Category: আন্তর্জাতিক

  • ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে শুনানি শুরু

    ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে শুনানি শুরু

    www.HelloBangla.News – আন্তর্জাতিন – ১১ জানুয়ারি, ২০২৪: তিন মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় প্রায় ২০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই শিশু ও নারী। যুদ্ধ আইনে বেসামরিক মানুষকে হত্যা করাকে গণহত্যা বলে চিহ্নিত করা হয়। তাই জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গাজা গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি শুরু করেছে।

    ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার এই মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এর পেক্ষিতে বুধবার সকালে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত জাতিসংঘের ওই আদালতে শুনানি শুরু হয়।

    মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামীকালের শুনানিতে ইসরায়েলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইসরায়েলি সরকারের মুখপাত্র ইলন লেভি।

    গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে গত ২৯ ডিসেম্বর আইসিজেতে একটি মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দাবি গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের পাশাপাশি গণহত্যা এবং এ সম্পর্কিত অপরাধে সংশ্লিষ্টতারও প্রমাণ রয়েছে।

    ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা কনভেনশনকে ভিত্তিতে মামলাটি করা হয়েছে। এ সময় আবেদনপত্রের সঙ্গে ৮৪ পৃষ্ঠার একটি নথি সংযুক্ত করা হয়।

    মামলার আবেদনে উল্লেখ করা হয়, ফিলিস্তিনি জাতির একটি অংশকে ধ্বংস করার উদ্দেশে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং এতে হাজার হাজার মানুষতে হত্যা করা হয়েছে।

  • উষ্ণতার রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৩ সাল

    উষ্ণতার রেকর্ড ভেঙে দিয়েছে ২০২৩ সাল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ জানুয়ারি, ২০২৪: উষ্ণতম বা সবচেয়ে গরব ছর হিসেবে বিগত ২০২৩ সাল একটি ব্যতিক্রমি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। কেননা এই বছরটি এক লাখ বছরের মধ্যে এমন উষ্ণতম বছর দেখেনি পৃথিবী। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু গবেষণা কেন্দ্র কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের (সিথ্রিএস) পরিচালক কার্লো বুয়নটেম্পো মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

    বুয়নটেম্পোর মতে, ২০২৩ সালের প্রতিটি মাসই উষ্ণ ছিল তবে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসে উষ্ণতার হার ছিল সবচেয়ে বেশি।

    রয়টার্সকে এ প্রসঙ্গে কার্লো বুয়নটেম্পো বলেন, “বৈশ্বিক জলবায়ুর নিরিখে ২০২৩ সাল ছিল ব্যাতিক্রমী বছর। এমনকি আমাদের জানা মতে বিগত সময়ে আমরা যেসব উষ্ণ বছর পার করেছি— সেদিক থেকেও ২০২৩ সাল ছিল আলাদা ক্যাটাগরির। কারণ আমাদের গবেষণা ও পর্যবেক্ষণ বলছে, গত ১ লাখ বছরের মধ্যে এই প্রথম এত উষ্ণ একটি বছর দেখেছে পৃথিবী।”

    বিশ্বে অফিসিয়ালি আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন তথ্যের রেকর্ড রাখার সংস্কৃতি শুরু হয় ১৮৫০ সাল থেকে। ইউরোপীয় ইউনিয়নের এই শীর্ষ জলবায়ু বিজ্ঞানী জানিয়েছেন, ১৮৫০ সালের তুলনায় বর্তমানে বিশ্বের গড় তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াস।

    ২০১৫ প্যারিসে একটি চুক্তি স্বাক্ষর করেছিল জাতিসংঘের বিভিন্ন সদস্যরাষ্ট্র। বৈশ্বিক তাপমাত্রা কোনোভাবেই ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি যেন না বাড়ে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঐকমত্যে পৌঁছেছিল ‘প্যারিস চুক্তি’ নামে পরিচিত সেই চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো।

    সেই লক্ষ্য থেকে বিশ্ব এখনও বিচ্যুত হয়নি। কিন্তু সিথ্রিএসের মতে, ২০২৩ সাল যে পরিমাণ উষ্ণ ছিল, তাতে সামনের বছরগুলোতে এই লক্ষ্য ধরে লাখা খুবই চ্যালেঞ্জিং হবে।

    ইংল্যান্ডের নিউ ক্যাসল বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন বিভাগের অধ্যাপক বৈশ্বিক উষ্ণতার লাগামহীন বৃদ্ধি বন্ধ করতে কার্বন নিঃসরণ কঠোরভাবে নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন।

    বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সবচেয়ে বড় কারণ বায়ুমণ্ডলে কার্বন-ডাই অক্সাইড, মিথেনসহ বিভিন্ন গ্রীনহাউস গ্যাসের উপস্থিতি বেড়ে যাওয়া। এসব গ্যাস মূলত সূর্য থেকে আসা তাপ পৃথিবীর পরিবেশ ও বায়ুমন্ডলে আটকে রাখে।

