বিশ্বে বায়ুদূষণে ঢাকা শহরের অবস্থান আজ দ্বিতীয়

Second most polluted city in the world - Technology - 15 April 2024
Second most polluted city in the world - Technology - 15 April 2024

www.HelloBangla.News – প্রযুক্তি – ১৫ এপ্রিল, ২০২৪: বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে বিশ্বে আজ বায়ুদূষণের ঢাকা শহরের অবস্থান দ্বিতীয়।  এই তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। সোমবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে সংস্থাটি রাজধানী ঢাকার এই অবস্থানের কথা জানিয়েছেন।

তালিকার শীর্ষে থাকা দিল্লির দূষণ স্কোর ১৯৬ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে রাজধানী ঢাকা। এই শহরটির স্কোর ১৯৩ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর। একই অবস্থানে রয়েছে চীনের বেইজিং।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ দিনদিন আরও ভয়ংকর হয়ে উঠছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষের জীবন। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দূষণ নিয়ন্ত্রণ প্রচেষ্টায় সমন্বয়ের অভাব এই সমস্যার মূল কারণ।

এই অবস্থায় চিকিৎসকরা মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী রান্না: মাশরুম কোপ্তা
পরবর্তী পাঁচ ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত লেভারকুসেনের