Category: বাংলাদেশ

  • ভোটারদের ভোটকেন্দ্রে আসা থেকে বিরত করা যাবেনা: সেতুমন্ত্রী

    ভোটারদের ভোটকেন্দ্রে আসা থেকে বিরত করা যাবেনা: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ডিসেম্বর, ২০২৩: নাশকতা করে ভোটারদের ভোটকেন্দ্রে আসা থেকে বিরত করা যাবে না, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, ‘বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছে বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।’

    আজ সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

    ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সিদ্ধান্ত নিয়েই এ নির্বাচন বয়কট করছে। তারা স্বেচ্ছায় নির্বাচনে আসছে না। তাদের নির্বাচনে অংশ নিতে জোর করব কেন? আর আওয়ামী লীগ সংবিধান মেনেই নির্বাচনে এসেছে।’

    তিনি বলেন, আওয়ামী লীগের যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আপিলেও না টিকলে পক্ষপাত করবে না আওয়ামী লীগ।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এক নির্বাচিত সরকারের কাছে আরেক নির্বাচিত সরকার ক্ষমতা হস্তান্তর করবে, এটাতে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ।

    ১৪ দলের সঙ্গে আসন বণ্টন নিয়ে ওবায়দুল কাদের বলেন, যেগুলো যুক্তিযুক্ত, নির্বাচনে জেতার যোগ্য, জোটের শরিক হলেও মনোনয়ন দিতে আওয়ামী লীগের আপত্তি নেই। জোটের খাতিরে শুধু শুধু মনোনয়ন দিলে গণতন্ত্রের প্রতি সুবিচার তো হলো না।

    ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশে বিএনপির সঙ্গে পাল্টাপাল্টি কোনো সমাবেশ নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে সমাবেশ করতে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছি। মানবাধিকার দিবস পালন করা গণতান্ত্রিক অধিকার।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

  • ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর

    ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর

    www.HelloBangla.News – জাতীয় – ৪ ডিসেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিজয়ের মাসে এই ধরনের অ্যাওয়ার্ড পাওয়াটা অবশ্যই একটি প্রশংসনীয় একটি অর্জন।

    প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানসুল করিম বাসসকে বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাসান মাহমুদ গতকাল রবিবার ( ৩ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।’

    এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও কপ২৮ উচ্চ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ পুরস্কার গ্রহণ করেন।

    এ পুরস্কার জলবায়ুর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ কণ্ঠস্বর ও বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের পক্ষে তাঁর সোচ্চার নেতৃত্বের স্বীকৃতি।

    গত ১ ডিসেম্বর দুবাইতে কপ২৮-এর ফাঁকে একটি উচ্চ-স্তরের প্যানেল চলাকালে আইওএম ও জাতিসংঘ সিস্টেম সমর্থিত গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি এই পুরস্কার প্রদান করে।

    জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি, রাষ্ট্রদূত ডেনিস ফ্রান্সিস ও আইওএম-এর মহাপরিচালক অ্যামি পোপ উচ্চ-পর্যায়ের প্যানেলটির সহ-আয়োজক ছিলেন।

    ইউএনজিএ৭৮ ক্লাইমেট মোবিলিটি সামিট চলাকালে প্রধানমন্ত্রী জলবায়ুজনিত অভিবাসন ও বাস্তুচ্যূতির দিকে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

    পুরস্কারটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জলবায়ু গতিশীলতা ও উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় একটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি। আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বতসোয়ানা, সুরিনাম ও পালাউ এ পুরস্কার পেয়েছে।

    গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি জাতিসংঘের ব্যবস্থা, আঞ্চলিক আন্তঃসরকারি সংস্থা ও উন্নয়ন অর্থ সংস্থাগুলোর সহযোগিতায় জলবায়ু গতিশীলতা মোকাবেলায় সহযোগিতামূলক ও টেকসই সমাধানের জন্য কাজ করে।

    সূত্র: বাসস

  • এনডিসি ও এএফডব্লিউসি’র প্রশিক্ষণার্থীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান রাষ্ট্রপতির

    এনডিসি ও এএফডব্লিউসি’র প্রশিক্ষণার্থীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান রাষ্ট্রপতির

    www.HelloBangla.News – জাতীয় – ৩ ডিসেম্বর, ২০২৩: ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থীদেরকে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।