    সিথ্রিএস জানিয়েছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ কার্বন নিঃসরণ হয়েছে। ইউরোপের প্রধান এই জলবায়ু গবেষণা কেন্দ্র আরও জানিয়েছে, শিল্পযুগ বা যন্ত্রসভ্যতার আগের বছরগুলোতে প্রতিদিন গড়ে যে তাপমাত্রা ছিল, তার তুলনায় ২০২৩ সালের প্রতিদিনের তাপমাত্রা ছিল ১ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি।

    এবং এ বছরের নভেম্বর মাসে প্রথমবারের মতো সেই তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এছাড়া ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরের পর ২০২৩ সালেই প্রথমবারের মতো গড় তাপমাত্রা বেড়েছে দশমিক ১৭ সেলসিয়াস।

    তবে ২০২৩ সালের তাপমাত্রা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির লক্ষণ কি না— সে সম্পর্কে নিশ্চিত হতে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে সিথ্রিএস।

    ‘২০২৩ সালের উষ্ণতা বছর হতে পারে, কোনো বড় বিপর্যয়ের আগমনী বার্তা। তাই এই বিষয়ে এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে, বলে জানিয়েছেন সিথ্রিএসের উপ পরিচালক সামান্থা বার্গেস।

  • ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকস্প আঘাত হেনেছে

    ফিলিপাইনে ৬.৭ মাত্রার ভূমিকস্প আঘাত হেনেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ জানুয়ারি, ২০২৪: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। অবশ্য তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) রাতের আঁধারে দেশটিতে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৭। এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। রিখটার স্কেলে ৬.৭ মাত্রার এই ভূমিকম্পটি দেশের দক্ষিণাঞ্চলের সারঙ্গানি প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২.১ মাইল) দক্ষিণ-পূর্বে আঘাত হানে।

    ভূপৃষ্ঠের ৭০.৩ কিলোমিটার (৪৩.৬ মাইল) গভীরতায় এই ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার ভোর পৌনে পাঁচটার দিকে আঘাত হানে। অবশ্য কম্পনের জেরে আহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

    এর আগে গত ডিসেম্বরের শুরুতে টানা তিনদিন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। ওই তিনটি কম্পনের মাত্রা ছিল যথাক্রমে রিখটার স্কেলে ৬ দশমিক ৮, ৬ দশমিক ৪ এবং ৭ দশমিক ৬।

    প্রথম দফার ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। দেশটির সুরিগাও দেল সুর, দাভাও ওরিয়েন্টালের উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে সুনামি সতর্কতা বাতিল করে বাসিন্দাদের বাড়িঘরে ফেরার অনুমতি দেয় দেশটির ভূকম্পবিদ্যা সংস্থা ফিভোলকস।

    এর আগে গত নভেম্বর মাসে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৭ নভেম্বরের সেই ভূমিকম্পে দেশটির সারাঙ্গানি, কোটাবাটো এবং দাভাও প্রদেশে অন্তত আটজনের প্রাণহানি হয়। এছাড়া ভূকম্পনে আহত হন আরও ১৩ জন। ভূমিকম্পে দেশটিতে অর্ধ-শতাধিক বাড়িঘর এবং অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়।

    উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত।

  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে যাচ্ছেন

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইসরায়েলে যাচ্ছেন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ জানুয়ারি, ২০২৪: ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ যেন আর ছড়িয়ে না পড়ে এই আলোচনা করতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন আজ সোমবার (৮ জানুয়ারি) ইসরায়েল সফরে যাচ্ছেন।

    প্রায় তিন মাস ধরে চালছে গাজায় ইসরায়েলি হামলা। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে সংঘাত দখলকৃত পশ্চিমতীরসহ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় লেবানন সীমান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও ইসরায়েলে একশ’রও বেশি ড্রোন হামলা চালিয়েছে।

    এ রকম প্রেক্ষাপটে গতকাল রবিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানিকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলনে এন্টনি ব্লিঙ্কেন সতর্ক করে বলেছেন, ইসরায়েল-হামাস যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের ব্যাপক অংশজুড়ে নিরাপত্তা হুমকিও তৈরি হতে পারে।

    সংঘাত ও উত্তেজনা কমিয়ে আনার লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফরে থাকা ব্লিঙ্কেন আরো বলেছেন, এখন এ অঞ্চলে গভীর উত্তেজনা চলছে। এটি এমন একটি যুদ্ধ যা খুব সহজেই ছড়িয়ে পড়তে পারে। যার কারণে আরো নিরপত্তাহীনতা ও দুর্ভোগ দেখা দিতে পারে।

    তিনি আরো বলেন, ইসরায়েলের সামরিক অভিযান পরিকল্পনায় অবশ্যই গাজার বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে থাকা উচিত। এছাড়া নাগরিকদের প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়টি অন্তর্ভূক্ত থাকা অতি অবশ্যই জরুরি।

