ন্যাম সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যার সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২০ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
রোহিঙ্গা সমস্যার সমাধান চাইলেন পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২০ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২০ জানুয়ারি, ২০২৪: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিতে  সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন । আজ শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

তিনি একইসঙ্গে যেকোনো বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি এবং শান্তির সংস্কৃতির প্রচারের আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ১৯৭৩ সালে আলজিয়ার্সে ন্যাম শীর্ষ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যের উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের উত্তরাধিকার সাহসিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

ড. হাছান মাহমুদ ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত এবং তাদের জন্য ন্যায়বিচার দাবি করেন।

পূর্ববর্তী বাণিজ্যমেলায় ভোক্তারা প্রতারিত হবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
পরবর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমনওয়েলথ মহাসচিবের অভিনন্দন