গাজায় ৩ হাজার শিশুসহ নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়াল

গাজায় ৩ হাজার শিশুসহ নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়াল - আন্তর্জাতিক - ২৭ অক্টোবর ২০২৩
গাজায় ৩ হাজার শিশুসহ নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়াল - আন্তর্জাতিক - ২৭ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৭ অক্টোবর, ২০২৩: অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা  বেড়েই চলেছে। বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি বোমা বর্ষণে নিহত সাত হাজার লোকের নামের তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা্। এর মধ্যে নিহত শিশুর সংখ্যা হাজার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করার পর হামাস বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর কারণে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক যে পাল্টা অভিযান শুরু করে তাতে এই পর্যন্ত সাত হাজার ২৮ জন প্রাণ হারিয়েছেন। হামাস এই কথা জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় ১৫শ’ লোক নিহত হয়েছে।

হামাস নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ছয় হাজার ৭৪৭ জনের তালিকা প্রকাশ করেছে। তালিকায় নিহত প্রত্যকের লিঙ্গ, বয়স এবং পরিচিতি কার্ড নম্বর তুলে ধরা হয়েছে। মন্ত্রণালয় বলেছে, তারা এখনো পর্যন্ত ২৮১ জনের পরিচয় শনাক্ত করতে পারেনি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ঘোষিত সংখ্যা নিয়ে নির্লজ্জভাবে সন্দেহ প্রকাশ করেছে।

জো বাইডেন বুধবার হামাসের ঘোষিত নিহতের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, এতো লোক মারা যায়নি।

গাজায় শিশুদের হতাহতের ঘটনা বাড়তে থাকায় নিন্দা জানিয়েছে ইউনিসেফ। ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার আঞ্চলিক পরিচালক আদেল খোদর বলেন, গাজা উপত্যকার পরিস্থিতি আমাদের সবার বিবেকের ওপর ক্রমবর্ধমান কলঙ্ক।

পূর্ববর্তী টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান
পরবর্তী নিউক্লিয়ার পাওয়ার সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব: মন্ত্রী