ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়লো

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়লো - অর্থনীতি - ০২ নভেম্বর ২০২৩
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়লো - অর্থনীতি - ০২ নভেম্বর ২০২৩

www.HelloBangla.News –  অর্থনীতি –  ২ নভেম্বর, ২০২৩: ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম আবার বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এলপি গ্যাসের দাম ১ হাজার ৩৬৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৯ পয়সা সমন্বয় করা হয়েছে। এছাড়া রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সা সমন্বয় করা হয়েছে।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬৩ টাকা ৩৬ পয়সা সমন্বয় করা হয়েছে।

এর আগে অক্টোবর মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৮৪ টাকা থেকে ৭৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

পূর্ববর্তী নিউজিল্যান্ডকে হারিয়ে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত
পরবর্তী শিল্পকলায় আজ থেকে শুরু হচ্ছে ‘গণজাগরনের যাত্রাপালা উৎসব’