Category: বাংলাদেশ

  • আগামী ২২ এপ্রিল শুরু হবে ন্যাপ এক্সপো-২৪ বাংলাদেশ

    আগামী ২২ এপ্রিল শুরু হবে ন্যাপ এক্সপো-২৪ বাংলাদেশ

    www.HelloBangla.News – জাতীয় – ৯ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের জনগণের জলবায়ু পরিবর্তনের অভিঘাত সফলভাবে মোকাবিলা করার বিষয়গুলো বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আয়োজন করা হচ্ছে ন্যাপ এক্সপো-২০২৪ বাংলাদেশ। আগামী ২২-২৫ এপ্রিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২ এপ্রিল এ সম্মেলনের উদ্বোধন করবেন। এক্সপোতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বিভিন্ন দেশের অভিযোজন কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় থেকে সবাই পারস্পরিকভাবে উপকৃত হতে পারব।

    আজ মঙ্গলবার (৯ এপ্রিল) আগামী ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি উপলক্ষ্যে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা জানান।

    পরিবেশমন্ত্রী বলেন, “রেইন ওয়াটার হার্ভেস্টিং, পাহাড়ি অঞ্চলে সোলার এনার্জির মাধ্যমে পানি উত্তোলনের ব্যবস্থা, জলবায়ু সহিষ্ণু বীজ ও অন্যান্য কৃষি কার্যক্রম সংক্রান্ত বিষয়, অভিযোজন কর্মকাণ্ডের সমর্থনে ডেল্টা প্ল্যানের বিভিন্ন কর্মকাণ্ড, জলবায়ু অভিযোজনের জন্য সাইক্লোন শেল্টার, রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ ইত্যাদি জলবায়ু অভিযোজনের বিষয়গুলো প্রদর্শন করা হবে।”

    তিনি জানান, এছাড়াও বিদেশিদের কাছে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা হবে। বিদেশি স্টলে প্রদর্শিত অভিযোজন কর্মকাণ্ড থেকেও আমরা অভিজ্ঞতা লাভ করতে পারব।

    পরিবেশমন্ত্রী বলেন, “এ এক্সপোতে দেশের জলবায়ু অভিযোজন প্রদর্শনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের স্টল থাকবে। এছাড়াও, বিভিন্ন উন্নয়ন সহযোগীরা ও ১১৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।”

    সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পদূনি) তপন কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড আবদুল হামিদ-সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ঈদে র‍্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: র‌্যাব ডিজি

    ঈদে র‍্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: র‌্যাব ডিজি

    www.HelloBangla.News – জাতীয় – ৯ এপ্রিল, ২০২৪: ঈদুল ফিতর উপলক্ষে র‍্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।তিনি বলেন, “ঈদুল ফিতর উপলক্ষে র‍্যাবের পক্ষ থেকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় পর্যাপ্ত পরিমাণে র‍্যাব সদস্য নিয়োজিত করা হয়েছে। এ ছাড়া রয়েছে র‍্যাবের কন্ট্রোল রুম, স্ট্রাইকিং ফোর্স, ফুট ও মোবাইল পেট্রল, চেকপোস্ট ও সিসিটিভি মনিটরিং।”

    আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    র‌্যাব ডিজি বলেন, “বাড়িফেরা মানুষের যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে ট্রেনে কালোবাজারি রোধে অভিযান চালানো হয়েছে, লঞ্চপথে হয়রানি রোধে র‍্যাবের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাসচালকদের লাইসেন্স ও গাড়ির ফিটনেস চেক করাসহ বাড়তি ভাড়া আদায়ের কোনো অভিযোগ থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি বলেন, “জাতীয় ঈদগাহসহ অন্যান্য ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ ময়দানে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট সার্বক্ষণিকভাবে থাকবে। যেকোনো হামলা ও নাশকতা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল ফোর্সের কমান্ডো টিম প্রস্তুত রাখা হয়েছে।”

    এম খুরশীদ হোসেন বলেন, “গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এবারের ঈদ ঘিরে জঙ্গি হামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমাদের গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে।”