    ইসরায়েলের দুই মন্ত্রী ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়িয়ে দেয়ার কথা বলার প্রসঙ্গে ব্লিঙ্কেন বলেছেন, তারা এটা পারে না। তারা ফিলিস্তিনীদের গাজা ত্যাগের জন্যে চাপ দিতে পারে না।

    যুদ্ধ শুরুর পর চতুর্থ দফায় মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন। তিনি ইসরায়েল সফরের আগে সোমবার সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করবেন। মঙ্গলবার তিনি ইসরায়েলী নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। এছাড়া কাতার যাওয়ার আগে ব্লিঙ্কেন জর্ডান, তুরস্ক ও গ্রিস সফর করেন।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় পাল্টা নির্বিচারে হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে।

    গাজায় ইসরায়েলী হামলায় এ পর্যন্ত অন্তত ২২ হাজার ৮৩৫ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

    এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার কেবিনেট বৈঠকে আবারো দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, “৭ অক্টোবর যা ঘটেছে তা আর ঘটবে না।”

    তিনি আরো বলেছেন, “এ কারণে আমাদের সৈন্যরা জীবন দিচ্ছে। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ চালিয়ে যেতে হবে।”

  • রুশ হামলায় ইউক্রেনের দোনেৎস্কে ৫ শিশুসহ নিহত ১১

    রুশ হামলায় ইউক্রেনের দোনেৎস্কে ৫ শিশুসহ নিহত ১১

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ জানুয়ারি, ২০২৪: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আবার নতুন মোড় নিয়েছে। এতে আবারও রাশিয়ার আগ্রাসী রূপ দেখা দিয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের ইউক্রেন নিয়ন্ত্রিত পোকরোভস্ক ও রিভাইন শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও আটজন।

    দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর শীর্ষ কমান্ডার ভাদিম ফিলাশকিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন। টেলিগ্রাম পোস্টে ফিলাশকিন বলেন, ‘শুক্রবার পোকরোভোস্ক এবং রিভাইন শহরে একের পর এক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। এতে শহরের বিভিন্ন এলাকায় ৫ শিশুসহ মোট ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। নিহত এবং আহতদের সবাই বেসামরিক নাগরিক।’

    শুক্রবার রাতে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে পোকরোভোস্ক এবং রিভাইন শহরের বিভিন্ন ভবনের ধ্বংস্তূপে উদ্ধার অভিযান শুরু করেছে ইউক্রেনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী স্টেট ইমার্জেন্সি সার্ভিস অব ইউক্রেন (এসইএস)। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উদ্ধার অভিযানের বিভিন্ন ছবিও ঘুরে বেড়াচ্ছে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় নিহত এবং আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই সঙ্গে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

    ‘রাশিয়ার প্রতিটি হামলার জবাব আমরা দেবো। আমাদের শক্তি, প্রতিরক্ষা ও রাজনৈতিক সক্ষমতা দিয়েই এসব হামলার জবাব দেওয়া হবে,’ বার্তায় বলেন জেলেনস্কি।

    এদিকে দুই বছর ধরে চলা যুদ্ধে দুই দেশের যুদ্ধবন্দির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের ২৩০ এবং রাশিয়ার ২৪৮ যুদ্ধবন্দির বিনিময়কে স্বাগত জানিয়েছেন।

  • ইথিওপিয়ায় দুর্ভিক্ষে ৮৬০ জনের মৃত্যু

    ইথিওপিয়ায় দুর্ভিক্ষে ৮৬০ জনের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৬ জানুয়ারি, ২০২৪: কয়েক বছর ধরে নানা সংকটে আছে ইথিওপিয়া। তবে সবচেয়ে বড় সংকট হচ্ছে সেখানে চলছে খাদ্য সমস্যা। গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দেশটির তাইগ্রে অঞ্চলে এসব মানুষ অনাহারে মারা গেছেন।

    গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) বার্তাসংস্থা আনাদোলো নিউজকে এ তথ্য জানান তাইগ্রে কমিউনিকেশন ব্যুরোর প্রধান রিদাই হালেফোম। তিনি জানিয়েছেন, বাস্তবে এ সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ অনাহারে প্রাণ হারানো অনেকের নাম লিপিবদ্ধ করাও হয়নি।

    তিনি হুশিয়ারি দিয়েছেন, সেখানকার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং ‘আধুনিক তাইগ্রের ইতিহাসে অঞ্চলটি সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে।’

    এই কর্মকর্তা আরও জানিয়েছেন, পর্যাপ্ত মানবিক সহায়তা না করায় অঞ্চলটিতে এখনো মানুষ অনাহারে মারা যাচ্ছেন।

