হওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব হচ্ছে। তবে আমাদের আগ্রহের কোনো কমতি নেই। আশা করছি, সংসদের আগামী অধিবেশনে অর্থাৎ বাজেট অধিবেশনেই এটি পাস হয়ে যাবে।”

    শ্রম আইন কতটুকু মানা হচ্ছে, “প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ঈদের আগে আমরা একটি সভা করেছিলাম। মালিক, শ্রমিক ও সরকার মিলে। সেখানে সমস্যা চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ বছরই প্রথম শ্রম খাতে ঈদের আগে বেতন-ভাতা দেওয়া হয়েছে। এর আগে সড়ক অবরোধ করা হতো, বিভিন্ন বিশৃঙ্খলা হতো। আগে শ্রমিক-মালিক বৈরী সম্পর্ক ছিল। এবার আমরা আলোচনা করে সেটা সমাধান করেছি। ছুটির আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে। সরকারের কাছে পাওনা প্রণোদনা মালিকপক্ষকে দেওয়া হয়েছে। যে কারণে যথাযথ সময়ে শ্রমিকদের পাওনা দেওয়া হয়েছে। যে কারণে এবার আনন্দঘন পরিবেশে শ্রমিকরা ঈদ উদযাপন করেছে।”

    প্রতিমন্ত্রী বলেন, “আইন না মানলে শ্রম আদালতে মামলা দায়ের করতে পারে। সেটা বাস্তবায়ন করতে আমাদের মন্ত্রণালয় থেকে পরিদর্শকরা আছেন। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। কাজেই শ্রম আইন না মানলে লাইসেন্স বাতিলের ক্ষমতা আছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয় না, এমনটা বলা যাবে না। আমি আশ্বস্ত করতে চাই, গেল দুই মাসে আমার মন্ত্রণালয়কে সঠিকভাবে পরিচালনা করতে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে এই পরিচালনা করা হয়েছে।”

    এ সময় শ্রমসচিব মাহবুব হোসেন বলেন, “আন্তর্জাতিক শ্রম সংস্থার কনভেনশন বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে শতভাগ চেষ্টা করা হবে। তবে ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম নিরসন করা হবে। যদিও সেটা খুবই উচ্চাভিলাষী। মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দ্রুতই শিশুশ্রম নিরসন করা যায়। তৈরি পোশাক খাতসহ বিভিন্ন কলকারখানার মালিকরা আইএলওর কনভেনশন মেনে চলার অঙ্গীকার করেছেন।”

    শ্রম সচিব আরও বলেন, “কলকারখানা পরিদর্শন কর্তৃপক্ষ এ বিষয়ে কাজ করছে। ১৩টি শ্রম আদালত আছে। শ্রমিকদের বকেয়া না দেওয়ায় একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকে হাজতে যেতে হয়েছে।”

  • আগামীকাল বুধবার থেকে চলমান তাপমাত্রা কমতে পারে

    আগামীকাল বুধবার থেকে চলমান তাপমাত্রা কমতে পারে

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩০ এপ্রিল, ২০২৪: আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আাগামীকাল বুধবার (১ মে) থেকে চলমান তীব্র তাপমাত্রা কমতে পারে । তবে আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

    সোমবার ছিল চলতি গ্রীষ্ম মৌসুমের সবচেয়ে গরমতম দিন। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়, এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। ঢাকাতেও ছিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    দেশের বেশিরভাগ অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। গরমে বিপর্যস্ত জনজীবন।

    আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

    বুধবার ও বৃহস্পতিবার সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়তে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমতে পারে। বিরাজমান তাপপ্রবাহের তীব্রতা কমতে পারে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বিস্তার লাভ করতে পারে।

  • জাতীয় কমিটি রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছেন

    জাতীয় কমিটি রেলের ভাড়া না বাড়ানোর আহ্বান জানিয়েছেন

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩০ এপ্রিল, ২০২৪: নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)রেলের ভাড়া না বাড়ানোর জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ।

    আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে নাগরিক সংগঠনটির সভাপতি হাজি মো. শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এই আহ্বান জানান।

    বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে আগামী ৪ মে ট্রেনের ভাড়ার ওপর থেকে রেয়াত (ছাড়) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ওইদিন থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ট্রেনযাত্রীদের জনপ্রতি ভাড়া দূরত্বভেদে ২০ থেকে ৩০ শতাংশ বেড়ে যাবে। রেল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মোটেও গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ্য করা হয়।

    নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। অতি সম্প্রতি দেশজুড়ে অসহনীয় তাপদাহের কারণে শ্রমজীবী ও নিম্নমধ্যবিত্ত মানুষের উপার্জন কমে গেছে। একই সঙ্গে ফসলহানি ও উৎপাদন হ্রাসের কারণে নিকট ভবিষ্যতে কৃষিপণ্যের মূল্য আরো বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় রেলের মতো গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী।

    রেলকে রাষ্ট্রীয় সেবা সংস্থা উল্লেখ করে বিবৃতিদাতারা আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সরকার এ ধরনের সংস্থায় ভর্তুকি দিয়ে থাকে। বাংলাদেশেও দেয়া হচ্ছে এবং প্রয়োজনে  সরকার ভর্তুকির মাত্রা আরও বাড়াতে পারে।

  • পাঞ্জাবে দঙ্গলের শুটিং এর সময় অন্য ধরনের এক অনুভূতি হয়: আমির খান

    পাঞ্জাবে দঙ্গলের শুটিং এর সময় অন্য ধরনের এক অনুভূতি হয়: আমির খান

    www.HelloBangla.News – বিনোদন – ৩০ এপ্রিল, ২০২৪: বলিউডে শাহরুখ খান, সালমান খান ও আমির খানের ভক্ত বা অনরুগির সংখ্যা কম নয়। তাই এই তিন খানের ছবির জন্য অনেক দর্শক অপেক্ষা করে থাকেন। আমির খান একটু ব্যতিক্রমি তিনি বছরে একটি বেশি ছবিতে অভিনয় করেরনা। একটি ছবির সব বিষয়গুলো বিবেচনায় নিয়ে তিনি অভিনয় করার সিদ্ধান্ত নেন। সম্প্রতি আমির খানের ভক্তরা তার জীবনের অনেক অজানা তথ্য জানতে পারলেন জনপ্রিয় একটি শোয়ের মাধ্যমে।

    জানা গেছে ‘খান’ পদবীর কারণে দেশে বিভিন্ন সময় ‘দেশদ্রোহী’র তকমা পেয়েছেন। দেশের একাংশের মানুষ এই অভিনেতাকে পাকিস্তানে চলে যেতে বলেছিলেন। তার ছবি ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর রোষের মুখে পড়তে হয় অভিনেতাকে। এবার তিনি জানালেন নিজের এক অন্য ধরণের মাহাত্ম্যের কথা।

    কিছু দিন আগে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা’ শো-তে এসেছিলেন আমির খান। সেখানে তিনি জানান দু’হাত জোড় করে নমস্কার করার কী মাহাত্ম্য। আমির বলেন, ‘‘আমি মুসলিম হয়েও বুঝেছি নমস্কার করার মধ্যে একটা আলাদা শক্তি আছে।’’ এই উপলব্ধিটা তার হয়েছে পঞ্জাবে। অভিনেতা তাঁর জীবনের অন্যতম দুটি চর্চিত ছবি ‘দঙ্গল’ ও ‘রং দে বাসন্তী’-র শুটিং করতে গিয়েছিলেন সেখানে। তখনই বুঝেছেন সেখানকার মানুষেরা তেমন কিছুই চান না, শুধু দুটো হাত জোড় করে অভিবাদন জানালেই তারা খুশি।

    পঞ্জাবে শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে তারকা বলেন, ‘‘দঙ্গল আমার খুব কাছের একটা ছবি। এটার শুটিংয়ের জন্য দু’মাস পঞ্জাবের একটা প্রত্যন্ত গ্রামে থাকতে হয়েছিল। তখন রোজ ভোর ৫টা-৬টার সময় শুটিং শুরু করতাম। দেখতাম, ভোরবেলাই বেরিয়ে পড়েছেন সেখানকার মানুষ। তারা রাস্তার পাশে ভিড় জমাতেন আমাদের স্বাগত জানানোর জন্য। নমস্কার করে ওরা আমায় ‘সত শ্রী অকাল’ বলতেন। আবার যখন রাতে ফিরতাম, তখন নমস্কার করে ‘শুভ রাত্রি’ বলতেন। বিন্দুমাত্র বিরক্ত করতেন না আমাদের। খুব শান্তিপূর্ণ ভাবে শুটিং করেছিলাম।’’

    অভিনেতা জানান, মুসলিম পরিবারে বেড়ে ওঠার কারণে অভিবাদন জানাতে আদাবকেই বুঝতেন। কিন্তু পঞ্জাবে গিয়ে বদলে গিয়েছে সেই ধারণা। আমিরের কথায়, ‘‘মুসলিম বলে ‘আদাব’ অভিবাদন জানানোর অভ্যেস ছিল। করজোড়ে নমস্কার করার অভ্যেস খুব একটা ছিল না। হাত তুলে মাথা ঝুঁকিয়ে ‘আদাব’ বলতাম। কিন্তু পাঞ্জাবে গিয়ে নমস্কারের কী মাহাত্ম্য সেটা বুঝতে পেরেছিলাম।’

    আমিরের নতুন এই অনুভূতির কথায় সবাই মুগ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই আমির খানের বিষয়টিকে শাধুবাদ জানিয়েছে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা

    টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ এপ্রিল, ২০২৪: নিউজিল্যান্ডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে নিউজিল্যান্ড দলে চমক না থাকলেও দক্ষিণ আফ্রিকা দলে আছে চমক। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দলে জায়গা পাচ্ছেন এখনো টি-টোয়েন্টি অভিষেক না হওয়া দুই ক্রিকেটার। ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের রায়ান রিকেলটন এবং হলিউডবেটস ডলফিনের বোলার ওটনিয়েল বার্টম্যান যাচ্ছেন প্রোটিয়াদের হয়ে বিশ্বকাপ খেলতে।

    দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাদা বলের কোচ রব ওয়াল্টার আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। দলের অধিনায়ক থাকছেন এইডেন মার্করাম। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর এটিই হবে তার প্রথম বিশ্বকাপ।

    অবশ্য এই দুজন ছাড়া বাকি সব ক্ষেত্রেই অভিজ্ঞতার কদর করেছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার থাকছেন স্কোয়াডে। আর আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা ত্রিস্টান স্টাবস অবধারিতভাবেই জায়গা করে নিয়েছেন।

    চার পেসার হিসেবে বিশ্বকাপের টিকিট পাচ্ছেন কাগিসো রাবাদা, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি এবং আনরিখ নরকিয়া। স্পিনার হিসেবে কেশব মহারাজ এবং তাবরিজ শামসির সঙ্গী হচ্ছেন বোর্ন ফর্টুইন। ট্রাভেলিং রিজার্ভ নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি।

    রায়ান রিকেলটন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর এস২০ এর দ্বিতীয় আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। এমআই কেপটাউনের হয়ে ৫৮.৮৮ গড়ে ৫৩০ রান করেছিলেন তিনি। অন্যদিকে বার্টম্যান সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ৮ ম্যাচে শিকার করেছেন ১৮ উইকেট। বর্তমানে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আছেন তিনি।

     

    দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড :

    এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমেন, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।

    ট্রাভেলিং রিজার্ভ : নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি

  • যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের ৪ সদস্য বন্দুকধারীদের হামলায় নিহত

    যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের ৪ সদস্য বন্দুকধারীদের হামলায় নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ এপ্রিল, ২০২৪: যুক্তরাষ্ট্রে দায়িত্বপালনের সময় বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের চার সদস্য নিহত হয়েছেন। নর্থ ক্যারোলিনার শার্লট শহরের একটি বাড়িতে এক অপরাধীকে ধরার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর গুলি চালানো হয়। এতে চার কর্মকর্তা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। নর্থ ক্যারোলিনার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

    বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের নিয়ে এই মার্শাল টাস্কফোর্স গঠন করা হয়। এদিকে স্থানীয় পুলিশ জানিয়েছে, বন্দুক হামলার ঘটনার পর সন্দেহভাজন একজন হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও এ ঘটনায় একজন ডেপুটি মার্শাল ও টাস্কফোর্সের তিন কর্মকর্তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সিএমপিডি জানিয়েছে, বন্দুক হামলায় আহত হয়েছে চারজন। এদের একজনের অবস্থা আশংকাজনক।

    পুলিশ কর্মকর্তা জনি জেনিংস সাংবাদিকদের বলেছেন, আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত এক অপরাধীর কাছে ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন হামলায় নিহত এসব কর্মকর্তা। সন্দেহভাজন ব্যক্তি আশ্রয় নিয়েছেন এমন খবর পেয়ে তারা একটি বাড়িতে গিয়েছিলেন। কিন্ত বাড়িটিতে ঢোকার পর ওই ব্যক্তি তাদের নিশানা করে গুলি চালাতে শুরু করে। তারা গুলি চালালে বাড়ির উঠোনে সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়।

