অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

টস জিতে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা - খেলাধুলা - ১৬ - নভেম্বর ২০২৩
টস জিতে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা - খেলাধুলা - ১৬ - নভেম্বর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ নভেম্বর, ২০২৩: আজি দ্বিতীয় বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে অংশ নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আজকের বিজয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে। গতকাল নিউজিল্যান্ডকে হারিয়ে গতকাল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ভারত।

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এর আগে সেমিফাইনালে দুইবার খেলে একবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে পারেনি তারা। তবে এবারের আসরে মুখোমুখি দেখায় অজিদের বিপক্ষে ১৩৪ রানের দাপুটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা । তাই সেই স্মৃতি ফেরানোর চেষ্টা করবে তারা। অন্যদিকে টানা জয়ের পথে থাকা অস্ট্রেলিয়ার চাইবে সেটা ফাইনাল পর্যন্ত ধরে রাখতে।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, জেরাল্ড কোজি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি।

পূর্ববর্তী আজ সন্ধ্যায় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন সিইসি
পরবর্তী গাজায় হত্যাযজ্ঞ চলতে দেওয়া যাবে না: মার্টিন গ্রিফিথস