    তাইগ্রের আঞ্চলিক প্রশাসনের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট গেটাচু রেদা ডিসেম্বরের শেষ দিকে জানান, সেখানকার পরিস্থিতি বিপর্যয়কর। তাইগ্রেতে ১৯৮৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হয়েছে। যে দুর্ভিক্ষে ইথিওপিয়ায় লাখ লাখ মানুষের মৃত্যু হয়েছিল।

    তাইগ্রে অঞ্চলে ভয়াবহ যুদ্ধ এবং খরার কারণে এখন এমন বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে অঞ্চলটির ৯১ শতাংশ মানুষ খাদ্য সংকটে পড়েছেন।

    গেটাচু রেদা জানিয়েছেন, ইথিওপিয়ার সরকারের সঙ্গে তাইগ্রের বিচ্ছিন্নতাবাদীদের ২০২২ সালের শান্তি চুক্তির পর সাধারণ মানুষ খাদ্য সংকটে পড়েন।

    অবস্থা প্রকট আকার ধারণ করায় গত বছরের ডিসেম্বরে তাইগ্রে অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে অন্তবর্তীকালীন আঞ্চলিক সরকার।

  • জাপানে দুর্ঘটনা কবলিত বিমানের ৩৭৯ যাত্রী অলৌকিকভাবে অক্ষত

    জাপানে দুর্ঘটনা কবলিত বিমানের ৩৭৯ যাত্রী অলৌকিকভাবে অক্ষত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৪ জানুয়ারি, ২০২৪: জাপানে যাখন ভূমিকম্পে বিধ্বস্ত অবস্থা বিরাজ করছে তখন মঙ্গলবার রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে জাপানের রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা জাপান এয়ারলাইন্সের একটি এয়ারবাসের সঙ্গে সংঘর্ষ হয় জাপানের কোস্টগার্ড বাহিনীর একটি ড্যাশ ৮ উড়োজাহাজের। এ সময় এয়ারবাসটিতে মোট ৩৭৯ জন যাত্রী ছিলেন।

    বিশেষজ্ঞরা বিমানের থাকা যাত্রীদের সবার বেঁচে যাওয়াকে রীতিমতো ‘অবিশ্বাস্য’ বলে মনে করছেন। যেখানে কোন যাত্রীর বেঁচে থাকার কথা নয় সেখানে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করাটাকে একটা অলৌকিক ঘটনা বলে মনে করা হচ্ছে।

    যুক্তরাজ্যের ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের নিরাপাত্তা ও দুর্ঘটনা তদন্ত বিভাগের অধ্যাপক গ্রাহাম ব্রেইথওয়েইটের মতে, জাপানের বিমান পরিষেবাকর্মীদের অসাধারণ দক্ষতা ও কর্মতৎপরতার কারণেই এই ‘অলৌকিক ঘটনা’ ঘটা সম্ভব হয়েছে।

    মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ব্রেইথওয়েইট বলেন, “আমি ভিডিও ফুটেজে যা দেখলাম, তার ভিত্তিতে বলতে পারি যে এত অল্প সময়ের মধ্যে যাত্রীবাহী বিমানটির সব যাত্রীকে জীবিত উদ্ধারের ঘটনা  রীতিমতো অবিশ্বাস্য।”

    ভূমিকম্প বিধ্বস্ত জাপানের উত্তরপূর্বাঞ্চলীয় নোটো বিভাগে ত্রাণ সরবরাহ করে ফিরছিল কোস্টগার্ডের ড্যাশ ৮ উড়োজাহাজটি। হানেদা বিমানবন্দরে ল্যান্ডিংয়ের সময় রানওয়েতে অপেক্ষমান এয়ারবাসের সঙ্গে সংঘর্ষ হয় সেটির। ভয়াবহ এই দুর্ঘটনায় কোস্টগার্ড উড়োজাহাজের ৫ জন ক্রু নিহত হলেও এয়ারবাসের সব যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এই যাত্রীদের মধ্যে মাত্র ৪ জন আহত হয়েছেন।

    ব্রেইথওয়েইট বলেন, “ভিডিও ফুটেজ দেখে বোঝা যায়, এই দুর্ঘটনাটি প্রতিরোধ করা অসম্ভব ছিল। তবে জাপান এয়ারলাইন্স তাদের নিরাপত্তা এবং ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কী পরিমাণ মনযোগ দেয়, তা আমি জানি। তাদের এই অসাধারণ দক্ষ উদ্ধার তৎপরতাই আসলে এই যাত্রীদের প্রাণ বাঁচিয়েছে।”

    সিএনএনকে ব্রেইথওয়েইট জানান, এর আগে ১৯৮৫ সালের ১২ আগস্ট জাপান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান বিধ্বস্ত হওয়ায় সেই বিমানটির মধ্যে থাকা ৫২৪ জন যাত্রীর মধ্যে ৫২০ জন ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন। রাজধানী টোকিও থেকে ওসাকাগামী সেই উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার প্রধান কারণ ছিল সেটির পেছনের অংশের ত্রুটি এবং এই ত্রুটির জন্য দায়ী ছিল টেকনিশিয়ানরা।

