রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরাHello Bangla News
রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরাHello Bangla News

www.HelloBangla.News – জাতীয় – ৭ আগস্ট, ২০২৪: দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের অনুপস্থিতিতে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল অনেকটাই গতি ও স্বস্তি ফেরে সাধারণ মানুষের মধ্যে।

আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে শিক্ষার্থীদের এমন কার্যক্রম দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, শান্তিনগর এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে কয়েকজন শিক্ষার্থী। ট্রাফিক নিয়ন্ত্রণ করছে  এমন একজন শিক্ষার্থী জানিয়েছেন, যেহেতু এই মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই। তাই আমরা রাস্তায় যাতে যান চলাচলে সমস্যা না হয় তাই আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমাদের আশ-পাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা সবাইকে অনুরোধ করব সবাই যেন ট্রাফিক নিয়ম মেনে চলে।

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা Hello Bangla News
রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা | Hello Bangla News

শিক্ষার্থীরা সড়কের সিগন্যালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করলেই তারা চালকদের বাধা দিচ্ছেন। এতে করে রাস্তায় বড় ধরনের কোনো যানজট হচ্ছে না। পাশাপাশি শিক্ষার্থীরা সাধারণ মানুষকে রাস্তা পারাপারে সহায়তা করতেও দেখা যায়। শিক্ষার্থীদের এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ।

পাশাপাশি বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক ও আন্দোলনে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিষ্কার করছেন। দেশের অন্যান্য কয়েকটি জেলারা শিক্ষার্থীরা এই ধরনের সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছে।  শিক্ষার্থীদের এই ভূমিকায় সাধারণ মানুষ প্রশংসা করছেন। পথচারীরা তাদের বাহবা দিচ্ছেন। অনেক তরুণ-তরুণীকে তাদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায়।

পূর্ববর্তী র‌্যাবের নতুন ডিজি শহিদুর রহমান এবং ডিএমপি কমিশনার মাইনুল হাসান
পরবর্তী সেনাবাহিনীর ক্যাম্প সমূহের সাথে যোগাযোগের নম্বর