www.HelloBangla.News – বিনোদন – ১৪ জানুয়ারি, ২০২৪: নতুন বছরের প্রথম মাসেই দেশীয় শোবিজে বিয়ের হাওয়া বইতে শুরু করেছে। স্যোশাল মিডিয়ার তথ্যে জাান গেছে বিয়ে করলেন তরুণ প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজিয়া হক অর্ষা এবং নির্মাতা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
আজ রবিবার (১৪ জানুয়ারি) নাজিয়া হক অর্ষা বিয়ের খবর নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রকৃতি আর পরিবার নিয়ে এখন আমি থেকে আমরা। আনুষ্ঠানিকভাবে আমরা বিবাহিত।’ তবে কবে কোথায় বিয়ে করেছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি অর্ষা।
জানা গেছে, দুই থেকে তিন মাস আগে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়েটা সেরেছেন জনপ্রিয় এই দুই তারকা।
নাজিয়া হক অর্ষা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়ে শোবিজে পদার্পণ করেন। তারপর থেকে টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন । দুই দশকের ক্যারিয়ারে শতাধিক টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। চলতি সময়ে একাধিক ওয়েব ফিল্মে অভিনয় করছেন। ‘নেটওয়ার্কের বাইরে’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘সাবরিনা’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমা সিরিজে অভিনয় করেছেন অর্ষা।
অন্যদিকে মোস্তাফিজ নূর ইমরান ২০১১ সালে গেরিলা সিনেমা দিয়ে অভিনয় শুরু করেন। ‘মহানগর’ সিরিজের পুলিশ কর্মকর্তা মলয় চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। ‘কাইজার’, ‘জাহান’সহ বেশ কয়েকটি কনটেন্টে অভিনয় করেছেন ইমরান।
নাজিয়া হক অর্ষা এসআরকে স্টুডিওস’ এর ডাবিংকৃত কোরিয়ান সিরিজ হোটেল ডেল-লুনা’সহ আরও বেশ কিছু মু্ভিতে কন্ঠ দিয়েছেন।










