সয়াবিন তেলের দাম লিটারে কমেছে ৫ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে কমেছে ৫ টাকা - অর্থনীতি - ১৪ আগস্ট ২০২৩
সয়াবিন তেলের দাম লিটারে কমেছে ৫ টাকা - অর্থনীতি - ১৪ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – অর্থনীতি – ১৪ আগস্ট, ২০২৩ : বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।

উক্ত বিজ্ঞপ্তি অনুসারে দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমেছে। এতে করে বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম হবে ১৭৪ টাকা। বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার। বর্তমানে খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৯ টাকায়।

সূত্র : বাসস

পূর্ববর্তী ডিম আমদানির অনুমতি দেয়া হবে: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী বেদনায় ভরা দিন