    ওই দুর্ঘটনটাটি এখন পর্যন্ত বিমান পরিষেবার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।

    ব্রেইথওয়েইট বলেন, “জাপান এয়ারলাইন্স সেই ভয়াবহ স্মৃতি ভুলতে পারেনি। এমনিতেই জাপানিরা জাতিগতভাবে পরিশ্রমি এবং সব কাজ যতদূর সম্ভব নিখুঁতভাবে করা তাদের মজ্জাগত অভ্যাস। ওই দুর্ঘটনার পর জাপান এয়ারলাইন্স নিরাপত্তা খাতে নিবিড় মনোযোগ দিয়েছে; আর তার ফলাফল এই প্রায় অলৌকিক উদ্ধার অভিযান। জাপানের বিমান পরিষেবা শিল্পের নিরাপত্তাবিধি আসলে রক্ত দিয়ে লেখা।”

  • জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৫

    জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৫

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ জানুয়ারি, ২০২৪: জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৫৫ জন নিহত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে এই ভূমিকম্পে অনুভূত হয়।

    আজ বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে ।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবারের শক্তিশালী ভূমিকম্পের জেরে জাপানে নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা বেঁচে যাওয়াদের সন্ধানে বুধবারও মরিয়া হয়ে অনুসন্ধান চালাচ্ছেন।

    গত সোমবার জাপানের ইশিকাওয়া অঞ্চলটি ছিল ৭.৬ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল, যার ফলে সমুদ্রে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি হোনশু দ্বীপের নোটো প্রদেশে আঘাত করলে সেখানকার কর্মকর্তারা উপকূলীয় এলাকার লোকজনকে উঁচু জায়গায় সরে যাওয়ার আহ্বান জানান।

    এই ভূমিকম্পে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা, তবে বেশ কয়েকটি শহরে বহু ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু মানুষ আটকাও পড়েছেন।

    এএফপি বলছে, ইশিকাওয়া অঞ্চলের নোটো প্রদেশ সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সেখানে শত শত বিল্ডিং আগুনে পুড়ে গেছে এবং ঘরবাড়ি মাটিতে মিশে গেছে। আঞ্চলিক সরকার মঙ্গলবার রাতে জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ৫৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং আরও ২২ জন গুরুতর আহত হয়েছেন।

    তবে আফটারশক এবং খারাপ আবহাওয়ার মধ্যে ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারীরা। ৩১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন বলেও জানিয়েছে তারা।

    জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) নোটো এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এই পরিস্থিতিতে সেখানে উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে।

    অন্যদিকে উপকূলীয় শহর সুজুর মেয়র মাসুহিরো ইজুমিয়া বলেছেন, ‘সেখানকার প্রায় কোনও বাড়িই আর দাঁড়িয়ে নেই’। তিনি বলেন, ‘শহরের প্রায় ৯০ শতাংশ বাড়ি সম্পূর্ণ বা প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে… পরিস্থিতি সত্যিই বিপর্যয়কর।’

    শিকা শহরের আশ্রয়কেন্দ্রে আফটারশকের কারণে কেউ ঘুমাতে পারছে না। সাবেই ভয় পাচ্ছে কারণ পরবর্তী ভূমিকম্প কখন আঘাত হানবে।

    এদিকে ইশিকাওয়া প্রিফেকচারে প্রায় ৩৪ হাজার পরিবার এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বলে জানা গেছে।

    প্রায় ২৪ ঘণ্টা ধরে কয়েক হাজার লোক আটকে থাকার পরে শিনকানসেন বুলেট ট্রেন এবং মহাসড়কগুলো পুনরায় চালু করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, জাপানের হোনশু দ্বীপের ইশিকাওয়া প্রিফেকচারে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৫।

    তবে জাপানি কর্তৃপক্ষ এই কম্পনকে ৭.৬ মাত্রার বলে অভিহিত করেছে। দেশটি বলেছে, গত সোমবার থেকে জাপানে ২১০টিরও বেশি ভূমিকম্প হয়েছে।

  • জাপানে একদিনে ১৫৫ ভূমিকম্পে ২৪ জন নিহত

    জাপানে একদিনে ১৫৫ ভূমিকম্পে ২৪ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ জানুয়ারি, ২০২৪: জাপানকে ভূমিকম্প প্রবণ দেশ বলা হয়। কারণ জাপানের ভৌগলিক অবস্থান গত কারণে দেশটি পৃথিবীর যেই কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত করে থাকে। কিন্ত মাত্র ২৪ ঘন্টায় ১৫৫ টি ভূমিকম্প হওয়াটা আতঙ্কের বিষয়। যা গতকাল (১ জানুয়ারি) দেশটিতে অনুভূত হয়েছে। এই ভূমিকম্পে কমপক্ষে ২৪ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জেএমএ (জাপান মিটিওরোলিজক্যাল এজেন্সি) জানিয়েছে এদিন মাত্র কয়েক ঘণ্টার মধ্যে অন্তত ১৫৫ বার ভূমিকম্প আঘাত হেনেছে। জেএমএ বলছে ভূমিকম্প গুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৬।

