১০ টাকা দিয়ে টিকিট কেটে চক্ষু চিকিৎসা নিলেন শেখ হাসিনা

Sheikh Hasina took eye treatment with a ticket of 10 taka - National - 3 May 2024
Sheikh Hasina took eye treatment with a ticket of 10 taka - National - 3 May 2024

www.HelloBangla.News – জাতীয় – ৩ মে, ২০২৪: রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীদের মতোই ১০ টাকা দিয়ে টিকিট কেটে চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার (৩ মে ) সকালের দিকে টিকিট কেটে তিনি নিয়মিত চক্ষু পরীক্ষা করান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সারওয়ার ই আলম সরকার তা নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এখানকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১০ টাকার আউটডোর টিকিট কেনার পর একজন সাধারণ রোগীর মতো তার চোখ পরীক্ষা করিয়েছেন।

এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর একই হাসপাতালে একজন সাধারণ রোগীর মতো তার চোখ পরীক্ষা করিয়েছেন।এসময় প্রধানমন্ত্রী হাসপাতালের চিকিৎসক ও নার্স এবং সেখানে আউটডোর সেবা গ্রহণ করতে আসা লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন, চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন ।

পূর্ববর্তী কর্মীরা হতাশ তাই বিএনপি ঝিমিয়ে পড়েছে: সেতুমন্ত্রী
পরবর্তী সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জে ৩ জন নিহত