নির্বাচনে থাকবে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি

নির্বাচনে থাকবে ১১৫১ প্লাটুন বিজিবি - জাতীয় - ২৯ ডিসেম্বর ২০২৩
নির্বাচনে থাকবে ১১৫১ প্লাটুন বিজিবি - জাতীয় - ২৯ ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ২৯ ডিসেম্বর, ২০২৩: আগামী ৭ জানুয়ারি (২০২৪)অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ শুক্রবার ( ২৯ ডিসেম্বর) বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় আজ ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃংখলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

পূর্ববর্তী বাংলাদেশর সঙ্গে নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
পরবর্তী জাতিসংঘ ইসরায়েলকে ‘বেআইনি হত্যাকাণ্ড’ বন্ধ করতে বলেছে