    জেএমএ আরও জানিয়েছে স্থানীয় সময় আজ মঙ্গলবার ( ২ জানুয়ারি) সকালের দিকেও বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে ।

    জাপানের স্থানীয় সংবাদমাধ্যম গুলো বলছে, ১৫৫ টি ভূমিকম্পের প্রায় সবগুলোই রিখটার স্কেলে ৩ মাত্রার ওপরে। তীব্র ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি ভবন ধসে পড়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ভূমিকম্প উপদ্রুত ইশিকাওয়া প্রিফেকচারে প্রায় ৩৩ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ স্ফুলিঙ্গ থেকে সৃষ্ট আগুনেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস।

    এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে জাপানের নতো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার এই ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। প্রাথমিকভাবে অবশ্য ভূমিকম্পের মাত্রা বলা হয়েছে ৭ দশমিক ৪।

    ভূমিকম্পের তীব্রতার কারণে দেশটির রাজধানী টোকিও থেকেও এর কম্পন অনুভূত হয়েছে বলে জানাগেছে। ভূমিকম্পের ১০ মিনিটের মধ্যেই ১২ ফুট উচ্চতার একটি ঢেউ এসে আছড়ে পড়ে দেশটির ইশিকাওয়া প্রিফেকচারের ওয়াজিমা বন্দরে।

    এদিকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, নতুন বছরের প্রথম দিনে যে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে তাতে অসংখ্য হতাহত এবং দেশটিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।

  • জানুয়ারি প্রথম মাস হওয়ার ইতিহাস রোমানদের থেকে এসেছে

    জানুয়ারি প্রথম মাস হওয়ার ইতিহাস রোমানদের থেকে এসেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১ জানুয়ারি, ২০২৪: আজ সারা বিশ্বে জানুয়ারির ১ দিনটিকে নানা উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। অতীতে তা ছিলো না। কিন্তু আমরা কি জানি কেন পহেলা জানুয়ারি বছরের প্রথম দিন?

    এর আগে এক সময় ২৫শে মার্চ, আবার ২৫শে ডিসেম্বরসহ বিভিন্ন তারিখে বছরের শুরু ধরা হতো। মূলত রোমান পেগান উৎসব এবং দুই হাজার বছরেরও বেশি আগে রোমান সম্রাট জুলিয়াস সিজার যে ক্যালেন্ডার বা পঞ্জিকা চালু করেছিলেন তার সূত্র ধরে।

    ইংল্যান্ডের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডায়ানা স্পেনসার ব্যাখ্যা বলেন, “জানুসের দুটি মুখের একটি সামনের দিকে এবং আরকটি পিছনের দিকে ঘোরানো।”

    সামনের মুখটি দিয়ে ভবিষ্যতের দিকে এবং পেছনের মুখটি অতীতের দিকে ফেরানোকে নির্দেশ করে। জানুয়ারি বছরের প্রথম মাস হওয়ার পেছনে অতীত এবং ভবিষ্যৎ – উভয় দিকে তাকানোর একটা সম্পর্ক আছে।

    “সুতরাং যদি বছরের মধ্যে একটা সময় আসে যখন আপনাকে সিদ্ধান্ত নিতে হয় যে ‘এটাই আবার শুরু করার সময়’, সেক্ষেত্রে জানুয়ারি প্রথম মাস হওয়াটা যৌক্তিক।”

    আবার ইউরোপে এটি এমন এক সময় যখন শীতকালের পরের দিনগুলো দীর্ঘ হতে শুরু করে।

    অধ্যাপক স্পেন্সার বলেছেন, “এটি রোমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল, কারণ এটি সেই ভয়ানক ছোট দিনগুলোর পরে আসতো, যখন পৃথিবী ছিল অন্ধকার, হীম শীতল এবং যখন ঠান্ডার কারণে কোন ফসল ফলত না৷”

    কেননা, বছরের দীর্ঘতম রাত ২২শে ডিসেম্বর থেকে ক্রমে দিন বড় হতে থাকে, আর জানুয়ারির শুরু থেকে দিনের দৈর্ঘ্য বেড়ে যায় সূর্যের দক্ষিণায়নের ফলে। এ কারণে অধ্যাপক স্পেন্সারের মতে “জানুয়ারি এক ধরণের বিরতি এবং প্রতিফলনের সময়কাল।”

     

    সেসময় রোমানরা যতো বেশি ক্ষমতা অর্জন করতে শুরু করে, তারা নিজেদের বিশাল সাম্রাজ্য জুড়ে নিজেদের ক্যালেন্ডার ছড়িয়ে দিতে শুরু করে। কিন্তু মধ্যযুগে, রোমের পতনের পরে, খ্রিস্টধর্ম নিজেদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে এবং তারা দাবি করে যে পহেলা জানুয়ারি পেগানদের তারিখ।