  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ৮ এপ্রিল, ২০২৪: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সৌজন্য এক সাক্ষাৎকালে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে  বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করার আহ্বান জানিয়েছেন।

    আজ সোমবার (এপ্রিল ০৮) সকালে গণভবনে সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

    বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, “তৃতীয় পক্ষের মাধ্যমে বাংলাদেশ সীমিত আকারে তৈরি পোশাক রপ্তানি করছে। ব্রাজিল যদি বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করে সেটা ব্রাজিলের জন্য আরও সাশ্রয়ী হবে।”

    তিনি বলেন, “দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্কে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে।”

    বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য বিশেষ করে পাটজাত ও চামড়াজাত পণ্য  আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

    আগামী জুলাইয়ে আসন্ন জি টুয়েন্টি টাস্ক ফোর্সের সভায় অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

    ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণপত্র  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ব্রাজিল সফরে সম্মত হন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ব্রাজিল তার আর্থসমাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং ব্রাজিল উভয় দেশই ক্ষুধা-দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং আন্তর্জাতিক প্ল্যাটফরমে বিভিন্ন ইস্যুতে একই পদক্ষেপ গ্রহণ করে।

    বৈঠকে প্যালেস্টাইন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী।

    এ সময় প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনী যে নৃশংসতা চালাচ্ছে, সেটা গণহত্যা।

    বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চান প্রধানমন্ত্রী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত ব্রাজিলের একটি জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

    সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

  • রেলের টিকিট কালোবাজারিদের ছাড় দেওয়া হবে না : র‌্যাব

    রেলের টিকিট কালোবাজারিদের ছাড় দেওয়া হবে না : র‌্যাব

    www.HelloBangla.News – জাতীয়  – ৮ এপ্রিল, ২০২৪: রেলের টিকিট কালোবাজারিদের ছাড় দেওয়া হবে না, বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা ছিল এবার যেন যাত্রীরা নির্বিঘ্নে, সুষ্ঠুভাবে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে পারেন। সেই লক্ষ্যে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য র‍্যাব বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে বেশ কিছু অভিযান পরিচালনা করেছি। যারা দুষ্কৃতকারী, যারা এই ঈদকে ঘিরে হাজার হাজার টিকিট কালোবাজারির পরিকল্পনা করছিল, তাদের শতাধিকজনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা কিন্তু কাউকে ছাড় দেইনি। যারা এই অপকর্মে জড়িত, প্রধানমন্ত্রীর নির্দেশে তাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।”

    আজ সোমবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদযাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে টিকিট কালোবাজারি প্রতিরোধ ও স্টেশনে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন খন্দকার আল মঈন।

    কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “যাত্রীদের প্রতি অনুরোধ নিয়মতান্ত্রিকভাবে ট্রেনে চলাচল করুন। নিজের জীবনের ঝুঁকি নেবেন না।

    তিনি বলেন, “দেশের বড় বড় স্টেশনগুলোতেও অভিযান পরিচালনা করা হয়েছে। র‍্যাবের সকল ব্যাটালিয়ন কাজ করছে। অ্যাপসে শতভাগ টিকিট বিক্রি, এটা রেলওয়ের ভালো সিদ্ধান্ত। তবে এরও সুযোগ নিয়েছে এক শ্রেণির অসাধু চক্রের সদস্যরা। র‌্যাবের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।”

    খন্দকার আল মঈন বলেন, “আজ স্টেশনে যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা সন্তুষ্ট। এজন্য ধন্যবাদ পেতে পারে রেলওয়ে কর্তৃপক্ষও। তারা বেশ সতর্ক ছিল। ঈদকে ঘিরে বিভিন্ন রেলস্টেশনে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।”

    যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়ে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “ঈদযাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন বাহিনীর নিরাপত্তা কর্মীরা নিয়োজিত আছেন। তাদের সঙ্গে সমন্বয় করে র‍্যাবও কাজ করছে। যদি সহযোগিতা করেন তাহলে আপনার লাভ, আমার লাভ, দেশের লাভ, সবার লাভ। যাত্রায় সময় নিন, কিন্তু ঝুঁকি নিয়ে গমন করবেন না। আপনার যাত্রা নিরাপদ করুন। আপনাদের ঈদযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রেলওয়েসহ সকল নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বদ্ধপরিকর।”

