টাইফুন হাইকুই তাইওয়ানে আঘাত হানছে

টাইফুন হাইকুই তাইওয়ানে আঘাত হানছে - আন্তর্জাতিক - ৩ সেপ্টেম্বর ২০২৩
টাইফুন হাইকুই তাইওয়ানে আঘাত হানছে - আন্তর্জাতিক - ৩ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ সেপ্টেম্বর, ২০২৩ : গত চার বছরের মধ্যে আজ রবিবার টাইফুন হাইকুই সরাসরি প্রথমবারের মতো তাইওয়ানে আঘাত হানছে ।
হাইকুইর কারণে হাজার হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে । বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্ধ করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান।
টাইফুনের প্রভাবে আজ রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই ভারি বর্ষণ শুরু হয়েছে। ধারনা করা হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ এটি টাইটাঙে আঘাত হানবে। পূর্ব তাইওয়ানের পার্বত্যময় এ এলাকাটি কম জনবসতিময়।
সকাল নয়টা নাগাদ ঝড়টি তাইওয়ানের ১৮০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো এক সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছে।
গতকাল থেকেই এটি শক্তি সঞ্চয় করছে তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ঘন্টায় ১৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া টাইফুনটির কারণে রবিবার দক্ষিণ ও পূর্ব তাইওয়ানের স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া দুশোরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে সাতটি শহর থেকে ২৮ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তাইওয়ানের যেসব এলাকায় হাইকুই তীব্রভাবে প্রভাব ফেলবে বলে ধারনা করা হচ্ছে সেসব এলাকায় সৈন্য পাঠানো হয়েছে।
তাইওয়ানে ২০১৯ সালে বাইলু নামের সর্বশেষ বড়ো ধরনের টাইফুন আঘাত হানে।
সূত্র: বাসস

পূর্ববর্তী আমরা কারো সাথে যুদ্ধ চাই না: প্রধানমন্ত্রী
পরবর্তী বিএনপির উদ্দেশ্য গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা: তথ্যমন্ত্রী