    অনেক দেশে যেখানে খ্রিস্টধর্মের আধিপত্য ছিল, তারা ২৫শে মার্চকে নতুন বছরের শুরু হিসাবে উদযাপন করতে চেয়েছিল। কারণ তাদের মতে, সেই দিনটি ছিল যখন দেবদূত গ্যাব্রিয়েল, ভার্জিন মেরির কাছে উপস্থিত হয়েছিলেন। স্পেন্সার বলেছেন, “যদিও খ্রিস্টের জন্মের সময় ক্রিসমাস হয়, কিন্তু খ্রিস্টের এ জন্মের ঘোষণাটি মেরির কাছে আরও আগে আসে যে, তিনি ঈশ্বরের এক নতুন অবতারের জন্ম দিতে চলেছেন।”

    “সেই মুহূর্ত থেকে যেহেতু খ্রিস্টের গল্পের শুরু হয়েছে, তাই ২৫শে মার্চ থেকে নতুন বছর শুরু হওয়াকে বেশি তাৎপর্যপূর্ণ ভাবা হয়।”

     

    যেভাবে বছরের প্রথম দিন হলো পহেলা জানুয়ারি:

    ষোড়শ শতকে, পোপ গ্রেগরি ত্রয়োদশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেন এবং ক্যাথলিক দেশগুলিতে ওই সময় থেকে পহেলা জানুয়ারিকে নতুন বছরের শুরু হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। আমরা এখন যে ক্যালেন্ডার অনুসরণ করি বা যেটি ইংরেজি বর্ষপঞ্জি হিসেবে চেনেন অনেকে, সেটাই ‘গ্রেগরিয়ান’ ক্যালেন্ডার।

    ইতালি, স্পেন এবং পর্তুগালের মতো ক্যাথলিক দেশগুলো তখন দ্রুতই এই নতুন ক্যালেন্ডার গ্রহণ করে। তবে প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স খ্রিস্টান প্রধান দেশগুলো এটি বেশ দেরিতে গ্রহণ করে।

    ইংল্যান্ড, যে দেশটি পোপের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়কে গ্রহণ করেছিল, তারা ১৭৫২ সালের আগ পর্যন্ত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেনি। এর আগ পর্যন্ত তারা ২৫ মার্চকেই নববর্ষের প্রথম দিন হিসেবে উদযাপন করতো। সে বছর ব্রিটেনের পার্লামেন্টের একটি আইন ব্রিটিশদের ইউরোপের বাকি অংশের সাথে একীভূত করেছিল।

    এর আগে ১৬৯৯ সালে জার্মানির বিভিন্ন প্রোটেস্ট্যান্ট অধ্যুষিত রাজ্যগুলো নতুন এই বর্ষপঞ্জি গ্রহণ করে। ব্রিটেনের পর ১৭৫৩ সালে সুইডেন, ১৮৭৩ সালে জাপান, ১৯১২ সালে চীন, ১৯১৮ সালে সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ইউরোপের সবশেষ দেশ হিসেবে গ্রীস ১৯২৩ সালে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে খ্রিস্টান প্রধান নয় এমন দেশও গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করতে শুরু করে।

    বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, আর ঠিক এই কারণেই আমরা প্রতি বছরের পহেলা জানুয়ারি সারা বিশ্বে আতশবাজি পোড়ানোর উদযাপন দেখি।

     

    গ্রেগরিয়ান ক্যালেন্ডারের আগে প্রচলিত ছিল জুলিয়ান ক্যালেন্ডার। রোমান শাসক জুলিয়াস সিজার প্রথম শতকে ওই বর্ষপঞ্জি প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে বছরের সময়কাল ১১ সেকেন্ড বেশি স্থায়ী হয়। সেইসাথে দেখা যায় ক্যালেন্ডারটিতে লিপ ইয়ার বা অধিবর্ষ সংক্রান্ত কিছু ভুল গণনা ছিল।

    যে কারণে প্রায়শই ঋতুর সঙ্গে এর বিচ্যুতি ঘটতো। ফলে বার বার সংশোধন করতে হতো। হিসাবে এই ভুলের কারণে পরের কয়েক শতক ভুল সময়ে পালিত হয় অনেক উৎসব। বিশেষ করে ‘ইস্টার’-এর তারিখ নির্ধারণে সমস্যা দেখা দেয়। পাশাপাশি নানাবিধ সমস্যা দেখা দেয়ায় সেসময় এই ক্যালেন্ডারের কিছু পরিবর্তন অত্যাবশ্যক হয়ে উঠে।

