জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট

জাতিসংঘে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট - আন্তর্জাতিক - ১৩ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)
জাতিসংঘে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট - আন্তর্জাতিক - ১৩ সেপ্টেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ সেপ্টেম্বর, ২০২৩: আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ।

উক্ত অধিবেশনে তিনি ভাষণ দেবেন এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে আন্তর্জাতিক নিরাপত্তার হুমকি নিয়েও আলোচনা করবেন। হোয়াইট হাউস থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে।

বাইডেন জাতিসংঘ অধিবেশনে ১৯ সেপ্টেম্বর ভাষণ দেবেন বলে জানিয়েছেন, প্রেস সেক্রেটারি কারিন জ্যাঁ পিয়েরে।

তিনি আরো বলেন, বাইডেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার হুমকি মোকাবেলা, বৈশ্বিক ক সমৃদ্ধির অগ্রগতি এবং মানবাধিকার রক্ষায় সহযোগিতার বিষয়ে আলোচনা করতে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাত করবেন।

তবে বিশে^র কোন কোন নেতার সঙ্গে বাইডেন সাক্ষাত করবেন সে সম্পর্কে হোয়াইট হাউস থেকে কিছু বলা হয়নি।

ধারনা করা হচ্ছে, গতবারের মতো এবারেও জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রুশ ইউক্রেন যুদ্ধই প্রাধান্য পাবে। গতবছর ইউক্রেনের কিছু অংশ রাশিয়ার দখলের নিন্দা জানিয়ে সর্বসম্মত ভোট গ্রহণ করে জাতিসংঘ।

সূত্র: বাসস

পূর্ববর্তী বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় বৈঠকের পর ছয়টি বিবৃতি
পরবর্তী তামিম ও মাহমুদউল্লাহকে দলে না দেখে অবাক হয়েছেন মুরালিধরন