যন্ত্র সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা

যন্ত্র সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা - বিনোদন - ২৫ ডিসেম্বর ২০২৩ (১)
যন্ত্র সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা - বিনোদন - ২৫ ডিসেম্বর ২০২৩ (১)

www.HelloBangla.News – বিনোদন – ২৫ ডিসেম্বর, ২০২৩: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গণজাগরণের সাংস্কৃতিক উৎসবে ৮ম দিন পরিবেশিত হলো যন্ত্রসঙ্গীতের মূর্ছনা। গতকাল রবিবার সন্ধ্যায় শুরুতেই যন্ত্রসংগীত পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীবৃন্দ। এরপর সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল আরাধনা। নৃত্য পরিচালনায় ছিলেন প্রিয়াংকা সাহা । পরিবেশিত হয় ‘দুর্গম গিরি কান্তার মরু’ নৃত্য। এরপর পরিবেশিত হয় আবৃত্তি, পাঠ করেন জনপ্রিয় আবৃত্তিকার মীর বরকত। এরপর মরমী সাধক লালন সাঁইয়ের গান পরিবেশন করেন রিতা মন্ডল “আমার এই ঘরখানায় কে বিরাজ করে”। আবারো সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন নৃত্যদল। নৃত্য পরিচালনা করেন আতিকুর রহমান উজ্বল, পরিবেশিত হয় ‘জয় বাংলা জয় বাংলা’ । এরপর রবীন্দ্র সঙ্গীত ‘বরিষ ধরা মাঝে’ পরিবেশন করেন শাহনাজ নাসরীন ইলা এবং একক সংগীত পরিবেশন করেন আবু বকর সিদ্দিক। আবার সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল কাঁদামাটি। নৃত্য পরিচালনায় করেন আমিনুল আশরাফ ‘আত্মত্যাগের পরিচয়’ । একক সংগীত পরিবেশন করেন সুমাইয়া জাহান শিমু।

নৃত্যে মুগ্ধ দর্শকরা - বিনোদন - ২৫ ডিসেম্বর ২০২৩ (২)
নৃত্যে মুগ্ধ দর্শকরা – বিনোদন – ২৫ ডিসেম্বর ২০২৩ (২)

ধারাবাহিক এ আয়োজনে পরবর্তী পরিবেশনা সমবেত নৃত্য, পরিবেশন করে অ্যালিফিয়া ডান্স এ্যাটেলিয়ার। নৃত্য পরিচালনায় ছিলেন নৃত্য পরিচালক মোফাফসল আলিক ‘তুমি বাংলার ধ্রুবতারা । এরপর আবৃত্তি পাঠ করেন বেলায়েত হোসেন। আবারো সমবেত নৃত্য পরিবেশন করে আরাধনা নৃত্যদল। নৃত্য পরিচালনায় ছিলেন প্রিয়াংকা সাহা পরিবেশিত হয় ‘মুক্তির মন্দির সোপান তলে’। এরপর একক সংগীত পরিবেশন করেন হৈমন্তি রক্ষিত। আবারো সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যাঙ্গন নৃত্যদল। নৃত্য পরিচালনা করে আতিকুর রহামন উজ্বল ‘নোঙ্গর ছাড়িয়া দে’। এরপর একক সংগীত পরিবেশন করেন কাজল দেওয়ান। আবার সমবেত নৃত্য পরিবেশন করে অ্যালিফিয়া ডান্স এ্যাটেলিয়ার, নজরুল সঙ্গীত ‘মোরা ঝঞ্জার মতো।

জমজমাট এ উৎসবে পরবর্তী পরিবেশনা ‘গণজাগরণের সংগীত’ পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী। সবশেষে সমবেত নৃত্য পরিবেশনা করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্য দল ‘চলো বাংলাদেশ’।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন-নৃরুল হাসনাত জিলানী।

পূর্ববর্তী মরিয়ম পুত্রকে ইসলামে নবী ও খ্রিস্টান ধর্মে ঈশ্বর বলা হয়েছে
পরবর্তী খাজা ইস্যুতে আইসিসিকে ভণ্ড হিসেবে উল্লেখ করেছেন হোল্ডিং