    টাস্কফোর্সের কর্মকর্তারা তখন বাড়ির ভেতর থেকে গুলি চালান। কিছুক্ষণ ধরে গুলি ও পাল্টা গুলি চলার পর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে যায়। বাড়ির ভেতরে থাকা দুই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। হেফাজতে নেয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও অপরজন ১৭ বছরের কিশোর।

    জনি জেনিংস জানান, ওই ব্যক্তিদের মধ্যে অন্তত একজন পুলিশ কর্মকর্তাদের নিশানা করে গুলি চালায় বলে ধারণা করা হচ্ছে। মার্কিন এর্টনি জেনারেল ম্যারিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, “বিচার বিভাগ আমাদের নিজস্ব আইন প্রয়োগকারী সহকর্মীদের প্রাণহানিতে মর্মাহত।”

    প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানানো হয়েছে এবং তিনি এ ঘটনায় শোক ও ওই সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়েছেন।

  • হজযাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ বাড়ল ৭ মে পর্যন্ত

    হজযাত্রীদের ভিসা আবেদনের মেয়াদ বাড়ল ৭ মে পর্যন্ত

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ এপ্রিল, ২০২৪: ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর হজে যেতে চূড়ান্ত নিবন্ধনকারী হজযাত্রীরা আগামী ৭ মে পর্যন্ত হজ ভিসার আবেদন করতে পারবেন। এর আগে ভিসার জন্য আবেদন করার মেয়াদ ছিলো ২৯ এপ্রিল পর্যন্ত।

    বিষয়টি নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম। তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এসময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি।

    এদিকে নানা জটিলতায় এখনো ৮০ শতাংশ হজযাত্রীই ভিসার জন্য আবেদন করেননি। এজন্য হজের ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর আবেদন করে ধর্ম মন্ত্রণালয়।

    ভিসা আবেদনের সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে ধর্মসচিব মু. আবদুল হামিদ জমাদ্দার বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়া হজযাত্রীদের বেশিরভাগ এখনো ভিসার আবেদন করতে পারেননি। বাড়ি ভাড়া করতে না পারা অন্যতম কারণ। অল্প কয়েকদিনে এত সংখ্যক হজযাত্রীর ভিসার আবেদন করাও সম্ভব নয়। পুরো বিষয়ে সংকটের কথা উল্লেখ করে সৌদি সরকার ও দূতাবাসকে হজের ভিসার আবেদনের সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল।

    সময় বাড়ানোয় সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছে সচিব বলেন, হজ এজেন্সিগুলো এসময়ের মধ্যে ভিসা আবেদন করবে।

    আগামী ৯ মে থেকে হজ ফ্লাইট শুরু হবে। তার আগে ৮ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • রান্না : ডালের শুক্তানি

    রান্না : ডালের শুক্তানি

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ এপ্রিল, ২০২৪: গরমে পাতলা ঝোলের সবজী বা তরকারী গুলো অনেক বেশী উপকারী। এই গরমে তেমনি একটি উপাদেয়  রান্না “ডাল শুক্তানি”

    Culinary Artist - Kaniz Fatema Ruma
    Culinary Artist – Kaniz Fatema Ruma

    উপকরণ :

    মটরের ডাল-১০০ গ্রাম, করলা স্লাইস করে কাটা-২টা, সজনে ডাটা- ৩টা ডাটা টুকরো করে নেয়া, চাল কুমড়া-দেড় কাপ কিউব করে কেটে নেয়া, হলুদ ও লবন-পরিমান মত, আস্ত জিরা, রান্ধুনী, কালো সরিষা-আধা চা চামচ করে, শুকনা মরিচ, তেজ পাতা-১ টি করে, সরিষার তেল-১/৩ কাপ।

     

    প্রণালী :

    ডাল ভালো মত ধুয়ে সামান্য হলুদ ও লবন দিয়ে সিদ্ধ করে নিতে হবে ভালো মত। এবার কড়াই এ তেল গরম করে সামান্য হলুদ গুড়া দিয়ে করোলা ভেজে নিতে হবে ভালো মত, প্রায় ৭০% যেনো সিদ্ধ হয়ে যায়। এভাবে সজনে ডাটা ও চালকুমড়াও ভেজে নিতে হবে। এবার কড়াই ১টেবল চামচ সরিষার তেল দিয়ে, গরম তেলে শুকনা মরিচ, তেজপাতা, জিরা, সরিষা ও রান্ধুনী দিয়ে ফোড়ন দিয়ে ডাল ঢেলে দিতে হবে সাথে সবজী গুলোও দিতে হবে। ঢেকে কিছুখন রান্না করতে হবে। সবজী সিদ্ধ হয়ে গেলে লবন দেখে নামিয়ে নিতে হবে। এই ডালের শুক্তানি বেশী পাতলা হবে না কিছুটা ঘন হবে। এই গরমে ভাতের সাথে দারুণ লাগবে এই নিরামিষ ডালের শুক্তানি।

