রমজানে কোন পণ্যের সংকট হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

পণ্যের সংকট হবে না বাণিজ্য প্রতিমন্ত্রী - অর্থনীতি - ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
পণ্যের সংকট হবে না বাণিজ্য প্রতিমন্ত্রী - অর্থনীতি - ১৬ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

 www.HelloBangla.News – অর্থনীতি – ১৬ ফেব্রুয়ারি ২০২৪: রমজানে কোন পণ্যের সংকট হবে না, বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।তিনি বলেন “আগামী রমজানে কোনো পণ্যের সংকট হবে না। এর মধ্যে মন্ত্রীর নির্দেশে চারটি পণ্যের আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে।এ সপ্তাহেই আমদানিকারক ও প্রস্তুতকারকদের সঙ্গে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে৷ সেই সঙ্গে খেজুরের শুল্কও কমিয়ে দেওয়া হয়েছে।”

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “ভারত আমাদের কাছে পেঁয়াজ ও চিনি রপ্তানি করতে রাজি হয়েছে৷ ভারতসহ পার্শ্ববর্তী অন্যান্য দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কাজ করব। খাদ্যমন্ত্রী বলেছেন, চালের কোনো সংকট নেই৷ আমাদের প্রায় ১৭ লাখ টনের বেশি চাল মজুদ রয়েছে। কৃষিমন্ত্রী বলেছেন, আমনের আবাদ ভালো হয়েছে।”

তনি আরও বলেন, “খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজ আসত, তখন তাদের পণ্যটি সরাসরি তারা সারা বাংলাদেশে সরবরাহ করতে পারতেন৷ কিন্ত এখন যারা জাহাজের মালিক, তারাই মিলের মালিক, তারাই সরবরাহকারী৷ জাহাজ ও মিলের মালিক দুই-চারজন আছেন৷ তারা যেন এককভাবে বাজার নিয়ন্ত্রণ না করতে পারেন, সে ব্যবস্থা করবে তারা। খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেটগুলোতে তারাও (সাধারণ ব্যবসায়ী) যেন পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারেন, সে ব্যবস্থা করব৷ দুই, চার, ১০টা কোম্পানির কাছে পুরো সরবরাহ ব্যবস্থা যেন জিম্মি হয়ে না থাকে৷ আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।”

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় আর বক্তব্য দেন সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফসহ অনেকে।

পূর্ববর্তী দুর্নীতি কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
পরবর্তী বিএনপিকে আন্দোলন নয় পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে: সেতুমন্ত্রী