    ঈদযাত্রায় নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না জানতে চাইলে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “নিরাপত্তা ব্যবস্থা যাতে নিশ্চিত হয়, সেজন্য র‍্যাব নানা কার্যক্রম পরিচালনা করছে, গোয়েন্দারা কাজ করছে, সাইবার জগতেও রয়েছে নজরদারি। অন্যান্য গোয়েন্দা সংস্থা ও বাহিনীর সঙ্গে তথ্য সমন্বয় করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা সহিংসতার তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা বসে নেই, প্রস্তুত আছি। যাতে করে ঈদে নিরাপদ যাত্রা নিশ্চিত করা যায়।”

  • কেএনএফ এর ৩ সদস্য গ্রেফতার

    কেএনএফ এর ৩ সদস্য গ্রেফতার

    www.HelloBangla.News – জাতীয়  – ৮ এপ্রিল, ২০২৪: যৌথ বাহিনী বান্দরবানের রুমায় ৩ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য ও থানচিতে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত গাড়িসহ এক চালককে গ্রেফতার করেছে ।

    গতকাল রবিবার (৭ এপ্রিল) রাতে থানচি ও রুমায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

    গ্রেফতার হওয়া কেএনএফ সদস্যরা হলেন, রোয়াংছড়ির ১নং রোয়াংছড়ি ইউপির ৬ নম্বর ওয়ার্ড রৌনিন পাড়া এলাকার জিংচুন নুং বমের ছেলে ভানুনুন নুয়াম বম, থানচির ৩নং সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সিমতাংপি পাড়া লাল মুন চম বমের ছেলে ও মেয়ে জেমিনিউ বম ও আমে লনচেও বম। এছাড়া বান্দরবান সদরের সুয়ালক চেকপোস্ট এলাকা থেকে থানচির টিএনটি পাড়া এলাকার মো. ইউছুফের ছেলে ও অপহরণে ব্যবহৃত গাড়ির চালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগরকে (২৮) গ্রেফতার করা হয়।

    এদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফ’র লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযানে যুক্ত হয়েছে সাঁজোয়া যান। এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি মোকাবিলায় রবিবার (৭ এপ্রিল) রাতে আনা হয়েছে বিশেষ সাঁজোয়া যান। যা দিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    এই সাঁজোয়া যান হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীর যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

    বান্দারবান পুলিশ জানিয়েছে , গতকাল রবিবার গভীর রাতে থানচিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফ’র ৩ সদস্যকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন ব্যাংক ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত। ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে, সঙ্গে চালককেও গ্রেফতার করা হয়।

    অপরদিকে রুমা বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, “সোমবার সকাল থেকে গণপরিবহনসহ অভ্যন্তরীণ সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে বাড়ি থেকে কেউ বের হচ্ছে না।”

    উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা এবং থানচিতে ব্যাংকে হামলা, ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট করেছিল কেএনএফ। উপস্থিত লোকজন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ১০/১৫টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় এ পর্যন্ত রুমায় চারটি ও থানচিতে চারটি মামলা করা হয়েছে।

    অন্যদিকে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও লুট করা টাকা-অস্ত্র উদ্ধারে রোববার (৭ এপ্রিল) সকাল থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান শুরু করেছে যৌথবাহিনী।

  • বাংলাদেশের ফিল্ম আর্কাইভের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্রের গেটি ইমেজ

    বাংলাদেশের ফিল্ম আর্কাইভের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্রের গেটি ইমেজ

    www.HelloBangla.News – জাতীয়  – ৮ এপ্রিল, ২০২৪: মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ভিজ্যুয়াল মিডিয়া সংস্থা গেটি ইমেজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের উপস্থিতিতে নিউইয়র্কে অবস্থিত গেটি ইমেজ অফিসে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

    আজ সোমবার (৮ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষ থেকে ‘দেশি ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের পরিচালক ড. মো. মোফাকখারুল ইকবাল এবং গেটি ইমেজের পক্ষে প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক টিভি অ্যান্ড সেলস ডিরেক্টর অ্যারান বার্চেনো সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

