আগুন সন্ত্রাস যারা করেছে তাদের রেহাই নেই: প্রধানমন্ত্রী

আগুন সন্ত্রাসীদের রেহাই নেই প্রধানমন্ত্রী - জাতীয় - ১৪ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
আগুন সন্ত্রাসীদের রেহাই নেই প্রধানমন্ত্রী - জাতীয় - ১৪ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১৪ জানুয়ারি, ২০২৪: আগুন সন্ত্রাস যারা করেছে তাদের রেহাই নেই, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “যারা আগুন সন্ত্রাস করেছে, মানুষ মেরেছে; তাদের রেহাই নেই। আমরা প্রমাণ খুঁজে বের করছি। এই জঘন্য সন্ত্রাসের হুকুমদাতাদের গ্রেপ্তার করা হচ্ছে।”

আজ রবিবার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলপ্রসূ ও মানুষের উপকারে আসে কি না, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। কিছু মানুষ সরকারের উন্নয়নের সমালোচনা করেই যাচ্ছে। তবে সরকার তাদের কথায় কর্ণপাত না করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে। আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ নিয়ে কাজ করে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি যে ১৫ বছরে বাংলাদেশের এত উন্নয়ন হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “বিএনপির নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিয়েছে জনগণ। ৭ জানুয়ারির নির্বাচনে জনগণের জয় হয়েছে। গণতন্ত্রের জয় হয়েছে।”

তিনি বলেন, “উন্নয়ন নিয়ে অনেকের মধ্যে পরশ্রীকাতরতা আছে। তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করতে হবে।”

পূর্ববর্তী বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো: অর্থমন্ত্রী
পরবর্তী সুপারকাপ ফাইনালে রিয়ালের কাছে ৪-১ গোলে হেরেছে বার্সা