এপ্রিল মাসে রেমিট্যান্সের মোট পরিমাণ ২০৪ কোটি ডলার

Remittances in April $204 crore - Economy - 4 May 2024
Remittances in April $204 crore - Economy - 4 May 2024

www.HelloBangla.News – অর্থনীতি – ৪ মে, ২০২৪: সাধারণত ঈদের আগে প্রবাসীরা স্বজনদের কাছে অর্থ পাঠানোর কারণে রেমিট্যান্স আয় অনেক বেড়ে যায়। ঈদের পরে সেটা আবার অনেক কমে যায়। কিন্তু এবছর ঈদে তার ব্যতিক্রম ঘটেছে। এবার ঈদের আগে নয় বরং ঈদের পর এপ্রিলের শেষ চারদিনে রেমিট্যান্স এসেছে গড়ে সাড়ে ৯ কোটি ডলার। শুধুমাত্র শেষ দিনেই এসেছে ১৩ কোটি ডলার। এপ্রিল মাসে রেমিট্যান্সের মোট পরিমাণ ২০৪ কোটি ডলার

এপ্রিল মাসের প্রথম ১২ দিন গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৩০ লাখ ডলার। আর শেষ চারদিনে  এসেছে গড়ে সাড়ে ৯ কোটি ডলার। শুধুমাত্র শেষদিনে এসেছে ১৩ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ২০ কোটি ডলার। ফেব্রুয়ারি মাসে এসেছে ২১৬ কোটি ডলার আর মার্চ মাসে প্রায় ২০০ কোটি ডলার। আর গত বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে এসেছিলো ১১৯ কোটি ডলার।

এর আগে ২০২৩ সালে হুণ্ডি বন্ধ থাকায় ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিলো। ২০২২-২৩ অর্থ বছরে রেমিট্যান্সের অঙ্ক পৌঁছায় ২ হাজার ১৬১ কোটি ডলারে- যেটা এ যাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আর করোনার ২০২০-২১ সালে সর্বোচ্চ ২ হাজার ৪৭৭ কোটি টাকার রেমিট্যান্স আসে। করোনা সংক্রমণের আগে ২০১৯-২০ অর্থবছরে রেমিট্যান্স এসেছিলো ১ হাজার ৮০০ কোটি ডলার।

বিষয়টি অবশ্যই আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক বিষয়।

পূর্ববর্তী একজন উদ্যোক্তা দশজনকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেন: স্থানীয় সরকার মন্ত্রী
পরবর্তী যুক্তরাষ্ট্রে থামছেনা ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