রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী

বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ৩০ অক্টোবর ২০২৩
বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করবেন পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ৩০ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ৩০ অক্টোবর, ২০২৩: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে এক কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক, মিশন প্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে বলে জানা গেছে।

ব্রিফিংয়ে মোমেন ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও থাকতে পারেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। এতে প্রস্তুতি হিসেবে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও ভিডিও রাখা হয়েছে।

এদিকে আজ সোমবার (৩০ অক্টোবর) কূটনৈতিক মিশনগুলো এক যৌথ বিবৃতিতে বিএনপির সমাবেশ ঘিরে ২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় বিদেশি মিশনগুলো উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশন তাদের ফেসবুকে এক পোস্টে যৌথ বিবৃতি প্রকাশ করেছে।

কূটনৈতিক মিশনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় ২৮ অক্টোবর রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে যে সহিংসতা হয়েছে, সেজন্য গভীরভাবে উদ্বিগ্ন। সহিংসতাকে কেন্দ্র করে যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই।

বিবৃতিতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন প্রসঙ্গ যুক্ত করে বলা হয়েছে, আমরা সব স্টেকহোল্ডারদের সংযম অনুশীলনের মাধ্যমে সহিংসতা পরিহার এবং একইসঙ্গে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের শর্ত মানতে একসঙ্গে কাজ করতে সবাইকে আহ্বান জানাই।

বিবৃতিতে স্বাক্ষর করা মিশনগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

এর আগে শনিবার ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় ওই দিনই প্রতিক্রিয়া জানায় মার্কিন যুক্তরাষ্ট্র। ঢাকায় সংঘাত-সহিংসতার নিন্দা জানিয়ে দেশটির বাংলাদেশের জন্য দেওয়া ভিসা নিষেধাজ্ঞা আরোপে সহিংস ঘটনা পর্যালোচনার কথা স্মরণ করিয়ে দেয়।

পূর্ববর্তী হলি আর্টিজানে সন্ত্রাসী হামলার মামলায় ৭ জনের আমৃত্যু কারাদণ্ডাদেশ
পরবর্তী আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী