আজ বিশ্ব ইজতেমায় দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত

সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত - জাতীয় - ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত - জাতীয় - ৯ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৯ ফেব্রুয়ারি ২০২৪: শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।আজ শুক্রবার গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার জামাত। নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভী।

আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৮ মিনিটে নামাজ শেষ হয়। দেশের বৃহত্তম জুমার নামাজে শরিক হতে ইজতেমায় অংশ নেওয়া মুসল্লির পাশাপাশি গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মুসল্লিরা আজ দলে দলে ইজতেমা ময়দানে আসেন।

জানা গেছে, শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ফজরের নামাজের পর উর্দু ভাষায় বয়ান করেন মাওলানা সাদ কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী, আর তা বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা মনির বিন ইউসুফ। আর সকাল ১০টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিম করেন এবং নামাজের আগে জুমার ফাজায়েলের ওপর বয়ান করেন মাওলানা মনির বিন ইউসুফ।

 

মুসল্লির মৃত্যু:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজকরা জানান, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চার জন মুসল্লির মৃত্যু হয়েছে।

তারা হলেন- শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর এলাকার আবুল কালাম (৬৫), নেত্রকোনার কেন্দুয়া থানার কুতুবপুর এলাকার হেলিম মিয়া (৬৫),  দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার জহির উদ্দিন (৭০) ও জামালপুরের ইসলামপুর থানার গোয়ালের চর এলাকার নবীর উদ্দিন (৬৫)।

রবিবার (১১ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

পূর্ববর্তী পাকিস্তান আর বাংলাদেশের গণতন্ত্রের মধ্যে অনেক পার্থক্য: সেতুমন্ত্রী
পরবর্তী ঢাকা ওয়াটারকালার একাডেমির দিনব্যাপী জলরং কর্মশালা অনুষ্ঠিত