আগামী ৩ অক্টোবর বাংলাদেশে শুরু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

Women's T20 World Cup to be held in Bangladesh - Sports - 5 May 2024
Women's T20 World Cup to be held in Bangladesh - Sports - 5 May 2024

www.HelloBangla.News – খেলাধুলা – ৫ মে, ২০২৪: মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে । এবারের আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দশটি দল।

আজ রবিবার ( ৫ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরকে সামনে রেখে বিশ্বকাপের সূচি প্রকাশ করে আইসিসি।

স্বাগতিক বাংলাদেশ খেলবে বি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্বের দ্বিতীয় দল। অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড পাকিস্তান ও বাছাইপর্বের প্রথম দল।

এনিয়ে দ্বিতীয়বারের মতো মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১৯ দিনের এই আসরে দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ২৩টি ম্যাচ। বাংলাদেশসহ গ্রুপ ‘বি’ এর সকল ম্যাচগুলো হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। গ্রুপ ‘এ’- এর সবগুলো ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ২০ অক্টোবর ঢাকায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের নবম আসরের। প্রথম সেমিফাইনালে সিলেট ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ঢাকায়। নকআউট পর্বের প্রতিটি ম্যাচের জন্যই থাকবে রিজার্ভ ডে।

এর আগে স্বাগতিক বাংলাদেশসহ আটটি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে। বাকি দুটি দল উঠে আসবে চলমান বাছাইপর্ব থেকে। আসরের প্রথম দিন বাছাইপর্ব থেকে আসা দ্বিতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের খেলার সূচি:

৩ অক্টোবর, বাংলাদেশ বানাম কোয়ালিফায়ার ২ খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়

৫ অক্টোবর, বাংলাদেশ বনাম ইংল্যান্ড খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায়

৯ অক্টোবর, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের খেলা অনুষ্ঠিত হবে ,বিকাল ৩টায়

১২ অক্টোবর, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা   খেলা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টা

( বি গ্রুপের বাংলাদেশের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে ঢাকায়)

পূর্ববর্তী সাত বিভাগে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা
পরবর্তী প্রতীক ছাড়া নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে: সেতুমন্ত্রী