প্রতি লিটারে পেট্রলের দাম আড়াই ও ডিজেলের দাম বাড়ল এক টাকা

Fuel oil price increased by one taka - Economy - 1 May 2024
Fuel oil price increased by one taka - Economy - 1 May 2024

www.HelloBangla.News – অর্থনীতি – ১ মে, ২০২৪: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়লো জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে বেড়েছে এক টাকা। পেট্রল ও অকটেনের দাম বেড়েছে লিটারে দুই টাকা ৫০ পয়সা।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ মার্চ থেকে চালু করেছে সরকার। এ হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। প্রথম দুই দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল জ্বালানি তেলের দাম। এবার তৃতীয় দফায় বুধবার (১ মে) মাসের জন্য ঘোষিত দামে দাম বেড়েছে সব তেলের।

জ্বালানি তেলের নতুন দাম মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হচ্ছে।

জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৬ টাকা থেকে বেড়ে হয়েছে ১০৭ টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রলের নতুন দাম প্রতি লিটার ১২৪ টাকা ৫০ পয়সা ও অকটেনের দাম ১২৮ টাকা ৫০ পয়সা।

পূর্ববর্তী বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণ নেই: সেতুমন্ত্রী
পরবর্তী রান্না: ঠান্ডা ঠান্ডা দুধ ডাবের ডেজার্ট