     

    রেসিপি দিয়েছেন-কানিজ ফাতেমা রুমা

  • বিএনপি গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না: সেতুমন্ত্রী

    বিএনপি গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ২৯ এপ্রিল, ২০২৪: বিএনপি গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না।”

    আজ সোমবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন তিনি।

    সেতুমন্ত্রী বিবৃতিতে বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গেয়ে চলেছেন; প্রতিনিয়ত অত্যাচার-নির্যাতনের মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন। জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছেন। সন্ত্রাসী দল বিএনপির নেতারা নিজেদের অত্যাচারিত-নির্যাতিত দেখিয়ে ‘সিম্প্যাথি কার্ড’ খেলার অপচেষ্টা করছেন। জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে এ ধরনের অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিনে দিনে সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে।”

    ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সুদৃঢ় অবস্থানে রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে। বিভিন্ন দেশ ও সংস্থা এবং তাদের নেতৃবৃন্দ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছে এবং তাঁর সরকারকে স্বীকৃতি প্রদান করেছে। এখন অস্তিত্ব সংকটে থাকা রাজনৈতিক দেউলিয়াত্বের কাছাকাছি পৌঁছে যাওয়া বিএনপি সরকারের অস্তিত্ব নিয়ে কথা বলছে! বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট একটি রাজনৈতিক দল। বিএনপির নেতৃবৃন্দ টিকে থাকার জন্য সর্বদা মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালায়। বিএনপি নেতৃবৃন্দের বোঝা উচিত, বিরোধী দল নয় বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয়। সুতরাং নিজেদের নেতাকর্মীদের রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় হবে।”

    বিবৃতিতে সেতুমন্ত্রী আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করছে। জনগণের সেবা করাই আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি। আওয়ামী লীগ সবসময় শাসন-শোষণ ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করেছে। আওয়ামী লীগের হাতেই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত। অন্যদিকে বিএনপি শাসনমালের দুর্নীতি-লুটপাট ও দুঃশাসনের কথা জনগণ ভুলে যায়নি। কীভাবে সন্ত্রাস ও উগ্র-জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়ে সারা দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল! সে সকল কাহিনী যারা প্রত্যক্ষ করেছে তারা স্মরণ করলে বা কেউ শুনলে এখনও শিউরে ওঠে। জনগণ সেই দুঃসহ সময়ের দিনগুলোতে ফিরে যেতে চায় না। আমরা জনগণের জন্য শান্তিপূর্ণ, নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”

  • উৎপাদন বাড়াতে চীন থেকে যন্ত্রপাতি আমদানি করা হবে: কৃষিমন্ত্রী

    উৎপাদন বাড়াতে চীন থেকে যন্ত্রপাতি আমদানি করা হবে: কৃষিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ এপ্রিল, ২০২৪: উৎপাদন বাড়াতে চীন থেকে যন্ত্রপাতি আমদানি করা হবে, বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।তিনি বলেন, চীন থেকে আমরা হারভেস্টার চাই, পাওয়ার টিলার চাই, উৎপাদন বাড়াতে যেগুলো প্রয়োজন, সেটা আমরা আমদানি করবো ডিসকাউন্ট প্রাইসে।”

    আজ সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

    কৃষিমন্ত্রী বলেন, “চীনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এখন বাংলাদেশের সঙ্গে তারা বিভিন্ন বিষয়ে কারিগরি সহায়তা আরও বাড়াবে।”

    তিনি আরও বলেন, “আমরা চীন থেকে অনেক যন্ত্রপাতি আনছি, সেটা আরও বাড়াবো। বিপরীতে তারা আমাদের দেশ থেকে আম নেবে। বাংলাদেশ থেকে মিষ্টি আম নিতে তারা খুবই আগ্রহী।”

    তারা কি শুধু আমই নেবেন এ বিষয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেন, “আমের কথা বলেছি এ জন্য যে এটা সব দেশের মানুষেরই ভালো লাগে। তারা আমাদের উন্নয়ন অংশীদার। তারা আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে। ফ্লাইওভার করছে। তারা অনেক কাজ করছে এ দেশে।”