    তিনি আজ রবিবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর ক্যান্টনমেন্টের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত এক  অনুষ্ঠানে এ আহ্বান জানান।

    রাষ্ট্রপ্রধান বলেন, ‘বিশ্বায়নের যুগে, উন্নয়নের গতি বজায় রাখতে দক্ষ ও চৌকস জনশক্তি আবশ্যক . . . এনডিসি’র প্রশিক্ষণ কোর্স থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে আপনার জাতিকে গড়ে তুলতে এবং আপনার দেশকে আরও উন্নত করতে সহায়তা করুন।’

    তিনি আরো বলেন, ‘তথ্যপ্রযুক্তির দ্রুত সম্প্রসারণ ও বিকাশ এবং বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের ফলে, জনগণ ও জাতির আশা-আকাক্সক্ষা পূরণের জন্য বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রের পাশাপাশি সরকারেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।’

    রাষ্ট্রপতি বলেন, ‘এই এনডিসি কোর্স প্রশিক্ষনার্থীদেরকে নীতি-নির্ধারণ, নিরাপত্তা, যুদ্ধ কৌশল ও উন্নয়নের জ্ঞান অর্জনে তাদের সঠিক দিক নির্দেশনা দেবে।’

    এই কোর্সগুলো একজন নিখুঁত, দূরদর্শী নেতা  ও ভালো কর্মকর্তা হিসেবে কাক্সিক্ষত সমন্বয়, স্বচ্ছতা, নিষ্ঠা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও দক্ষতার সাথে কাজ করতে সকলের পেশাদার আত্মবিশ্বাসকে উন্নত করবে বলে রাষ্ট্রপতি আশা করেন।

    তিনি বলেন, ‘শুধুমাত্র দক্ষ, জ্ঞানী এবং আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তিরাই গণতান্ত্রিক মূল্যবোধকে টিকিয়ে রাখতে, দারিদ্র্যকে অতিক্রম করতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে পারেন।’

    রাষ্ট্রপ্রধান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে।’

    দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ‘ভিশন ২০৪১’ প্রসঙ্গে সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশের বর্তমান ‘অর্থনৈতিক মিরাকল’ এবং ‘ডেভেলপমেন্ট মার্ভেল’ দেশকে উন্নয়নের রোল মডেল এবং দারিদ্র্যের অনুপ্রেরণামূলক প্যারাগন হিসেবে তুলে ধরেছে বিশ্বব্যাংক।’

    রাষ্ট্রপতি আরো বলেন, বাংলাদেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং ইতোমধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে।

    তিনি পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বঙ্গবন্ধু টানেল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, ঘোড়াশাল পলাশ ইউরিয়া কারখানাসহ সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।

    এ সকল উন্নয়নের ধারাগুলো বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন রাষ্ট্রপতি।

    দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের ‘জনবান্ধব’ উল্লেখ করে- এ বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি  বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশপ্রেম, জাতির প্রতি অঙ্গীকার এবং শান্তির  নিশ্চয়তার ও প্রতীক।’

    এ বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৩ জন, বেসামরিক প্রশাসনের ১৩ জন এবং ১৭ টি বন্ধুপ্রতিম দেশের ২৯ জনসহ এনডিসি  কোর্সে ১৪১ জন অংশগ্রহণ করেন।

    রাষ্ট্রপতি বলেন, “আপনারা ২৯ জন বিদেশী প্রশিক্ষণার্থী পেশাগত সম্পর্কের বাইরে গিয়েও সামাজিক বন্ধন ও বন্ধুত্ব গড়ে তুলেছেন এবং আপনারা নিজ নিজ দেশে বাংলাদেশের ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করবেন।”

    অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

    কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, তিন বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, অনুষদ, স্টাফ অফিসার এবং এনডিসি ও এএফডব্লিউসির কোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

    সেখানে রাষ্ট্রপতি একটি কেক কাটেন এবং এনডিসি এবং এএফডব্লিউসি স্নাতকদের সাথে ফটো সেশনে অংশ নেন।

