যুক্তরাষ্ট্র রুয়ান্ডা ও কঙ্গোকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে

রুয়ান্ডা ও কঙ্গোকে উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের - আন্তর্জাতিক - ১৬ আগস্ট ২০২৩
রুয়ান্ডা ও কঙ্গোকে উত্তেজনা কমানোর আহ্বান যুক্তরাষ্ট্রের - আন্তর্জাতিক - ১৬ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৬ আগস্ট, ২০২৩ : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রুয়ান্ডার নেতার প্রতি এই বলে আহ্বান জানিয়েছেন যে, কঙ্গোর সাথে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর তা দ্রুত কমানোর প্রয়োজন । গতকাল মঙ্গলবার তিনি এই আহ্বান জানিয়েছেন।

কিনশাসার সামরিক বাহিনী কিগালির দাবি প্রত্যাখান করে তাদের অস্থিতিশীল সীমান্ত এলাকায় প্রবেশ করায় রুয়ান্ডার বাহিনীকে অভিযুক্ত করেছে। ঘটনাটি ঘটে গত মাসের শেষের দিকে । কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সমর্থন করার ক্ষেত্রেও কিগালির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগ বলেছে, কথিত সীমান্ত অনুপ্রবেশ বিষয়ে কোন অবস্থান না নিয়ে ‘উত্তেজনাপূর্ণ পরিস্থিতির’ ব্যাপারে ব্লিঙ্কেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগমের সাথে টেলিফোনে ‘ফলপ্রসূ’ আলোচনা করেন।

ব্লিঙ্কেনের ডেপুটি ভিক্টোরিয়া নুল্যান্ড কিনশাসা পরিদর্শনের পর তিনি এ ফোন করেন।

ব্লিঙ্কেন দুই দেশের মধ্যে উত্তেজনার একটি কূটনৈতিক সমাধানের জন্য এক ধরনের মধ্যস্থতার দায়িত্ব পালন করছেন বলে, মার্কিন পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে জানানো হয় ।

সূত্র : বাসস

পূর্ববর্তী ছোট বা মাঝারি ভূমিকম্প হলে ঝুঁকি কমে না
পরবর্তী জাহাজ ভাঙ্গা শিল্পকে পরিবেশবান্ধব করতে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী