টিসিবি চলতি অর্থবছরে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে

টিসিবি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে - অর্থনীতি - ১৭ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
টিসিবি ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে - অর্থনীতি - ১৭ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ১৭ আগস্ট, ২০২৩ : ২০২৩-২৪ অর্থবছরে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গতকাল বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া সিদ্ধান্ত গৃহীত হয় ।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান।

আমিন উল আহসান বলেন, সরকারি বিপণন সংস্থা টিসিবির আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ (+৫%) লিটার সয়াবিন তেল কেনা হবে। সুপার অয়েল রিফাইনারিজ লিমিটেডের কাছ থেকে তেল কেনা হবে। সয়াবিন তেল কিনতে ১২৭ কোটি ৯৬ লাখ টাকা ব্যয় করা হবে।

এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় ৭৮৪ একর জমিতে চীন সরকারের অর্থায়নে জিটুজি ভিত্তিতে ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রতিষ্ঠায় বহিস্থ অবকাঠামো নির্মাণ এবং উপযোগ সেবার সংস্থান সম্পর্কিত কাজ চীন সরকার মনোনীত ডেভেলপার চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) কাছ থেকে সরকারি ক্রয় পদ্ধতিতে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত ১৩ আগস্ট রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমানোর সিদ্ধান্তের কথা জানায়।

সূত্র : বাসস

পূর্ববর্তী নারী ফুটবল বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড
পরবর্তী নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে বিএনপি : প্রধানমন্ত্রী