    সূত্র : বাসস

  • সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে: অশোক কুমার

    সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে: অশোক কুমার

    www.HelloBangla.News – জাতীয় – ৩ ডিসেম্বর, ২০২৩: এখন কোন রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে ইসির অনুমতি লাগবে, বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ প্রসঙ্গে তিনি একথা বলেন। কেননা নির্বাচন কমিশন আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোন চিঠি পায়নি।

    আজ রবিবার (৩ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে ইসির কর্মকর্তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ইলেকশন এক্সপার্ট টিমের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এখনো এ বিষয়ে আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পরে চিন্তা করব। আমাদের আচরণবিধিতে যা আছে তাতে করে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে আমাদের লোকাল রিটার্নিং অফিস থেকে অনুমতি নিতে হবে।

    এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে গত ২৯ নভেম্বর ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের নির্বাচনী এক্সপার্ট টিমের সঙ্গে কমিশন বৈঠক করে।  আজ রবিবার (৩ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় দুপুর সোয়া ১২টা পর্যন্ত।

    বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধি দলের সদস্য ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

    এদিকে বাংলাদেশে এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ কোনো পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না ইইউ। এর আগে গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানায় ইউরোপের ২৭ দেশের এই জোট।

    এর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে গত ২৯ নভেম্বর যৌথসভা করে ইইউ। বৈঠকে সংস্থাটির ১০ প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয় ইসিকে।

    দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ হয়েছিলো গত ৩০ নভেম্বর। সেখানে ২৯ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৭১৩ জন মনোনয়নপত্র জমা দেয়।

    জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি রবিবার (২০২৪) ।

    এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।

  • বিএনপির রাজনীতি করে অনেকে নিজেদের জীবন নষ্ট করতে চায় না: সেতুমন্ত্রী

    বিএনপির রাজনীতি করে অনেকে নিজেদের জীবন নষ্ট করতে চায় না: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ ডিসেম্বর, ২০২৩: বিএনপির রাজনীতি করে অনেকে নিজেদের জীবন নষ্ট করতে চায় না, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির রাজনীতিতে জড়িয়ে অনেকেই নিজের জীবন নষ্ট করতে চায় না। যারা বিএনপি থেকে সুস্থ রাজনীতিতে বেরিয়ে এসছেন তাদের ধন্যবাদ। ভবিষ্যতে আরও নেতা ও কর্মীরা সুস্থ রাজনীতির দিকে আসবেন বলে আশা করছি।’

    আজ রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি জনসমর্থনের অভাবে তাদের আন্দোলন মুখ থুবড়ে পড়েছে। সেই কারণে তারা সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস, হিংসা, চোরাগুপ্তা হামলা, নাশকতা করছে। স্বাভাবিক পথ থেকে বিচ্যুত হয়ে তারা রাজনীতিটাকে সন্ত্রাসের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিদিন গাড়ি পোড়াচ্ছে।’

    তিনি বলেন, ‘বিএনপি গণবিরোধী রাজনীতির সমর্থন না দিয়ে তারা জনগণকে শত্রু ভাবে। বেলাল হোসেনের মতো একজন নিরীহ বাস হেলপারকে ৮০ শতাংশ পুড়িয়ে দিয়েছে।’

    ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের নির্বাচন এলেই কিছু মানুষ বা গোষ্ঠী ষড়যন্ত্র করে। জনসমর্থহীন এসব গোষ্ঠী তারা নির্বাচনে হেরে যাবে। সবসময় তারা পেছনের দরজা খোলা রাখে। পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসার ষড়যন্ত্র করে।’

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, উপ দপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

  • নির্বাচনের সময় সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

    নির্বাচনের সময় সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ ডিসেম্বর, ২০২৩: নির্বাচনের সময় সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আপনারা জানেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। যখনই নির্বাচন আসে, শিডিউল ডিক্লেয়ার হয়ে গেলেই আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকে। নির্বাচন কমিশন মনে করেছে দেশের সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন যাবৎ ওসি হিসেবে আছেন, তারা হয়ত কারও প্রতি ইনক্লাইন্ড (অনুগত) হতে পারে।’

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে পুলিশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বরেন। আজ রবিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে “মুজিব : একটি জাতির রূপকার” চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ‘ওসিদের নিয়ে এ ধরনের বিবেচনা নির্বাচন কমিশনের, আমাদের কিছু নয়। এজন্যই তারা সারা দেশে ওসিদের ট্রান্সফার করেছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীই সারা দেশে ওসিরা কাজ করছে।’

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত কীভাবে অগ্নিসন্ত্রাস করেছে। খাগড়াছড়িতে একটা ট্রাক যাচ্ছিল, আমাদের যে কনভয় ছিল, সেখান থেকে ট্রাক ড্রাইভার কিছুটা পিছনে পড়ে গিয়েছিল। সেখানে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন দিয়ে দেওয়া হয়। সে সময় ট্রাকে থাকা দুজনের মধ্যে একজন নেমে যেতে পেরেছিল, আরেকজন তখন নামতে পারেনি। ফলে তার শরীরে পেট্রোল লেগে আগুনে পুড়ে যায়। এখান থেকে বার্ন ইউনিটে আসার পর সেখানে মারা যায়।’

    তিনি আরও বলেন, ‘২০১৪-১৫ সালে আপনারা দেখেছেন ঠিক একই কায়দায় অগ্নিসন্ত্রাস করেছে বিএনপি-জামায়াত। তারা সে সময়েও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছে, এবার ঠিক সেরকমই তারা চাচ্ছে।’

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনগণ বিএনপি-জামায়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যে কারণে তারা নির্বাচনে যেতেও ভয় পাচ্ছে। নির্বাচনে জয়লাভ করতে পারবে না, বিষয়টি তারা সুনিশ্চিত হয়েছে। আমরা দেশের জনগণও কিন্তু বসে নেই, আপনারা দেখছেন যেখানেই এ ধরনের ঘটনা ঘটছে, সাধারণ মানুষ তাদেরকে ধরিয়ে দিচ্ছে।’

  • নির্বাচন ঠেকাতে বিএনপির অপচেষ্টা অব্যাহত আছে: সেতুমন্ত্রী

    নির্বাচন ঠেকাতে বিএনপির অপচেষ্টা অব্যাহত আছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ ডিসেম্বর, ২০২৩: নির্বাচন ঠেকাতে বিএনপির অপচেষ্টা অব্যাহত আছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল। তিনি বলেন,‘ বিএনপি হরতাল, অবরোধ, আগুনসন্ত্রাস করে জনগণকে নির্বাচনবিমুখ করতে পারেনি। জনগণ পুরোপুরি নির্বাচনমুখী হয়ে পড়েছে। এ নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও ঠেকাতে বিএনপি যে অপচেষ্টা করেছিল তা এখনও অব্যাহত আছে। দেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারা আরেকটি বিজয়ের বন্দরে পৌঁছাতে চায়। এজন্য ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে।’

    আজ শনিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

    তিনি বলে বলেন, ‘নির্বাচন সংক্রান্ত কোথাও কোনো সংঘাত, বিশৃঙ্খলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন যে সিদ্ধান্ত নেবে তার প্রতি আওয়ামী লীগের আস্থা আছে।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপির নেতৃত্বের দলটির নেতাকর্মীরা হতাশ, আস্থা হারিয়ে ফেলেছে। এ থেকেই  দলটির সাবেক ও বর্তমান নেতারা নির্বাচনে অংশ নিয়েছেন। কাজেই অংশগ্রহণ নির্বাচন বলতে যা বোঝায় ২৯টি নিবন্ধিত দল অংশ নিয়েছে। সারা দেশে উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য মানুষের যে আগ্রহ, চক্রান্ত-ষড়যন্ত্র করে মানুষকে নির্বাচনবিমুখ করা যাবে না। কয়েকটি দল নির্বাচন থেকে দূরে থাকলেও জনগণ নির্বাচনমুখী।’

    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ডাকে তাদের নেতাকর্মীরা ভবিষ্যতে আন্দোলনের মাঠে নামবে কিনা এটা সন্দেহ।  বিএনপির সর্বনাশা ভুলনীতির জন্য দলে বিভেদ সৃষ্টি হয়েছে।  তৃণমূল বিএনপির সবাই বিএনপির লোক। বিএনপির নেতৃত্বের ওপর হতাশ হয়ে অনেকেই নির্বাচন করেছেন। বিএনপির কেউ যদি দল পরিবর্তন করলে তার ব্যক্তিগত বিষয়। আওয়ামী লীগের সঙ্গে ভারতকে জড়িয়ে প্রোপাগান্ডা পাকিস্তান আমল থেকে শুরু হয়েছে। নির্বাচন এলে ভারত ও আওয়ামী লীগকে জড়িয়ে প্রোপাগান্ডা হয়। এটা নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়।’

    ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশন এখন প্রধানমন্ত্রীর অফিসের সাব অরডিনেট অফিস নয়। একটি আইনসিদ্ধ প্রতিষ্ঠান। পার্লামেন্টে আইন করে এই প্রতিষ্ঠানকে বর্তমানের অবস্থায় আনা হয়েছে। নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন। এখন আর সরকারের কথায়, আইন প্রয়োগকারী সংস্থার বা অন্য কোনো নির্বাচন সম্পর্কিত কর্মকাণ্ড এখন আর সরকারের কথায় চলবে না। সরকার এখন রুটিন ওয়ার্ক করবে। মেজর কোনো পলিসি ডিসিশন এখন আর সরকারের হাতে নেই। নির্বাচনী ব্যবস্থাটা এখন সম্পূর্ণভাবে তাদের হাতে। যখন যে ব্যবস্থা প্রয়োজন সেটা এখন তারা নিতে পারে।’

    তিনি আরও বলেন, ‘জলবায়ু বিষয়ে কর্মকাণ্ড নেতৃত্বের কণ্ঠস্বর হিসেবে এবং জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীকে ক্লাইমেট মুভিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ঘোষিত করেছে আই ও এম ও জাতিসংঘ সমর্থিত গ্লোবাল ক্লাইমেট মুভিলিটি সংস্থা। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাকে আমরা অভিনন্দন জানাই। তিনি আমাদের গর্ব, এগিয়ে যাওয়ার প্রেরণা ও শক্তি। তার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বের নতুন নতুন গৌরব ও উচ্চতা দেশের জন্য তিনি নিয়ে আসছেন। সেটা আমাদের মূল্যবান সম্পদ। শেখ হাসিনা ও বাঙালি জাতির এটা বিশাল সম্পদ। তাকে নিয়ে আমরা গর্ব করি। তাকে আমরা আবারো অভিনন্দন জানাই।’

    প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।

  • জাতীয় সংসদ নির্বাচনে ২৯ টি দল থেকে ১৯৬৫ মনোনয়নপত্র জমা পড়েছে

    জাতীয় সংসদ নির্বাচনে ২৯ টি দল থেকে ১৯৬৫ মনোনয়নপত্র জমা পড়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ২ ডিসেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি রবিবার (২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ২৯টি দল থেকে এক হাজার ৯৬৫টি এবং স্বতন্ত্র থেকে ৭৪৭টি মনোনয়নপত্র জমা পড়েছে।

    আজ শনিবার (০২ ডিসেম্বর) এমন তথ্য দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার (৩০ নভেম্বর)।

    বৃহস্পতিবার মোট দুই হাজার ৭৪১টি মনোনয়নপত্র জমা পড়েছিল বলে জানিয়েছিল সংস্থাটি।

    এছাড়া ভোটে অংশগ্রহণকারী দলের সংখ্যা বলেছিল ৩০। তবে দুদিন পরে জানাল মোট ২৯টি দল ও স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা পড়েছে দুই হাজার ৭১২টি।

    ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এক সংশোধনীতে জানিয়েছেন, ২৯টি দল থেকে এক হাজার ৯৬৫টি এবং স্বতন্ত্র থেকে ৭৪৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। অর্থাৎ প্রায় এক চতুর্থাংশের বেশি (২৭ দশমিক ৫৪ শতাংশ) মনোনয়নপত্র জমা পড়েছে স্বতন্ত্র থেকে।

    অনেকে বলছেন, স্বতন্ত্র প্রার্থীদের একটি বিরাট অংশ বাংলাদেশ আওয়ামী লীগের ডামি প্রার্থী। কোনো কোনো আসনে দলটির মনোনীত প্রার্থী ছাড়াও একাধিক নেতা স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    অন্যদিকে দলীয় প্রার্থীদের মধ্যেও অনেকে একাধিক আসনে একাধিক মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। রিটার্নিং কর্মকর্তারা বাছাইয়ের সময় একটি মনোনয়নপত্রই গ্রহণ করবেন।