    ফলস্বরূপ জুলিয়ান ক্যালেন্ডারের পরিবর্তন এবং প্রতিস্থাপন হিসেবে চালু করা হয় বর্তমানের গ্রেগরিয়ান ক্যালেন্ডারটি। সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণে ৩৬৫ দিন, পাঁচ ঘন্টা, ৪৮ মিনিট এবং ৪৫ দশমিক দুই পাঁচ সেকেন্ড সময় লাগে। বছর এবং দিন তারিখের হিসাব এই পরিভ্রমণের সময়কালকে ঘিরেই নির্ধারণ করা হয়।

    বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুসারে, নতুন এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে ৩৬৫ দিনে এক বছর গণনা করা হয়। বাকি যে ঘণ্টা, মিনিট ও সেকেন্ড থাকে সেগুলোকে ভারসাম্যে আনতে প্রতি চার বছর পর পর লিপ ইয়ার থাকে, যেখানে প্রতি চার বছরে একদিন বেড়ে যায়।

    মূলত জুলিয়ান ক্যালেন্ডারের ভুল গণনা সংশোধন বা ঠিক করার জন্য, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টোফার ক্ল্যাভিয়াসকে একটি নতুন ক্যালেন্ডার ডিজাইন করার দায়িত্ব দেওয়া হয়েছিল।

    পরে জ্যোতির্বিজ্ঞানী লুইগি লিলিওর (অ্যালোসিয়াস লিলিয়াস) সুপারিশের ভিত্তিতে তৈরি হয় নতুন ক্যালেন্ডার, যা পরবর্তীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসাবে পরিচিতি পায়। নতুন পদ্ধতি অনুযায়ী প্রতি চতুর্থ বছর একটি অধিবর্ষ বা লিপ ইয়ার হবে। কিন্তু বেজোড় শতকের বছর অর্থাৎ যেসব বছর ৪০০ দ্বারা বিভাজ্য নয়, সেগুলোকে এই পদ্ধতিতে ছাড় দেওয়া হয়।

    যেমন ১৬০০, ২০০০, ২৪০০ সালগুলো লিপ ইয়ার ছিল। কিন্তু, ১৭০০, ১৮০০, এবং ১৯০০ বছর লিপ ইয়ারের তালিকা থেকে বাদ যায়। আনুষ্ঠানিকভাবে এ সংশোধনী আনা হয় ১৫৮২ সালের ২৪শে ফেব্রুয়ারি। পোপের শাসনে এই সংশোধনী গৃহীত হলেও, একে ঘিরে ধর্মীয় নেতা এবং পণ্ডিতদের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল তখন।

    বিশেষ করে প্রোটেস্ট্যান্ট দেশগুলো নতুন ক্যালেন্ডারকে প্রত্যাখ্যান করেছিল।

     

    সার্বজনীন হয়েছে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি:

    গ্রেগরিয়ান বর্ষপঞ্জির সবচেয়ে বড় দিক হল এটি সর্বজনীন, যেখানে তারিখগুলো কখনই দিন পরিবর্তন করে না। তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে, এমন অনেক দেশেরই তাদের নিজস্ব ঐতিহ্যগত বা ধর্মীয় ক্যালেন্ডারও রয়েছে। যেমন, বাংলাদেশের নিজস্ব বাংলা ১২ মাসের পঞ্জিকা রয়েছে। দেশটি ১৪শ বছরের বেশি সময় ধরে প্রতিবছর এপ্রিলের মাঝামাঝি বাংলা নববর্ষ পালন করে আসছে।

    একইভাবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়নামার এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাশাপাশি ঐতিহ্যবাহী ক্যালেন্ডার ব্যবহার করে থাকে। এছাড়া ১৯১২ সালে চীন গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করলেও তাদের নিজস্ব চন্দ্র বর্ষপঞ্জিও অনুসরণ করে এবং প্রতি বছর চীনসহ বিভিন্ন দেশে চীনা নববর্ষ উদযাপন অব্যাহত রেখেছে।

    আবার ইথিওপিয়ার বাসিন্দারা সেপ্টেম্বর মাসে এনকুটাটাশ নামে নিজেদের ঐতিহ্য অনুযায়ী নববর্ষ উদযাপন করে।

    অন্যদিকে, মুসলিম অধ্যুষিত দেশগুলোয় হিজরি নববর্ষ পালন হয়।

    তবে, ঠিক এই মূহুর্তে অভ্যন্তরীণ এবং বৈশ্বিক যোগাযোগে দাপ্তরিক কাজ সম্পাদনে পৃথিবী জুড়ে মূলত গ্রেগরিয়ান ক্যালেন্ডারই ব্যবহৃত হয়ে আসছে। সেই ক্যালেন্ডার হিসেবে আমরা ১লা জানুয়ারি বৎসরের প্রথম দিন হিসেবে পালন করি এবং ডিসেম্বরের ৩১ তারিখ হচ্ছে বছরের শেষ দিন।

    চার বছর পর পর ফেব্রুয়ারি মাসের ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন ধরা হয়। একে বলা হয় লিপ-ইয়ার। আর এভাবেই তা সর্বজনীন হয়ে উঠেছে।

    সূত্র: বিবিসি বাংলা