    এ সময়  ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সঙ্গে গেটি ইমেজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা অনুষ্ঠিত হয়।

    মহান মুক্তিযুদ্ধের সময় বিশেষ করে ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদটি প্রচারিত হয়। এছাড়াও, মহান মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাসে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মহান মুক্তিযুদ্ধ নিয়ে নানা ছবি ও সংবাদ প্রকাশ করে।

    এ সমঝোতা স্মারকের মাধ্যমে গেটি ইমেজ বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে অমূল্য দলিল সংগ্রহ ও সংরক্ষণের বিষয়ে সহযোগিতা করবে। ফলে, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও আত্মত্যাগের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার সক্ষমতা অর্জন করবে।

    একই দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেন।

  • ঈদ জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের সর্ববৃহৎ দিনাজপুর ঈদগাহ মাঠ

    ঈদ জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের সর্ববৃহৎ দিনাজপুর ঈদগাহ মাঠ

    www.HelloBangla.News – জাতীয় – ৮ এপ্রিল, ২০২৪: ঈদ জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের সর্ববৃহৎ দিনাজপুর গোর-এ-শহীদ মাঠ। ইতিমধ্যে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করছে দিনাজপুর জেলা প্রশাসন।

    সবুজ ঘাসে মোড়ানো দিনাজপুর গোর-এ-শহীদ মাঠের আয়তন ২২ একর। মাঠের পশ্চিমে রয়েছে লাল খয়েরি আর সাদা রংয়ের মিশ্রণে ৫১৬ ফুট দৈর্ঘ্যের সুউচ্চ ঈদগাহ মিনার। বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে এই মাঠে। দিনাজপুর জেলা প্রশাসন আসন্ন ঈদুল ফিতরে লাখো মুসল্লির নামাজ আদায়ের জন্য গোর-এ-শহীদ মাঠ প্রস্তুত করছে । এই ময়দানে নামাজ আদায় করতে আসা দূরের মুসল্লিদের জন্য থাকছে বিশেষ দুটি ট্রেন।

    দিনাপুর থেকে শাহরিয়ার সুমন জানান, গোর-এ-শহীদ ময়দানে মিনারটি তৈরি হবার পরে ২০১৭ সালে প্রথম বৃহৎ পরিসরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছিল। প্রতিবারের ন্যায় এবারও যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মাঠে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। র‍্যাব, পুলিশ, আনসার সদ্যসরা ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। মাঠে প্রবেশের জন্য মোট ১৯টি গেট তৈরি করা হয়েছে। এসব গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। থাকবে পর্যবেক্ষণ টাওয়ার। ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।

    জানা গেছে, এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠে ২০২৩ সালে পবিত্র ঈদুল ফিতরে এই মাঠে এক সঙ্গে ৬ লক্ষাধিক মানুষ নামাজ আদায় করেছিল।

    এদিকে গোর-এ শহীদ বড় ময়দানে দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত করার লক্ষ্যে দুটি বিশেষ ট্রেন থাকছে। একটি ট্রেন ঠাকুরগাঁও থেকে ছেড়ে সেতাবগঞ্জ হয়ে দিনাজপুর এবং আরেকটি পার্বতীপুর থেকে ছেড়ে চিরিরবন্দর থেকে দিনাজপুর আসবে। ঠাকুরগাঁওয়ে ঈদের দিন ট্রেনটি ভোর ৫টায় ছাড়বে। ট্রেনটি ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ, পীরগঞ্জ, দিনাজপুরের সেতাবগঞ্জ, মঙ্গলপুর ও কাঞ্চন ট্রেন স্টেশনে যাত্রা বিরতী দিয়ে সকাল সোয়া ৭টায় দিনাজপুর স্টেশনে আসবে। অপরদিকে পার্বতীপুরে সকাল ৬টায় ট্রেনটি ছেড়ে মন্মথপুর, চিরিরবন্দর, কাউগাঁওয়ে যাত্রাবিরতী দিয়ে সকাল পৌনে ৭টায় দিনাজপুর স্টেশনে এসে থামবে। অপরদিকে নামাজের পর সোয়া ৯টায় পার্বতীপুরমুখী ও সাড়ে ৯টায় ঠাকুরগাঁও মুখী ট্রেনটি দিনাজপুর স্টেশনে ত্যাগ করবে।

  • বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

    বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

    www.HelloBangla.News – জাতীয়  – ৭ এপ্রিল, ২০২৪: আজ ৭ এপ্রিল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ । দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিন বাণী দিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে, কাজ করি একসাথে’ যথার্থ ও সময়োচিত হয়েছে বলেও তিনি মনে করেন।

    বাণীতে শেখ হাসিনা বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন।”

    তিনি বলেন, “বর্তমান আওয়ামী লীগ সরকার জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যখাতে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ অর্জন করেছে এমডিজি অ্যাওয়ার্ড, সাউথ-সাউথ অ্যাওয়ার্ড ও গ্যাভি অ্যাওয়ার্ডের মত আন্তর্জাতিক পুরস্কার।”

    প্রধানমন্ত্রী বলেন,  “টিকাদানের ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য ও বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ‘ভ্যাকসিন হিরো’ নামে আখ্যায়িত হয়েছে। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক আজ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার এক অনন্য দৃষ্টান্ত।”

    তিনি বলেন, “সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বাংলাদেশের জয়লাভ স্বাস্থ্যখাতে সরকারের ধারাবাহিক উন্নয়নের আন্তর্জাতিক স্বীকৃতি।”

    শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে চিকিৎসাসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন, পর্যাপ্ত সংখ্যক জনবল নিয়োগ, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা নিয়ন্ত্রণ, নার্সিং সেবার উন্নয়ন, স্বাস্থ্যখাতে তথ্যপ্রযুক্তির ব্যবহার, আইন ও নীতিমালা প্রণয়নসহ ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে।”

    তিনি বলেন, “আমরা নতুন নার্সিং কলেজ, মেডিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং চিকিৎসকদের পোস্ট গ্রাজুয়েট কোর্সের আসন সংখ্যা বৃদ্ধি করেছেন। হাসপাতালে রোগীদের সেবার জন্য চিকিৎসক, নার্স, সাধারণ বেড ও ওটি বেডের সংখ্যা বৃদ্ধি করেছেন।”

    সরকারপ্রধান বলেন, “বিভিন্ন হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশে ১৪ হাজার ২৮৫টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে সহজতর করা হয়েছে। ৫ম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির মাধ্যমে স্বাস্থ্যসেবার সকল চ্যালেঞ্জসমূহ অন্তর্ভুক্ত করে তা মোকাবেলার ব্যবস্থা নেয়া হয়েছে। এ সমস্ত সেবার মাধ্যমে আর্থিক প্রতিবন্ধকতা ছাড়াই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনের পথ সুগম হয়েছে।”

    প্রধানমন্ত্রী বলেন, “জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অন্যতম লক্ষ্য হচ্ছে সকলের জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা। আওয়ামী লীগ সরকার বৈশ্বিক এই ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করেছে।”

    তিনি বলেন, “আমাদের সরকার স্বাস্থ্যসেবা প্রাপ্তির অধিকারকে অন্যতম মানবাধিকার হিসেবে প্রাধান্য দিয়ে কাজ করায় স্বাস্থ্যখাতের উন্নয়ন এখন ঈর্ষণীয় পর্যায়ে পৌঁছেছে। শিশুমৃত্যু, মাতৃমৃত্যুর হারও  উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।

    তিনি স্বাস্থ্যখাতে সরকারের বিপুল অর্জনকে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান এবং ‘বিশ্বস্বাস্থ্য দিবস ২০২৪’ উপলক্ষ্যে নেয়া  সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

