ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বেড়েছে

এলপি গ্যাসের দাম বেড়েছে - অর্থনীতি - ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
এলপি গ্যাসের দাম বেড়েছে - অর্থনীতি - ৪ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ৪ ফেব্রুয়ারি, ২০২৪: এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে সরকার। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নতুন এই দাম ঘোষণা করা হয়। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে। এর আগে জানুয়ারি মাসে এলপিজি গ্যাসের দাম ১ হাজার ৪০৪ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজির ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।

পূর্ববর্তী পথনাট্যোৎসবে আজ প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদের ‘পিঁপড়া’
পরবর্তী আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব