সম্পূর্ণা ফুড শপের যাত্রা শুরু

সম্পূর্ণা ফুড শপ - লাইফস্টাইল - ৩ ফেব্রুয়ারি ২০২৪
সম্পূর্ণা ফুড শপ - লাইফস্টাইল - ৩ ফেব্রুয়ারি ২০২৪

www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ ফেব্রুয়ারি, ২০২৪: সম্পূর্ণা নারীদের জন্য এমন একটি প্লাটফর্ম যেখানে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি পণ্য বাজাতকরণের সুযোগ রয়েছে। রান্না, হাতের কাজ ও ফ্যাশন ডিজাইনিংয়ের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে কয়েক তিন বছর আগে। প্রায় চার মাস আগে ধানমন্ডির রাপা প্লাজায় হাতের তৈরি পণ্য নিয়ে প্রথম চেইন শপের যাত্রা শুরু হয়। গতকাল দ্বিতীয় শপের উদ্বোধন হয়েছে, মোহাম্মদপুর তাজমহল রোডের, চিলড্রেন পার্কে। এই চেইন শপে পাওয়া যাবে সম্পূর্ণার সদস্যদের তৈরি বিভিন্ন ধরনের মাজাদার ফাস্টফুড, পিঠা, আচারসহ সিজিনাল অন্যান্য খাবার।

সম্পূর্ণা ফুড শপের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রেসিডিন্ট স্বর্ণলাতা দেবনাথ, সেক্রেটারি তাহমিনা আমিন রোজি, কো প্রসিডেন্ট এ‍্যনি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা রুমা, জয়েন সেক্রেটারি জিনিয়া ইসলাম ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সুব্রত দে। এছাড়াও উপস্থিত ছিলেন সম্ভবনাময় সম্পূর্ণার কয়েকজন সদস্য।

এই ফুড শপ খোলা থাকবে প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এখানে অর্ডার নিয়ে ঘরোয়া পার্টি ও জন্মদিনের খাবার সরবরাহ করা হয়। আপনাকে সার্বিক সেবা প্রদানের জন্য এখানে থাকছে ভদ্র ও মার্জিত সম্পূর্ণার নিজস্ব সদস্যরা।

পূর্ববর্তী বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন
পরবর্তী পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা