আইসল্যান্ডে মশা ও সাপের আতঙ্ক নেই

আইসল্যান্ডে মশা ও সাপ নেই - আন্তর্জাতিক - ৩০ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ জানুয়ারি, ২০২৪: পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যায় বিশ্বের মানুষ আজ আতঙ্কগ্রস্ত। এর পরেও আছে পশুবাহিত বিভিন্ন রোগ যেমন ডেঙ্গু, নিপাভাইরাস, জলাতঙ্কের  মতো রোগ যা মানুষের মৃত্যুর কারণ হয়ে দেখা দিয়েছে। কিন্তু আপনি জানলে অবাক হবেন, পৃথিবীতে এমন দেশও আছে যেখানে মশা ও সাপ নেই।

মশাহীন দেশটির নাম আইসল্যান্ড। সেই দেশটিতে শুধু যে মশা-ই নেই তা নয়, সেখানে একটি পোকামাকড়েরও দেখা মিলবে না। এমনকি সেদেশে একটিও সাপ নেই। উত্তর আটলান্টিক মহাসাগরের দেশ আইসল্যান্ড। মশা না থাকলেও দেশটিতে অবশ্য প্রায় ১ হাজার ৩০০ প্রজাতির প্রাণী রয়েছে। তবে প্রতিবেশি রাষ্ট্র গ্রিনল্যান্ড, স্কটল্যান্ড এবং ডেনমার্কের প্রচুর মশা দেখতে পাওয়া যায়। কিন্তু আইসল্যান্ডে মশার অনুপস্থিতি অনেক গবেষকদের কাছেই একটি আকর্ষণীয় বিষয়।

আইসল্যান্ড মশা না থাকার অনেক কারণ রয়েছে। মশার বংশবৃদ্ধির জন্য অগভীর জলাশয় কিংবা জমা স্থির পানি প্রয়োজন, সেখানে মশা ডিম পাড়ে এবং সেই ডিম থেকে জন্মায় লার্ভা। এই মশার লার্ভা জন্মানোর জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট সময় ধরে জমে থাকা জলের প্রয়োজন হয়।

মশার জীবনচক্র পরিপূররণের জন্য আইসল্যান্ডে কোনো স্থির জলাশয় নেই, তা ছাড়া দেশটির তাপমাত্রা খুবই কম। এমনকি দেশটিতে কখনও কখনও তাপমাত্রা মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছে যায়। এই কারণে এখানে মশার উৎপাতও অসম্ভব। আরেকটি কারণ হতে পারে যে, আইসল্যান্ডের পানি, মাটি এবং সাধারণ বাস্তুতন্ত্রের সংমিশ্রণ মশাদের জন্মের জন্য সহায়ক নয়।

মশা ছাড়াও এখানে সাপ এবং অন্যান্য কোনো পোকামাকড় চোখে পড়বে না। আসলে এখানকার জলবায়ু এই সব সরীসৃপ বা কীটপতঙ্গ জন্মের পক্ষে অনুকূল নয়। যদিও এই দ্বীপ রাষ্ট্রটিতে মিজ পোকা দেখতে পাওয়া যায়। সেগুলো দেখতে হুবহু মশার মতো এবং সেগুলো কামড়ায়। তবে মশার মতো অতটা আক্রমণাত্মক নয়। মশা জামা কাপড়ের ওপর দিয়েও কামড়ায়। মিজ অবশ্য শুধু ত্বকের ওপরে হামলা করে।