বিশ্বজুড়ে সমাদৃত কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা সোডা, জুস, চা, কফি সহ ২০০টিরও অধিক পন্য নিয়ে কাজ করছে গত দুই শতাব্দি ধরে। ১৮৮৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি পানীয় জগতে সফলতার সাথে একচ্ছত্র আধিপত্ত বিস্তার করে আসলেও হঠাৎ করেই মোড় নিয়েছে সম্পূর্ণ ভিন্ন এক মেরুতে। শুনতে হয়ত অবাক লাগবে, তবে শুধুমাত্র পানীয় দিয়ে ২৬০ বিলিয়ন মার্কিন ডলারেরও অধিক ব্র্যান্ড ভ্যালু তৈরি করা এই জায়ান্ট প্রতিষ্ঠানটি এবার নাম লিখিয়েছে স্মার্টফোনের দুনিয়ায়।
চলতি সপ্তাহেই চায়না ভিত্তিক স্মার্টফোন তৈরিকারক প্রতিষ্ঠান রিয়েলমির সাথে যৌথভাবে এই ফোন বাজারে এনেছে কোকাকোলা। তবে আপাতত শুধু মাত্র ইন্ডিয়া থেকেই ফোনটি কেনা যাবে। যার বাজার মূল্য ২০,৯৯৯ রূপি অর্থাৎ, বাংলাদেশি টাকায় ২৬৬০০ এর কাছাকাছি।
ফোনটির আকার সাধারণ স্মার্টফোনের মতো হলেও, এর ডিজাইন করা হয়েছে একেবারে কোকাকোলার আদলে। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের এই ফোনটি বাজারে এসেছে স্ন্যাপড্র্যাগন ৬৯৫ এর চিপসেট নিয়ে। আর ১০৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরার চমক তো থাকছেই।
তবে সপ্তাহ পেরোনোর আগেই নেটিজেনরা কানাঘোষা শুরু করে দিয়েছেন, রিয়েলমি ১০ প্রো ৫ জি ফোনটিই মূলত মোড়ক বদলে কোকাকোলা ১০ প্রো হয়ে বাজারে এসেছে। রিয়েলমির পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোন বক্তব্য না পাওয়া গেলেও রিয়েলমি ১০ প্রো’র ৬ জিবি র্যাম আর কোকাকোলা ১০ প্রো’র ৮ জিবি র্যামের তফাৎ এবং ডিজাইন ছাড়া দুই ফোনের ভেতর উল্লেখযোগ্য কোন পার্থক্য খুঁজে পাওয়া যায়নি।
তবে প্রথম প্রোডাক্ট হিসেবে আহামরি কোন ফিচার কোকাকোলা এডিশনের ফোনটি আমাদের উপহার দিতে না পারলেও, সৌখিন ব্যাবহারকারীদের হাত যে এবার কোকাকোলার দখলে চলে যাচ্ছে, এ ব্যাপারে একটা ভবিষ্যতবানী কিন্তু করাই যায়। তবে বড় প্রশ্ন হলো, কোক আবার অ্যাাপেল কে গিলে খাবে না তো?
কোকাকোলা, অ্যাাপেল কে গিলে খাবে না তো?