  • পাহাড়ে যৌথ অভিযান চলছে: সেতুমন্ত্রী

    পাহাড়ে যৌথ অভিযান চলছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ৭ এপ্রিল, ২০২৪: পাহাড়ে যৌথ অভিযান চলছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী  ওবায়দুল কাদের। তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা ঘুরে এসেছেন। যৌথ অভিযান চলছে। বিএনপি ব্যর্থতা ঢাকতে ইস্যু খোঁজে। মিয়ানমার ইস্যুতে ব্যর্থ এখন কুকিচিন ইস্যু। এটা বিচ্ছিন্ন ঘটনা। এর দ্বারা গোটা পাহাড়ের সার্বিক শান্তি পরিস্থিতিতে ইমপ্যাক্ট পড়বে না। কাজেই এটা নিয়ে নতুন ইস্যু খোঁজাও ব্যর্থ হবে।”

    আজ রবিবার (৭ এপ্রিল) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপির আন্দোলন করার সামর্থ্য নেই। শক্তি সামর্থ্য সবই তারা হারিয়ে ফেলেছে। নেতাকর্মীরা দলটির নেতৃত্বের ওপর হতাশ। তারেকের ওপর হতাশ। তাদের নেতা দেশে নেই, রিমোট কন্ট্রোলে আন্দোলন হবে? এটা কি সম্ভব! আন্দোলন করতে হলে রাজপথে এসে করতে হবে। রিমোট কন্ট্রোলের ডাকে জনগণ সাড়া দেবে না।”

    খালেদা জিয়া প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য বিএনপিই দায়ী। একটা রাজনৈতিক দল যারা তাকে দেশনেত্রী বলেন তাকে মুক্তির জন্য মির্জা ফখরুল কি আন্দোলন করেছেন? পাঁচশ লোকের একটা মিছিলও করতে পারেননি। আইনি লড়াইয়ে আদালত উপেক্ষা করে বার বার সময় ক্ষেপণ করেছেন। এটা না করলে বিষয়টা অনেক আগেই সেটেল হয়ে যেত। বিএনপি আন্দোলনে ব্যর্থ। বেগম জিয়ার আইনি লড়াইয়েও ব্যর্থ।  তাদের এখন চোখের পানি,কান্না, দীর্ঘশ্বাস – এগুলো সম্বল “

    আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “প্রার্থিতা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। নির্বাচন উন্মুক্ত মানে উন্মুক্ত পরিবেশে নির্বাচন করার ইচ্ছা, বাসনা অনেকেরই থাকতে পারে। আমাদের বক্তব্য এমপি সাহেবরা বা মন্ত্রী মহোদয়রা কোথাও কোনো প্রভাব বিস্তার করবেন না। প্রশাসন নিরপেক্ষ থাকবে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ হস্তক্ষেপ করলে তা যেন সফল করতে না পারে। আর প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর কেউ দলীয় নির্দেশ অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

    আওয়ামী লীগের আগাম কাউন্সিল হবে কিনা এমন প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, “আওয়ামী লীগ সম্মেলন করবে। এটা বিএনপি নয়। সময় মতো আওয়ামী লীগের সম্মেলন হবে, আগাম নয়।”

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • বান্দরবানে কেএনএফ এর প্রধান সমন্বয়ক গ্রেফতার

    বান্দরবানে কেএনএফ এর প্রধান সমন্বয়ক গ্রেফতার

    www.HelloBangla.News – জাতীয়  – ৭ এপ্রিল, ২০২৪: কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান সমন্বয়ক চেওসিম বমকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। বান্দরবানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    আজ রবিবার (৭ এপ্রিল) ভোরে তাকে তার বাসায় থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১৫।

    র‌্যাব-১৫ এর অধিনায়ক  লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

    তাকে গ্রেপ্তারের বিষয়ে আজ বিকাল বান্দরবান র‌্যাব কার্যালয়ে ব্রিফিং ডেকেছে সংস্থাটি।

    র‌্যাব জানিয়েছে, রুয়াছড়ি উপজেলায় জুরভাং পাড়া, খামতাং পাড়া, পাইনক্ষিয়াং পাড়া এবং রৌনিন পাড়া এলাকাগুলো সশস্ত্র কেএনএফ সদস্যদের নেতৃত্ব দেন রোয়ান লিন বম। অন্যদিকে বম জঙ্গি নেতা নাথান বমের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক রয়েছে চেওসিম বমের। বান্দরবানের শারণ পাড়ার মৃত রোয়াল খুব বমের ছেলে চেওসিম।