    ইসির জনসংযোগ পরিচালক জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন দিয়েছে তবে ৫টি নির্বাচনী এলাকায় (মেহেরপুর-১, জামালপুর-৫, ময়মনসিংহ-৩, মানিকগঞ্জ-২, চট্টগ্রাম-৪) মনোনয়ন দাখিলকারী দলীয় মনোনয়ন দিতে পারেননি।

    এছাড়া ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ দুজনকে দলীয় মনোনয়ন দিলেও পরবর্তীতে ৩০ নভেম্বর মুহাম্মদ শাহজাহান ওমরকে দলীয় প্রতীক বরাদ্দের অনুরোধ জানিয়ে রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিয়েছে।

    অন্যদিকে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভলপ নামক রাজনৈতিক দলের একটি মনোনয়ন দাখিল হলেও বাস্তবে এই নামের কোনো নিবন্ধন নাই।

    মনোনয়নপত্র দাখিলের দিন শেষে মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ২৭৪১ উল্লেখ করলেও কয়েকটি আসনে একজন দাখিলকারীর একাধিক মনোনয়নপত্র থাকায় যাচাই বাছাইয়ে ২৭১২জন দাখিলকারীর তথ্য নিশ্চিত হয়েছে। সবচেয়ে বেশি মনোনয়নপত্র দাখিল হয়েছে বগুড়া-৭ আসনে ২৫টি।

    জাতীয় পার্টি-জেপি ২০টি, বাংলাদেশ সাম্যবাদী দল ছয়টি, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪ টি, বাংলাদেশ আওয়ামী লীগ ৩০৪টি, গণতন্ত্রী পার্টি ১২টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ছয়টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩টি, বিকল্পধারা ১৪টি, জাতীয় পার্টি ৩০৪টি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ ৯১টি, জাকের পার্টি ২১৮টি, বাংলাদেশ তরীকত ফেডারেশন ৪৭টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৪টি, বাংলাদেশ মুসলিম লীগ দুটি, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২টি, গণফোরাম নয়টি, গণফ্রন্ট ২৫টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩টি, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮টি, ইসলামী ঐক্যজোট ৪৫টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭টি, বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল ৫টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ ৫৫টি, বাংলাদেশ কংগ্রেস ১১৬টি, তৃণমূল বিএনপি ১৫১টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৪৯টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২টি মনোনয়নপত্র দাখিল করেছে।

    ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ নিয়ে সাংবাদিকদের বলেন, অনেকেই দল থেকে মনোনয়নপত্র দাখিল করলেও দলীয় মনোনয়নকারীর প্রত্যায়ন জমা দেননি। আওয়ামী লীগের নেতাদের মধ্যে এমন হয়েছে কয়েকটি, অন্য দলেরও আছে। এমন মনোনয়নপত্র বাছাইয়ের সময় বাতিল হয়ে যাবে।

    ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

  • হলফনামা অনুসারে হাছান মাহমুদের নগদ টাকা আছে ৫ লাখ ১০ হাজার

    হলফনামা অনুসারে হাছান মাহমুদের নগদ টাকা আছে ৫ লাখ ১০ হাজার

    www.HelloBangla.News – জাতীয় – ২ ডিসেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি রবিবার (২০২৪) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ নির্বাচন করছেন চট্টগ্রাম-৭ আসনে। তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আসনটি থেকে তিনি চট্টগ্রাম রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  উক্ত আসনে আরও পাঁচ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তারা হলেন— জাতীয় পার্টি থেকে মুছা আহমেদ রানা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে আহমদ রেজা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মুহাম্মদ ইকবাল হাছান, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মো. মোরশেদ আলম ও তৃণমূল বিএনপি থেকে খোরশেদ আলম।

    হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, তথ্যমন্ত্রীর নগদ টাকা আছে ৫ লাখ ১০ হাজার, স্ত্রীর আছে ৪০ হাজার টাকা। তথ্যমন্ত্রীর নামে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৭ লাখ ২০ হাজার টাকা এবং স্ত্রীর নামে আছে ৫ লাখ ১৫ হাজার। তথ্যমন্ত্রীর বিভিন্ন কোম্পানির শেয়ার আছে ৭ লাখ ১২ হাজার ২৫০ টাকা। তথ্যমন্ত্রীর নিজের ৫ ভরি এবং স্ত্রীর ৫০ ভরি স্বর্ণ রয়েছে। তার ইলেকট্রনিক সামগ্রী ৭০ হাজার টাকার এবং আসবাবপত্র আছে ৪৫ হাজার টাকা।

    তথ্যমন্ত্রী গ্লোবাল ইসলামি ব্যাংক থেকে ১ কোটি ২৫ লাখ টাকা, জামানতবিহীন ৯১ লাখ এবং ভাইদের কাছ থেকে লোন নিয়েছেন ১২ লাখ টাকা। এ হিসেবে তার মোট ঋণ আছে ২ কোটি ২৮ লাখ টাকা।

    তথ্যমন্ত্রীর কৃষিখাত থেকে বছরে আয় ১ লাখ ৩০ হাজার টাকা, বাড়ি-দোকান-অ্যাপার্টম্যান্ট ভাড়া ১ লাখ ৪৭ হাজার, ব্যাংক ও অন্যান্য খাত থেকে সম্মানী পান ১ লাখ ২২ হাজার ২৬৩ টাকা। এছাড়া তিনি মন্ত্রী হিসেবে তিনি নির্ধারিত বেতন-ভাতা পেয়ে থাকেন।

    চট্টগ্রামের পাঁচলাইশ থানার খুলশী মৌজায় ৬ কাঠা জমি রয়েছে, যার বাজারমূল্য  ১৬ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া তার নামে রাজধানীর পূর্বাচলে ৭ দশমিক ৫ কাঠা জমি রয়েছে। যেটি তিনি ২০০১ সালে প্রবাসী বাংলাদেশি কোটায় আবেদন করে ২০০৭ সালে বরাদ্দ পান। কিস্তি পরিশোধের পর জমিটি ২০১৯ সালে তথ্যমন্ত্রীর নামে রেজিস্ট্রেশন হয়। পৈত্রিক সূত্রে তথ্যমন্ত্রী চট্টগ্রামের বাকলিয়া মৌজায় ২ কাঠা জমির চারভাগের এক অংশ পান, যেটি দালান নির্মাণের জন্য হস্তান্তর করা হয়েছে। এছাড়া তথ্যমন্ত্রী ৫ দশমিক ৬ কাঠা জমির ওপর একটি দালান দানপত্র সূত্রে পেয়েছেন। তার নামে একটি ৪৭ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে।

  • বাংলাদেশ আইএমও’র সি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য নির্বাচিত

    বাংলাদেশ আইএমও’র সি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য নির্বাচিত

    www.HelloBangla.News – জাতীয় – ২ ডিসেম্বর, ২০২৩: আন্তর্জাতিক সমুদ্র বিষয়ক সংস্থার (আইএমও) সি ক্যাটাগরিতে কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ পেয়েছে ১২৮ ভোট।

    লন্ডনে আইএমও সদর দফতরে অনুষ্ঠিত ভোটে এই প্রথমবারের মতো অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্যাটাগরিতে বাংলাদেশ জয়লাভ করলো। আন্তর্জাতিক সমুদ্রবিষয়ক সংস্থা’র (আইএমও) সদস্য দেশ ১৭৫ টি।

    আজ শনিবার (২ ডিসেম্বর) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

    যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এবং আইএমওতে স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম বলেছেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ৪০ সদস্যের কাউন্সিলে বাংলাদেশের নির্বাচনে জয়লাভ সদস্য রাষ্ট্র এবং আন্তর্জাতিক মেরিটাইম কমিউনিটি যে  আস্থা রেখেছে এটা তার প্রমাণ। এই বিজয় একটি সামুদ্রিক জাতি হিসেবে বাংলাদেশ এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের  প্রতিফলন।

    হাইকমিশনার বাংলাদেশকে কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত করার জন্য আইএমও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

    তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২০২৩ সালে আইএমও কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহসী সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

    এর আগে, সাইদা মুনা তাসনীম আইএমও-এর ৩৩তম অ্যাসেম্বলিতে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি নির্বাচিত হন।