এবারও পিএসএলে খেলবেন সাকিব

এবারও পিএসএলে খেলবেন সাকিব - খেলাধুলা - ২৬ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
এবারও পিএসএলে খেলবেন সাকিব - খেলাধুলা - ২৬ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ নভেম্বর, ২০২৩: বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান অপরিহার্য। আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। প্রায় মাসব্যাপী চলে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। আর নিলাম অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ১৪ ডিসেম্বর।

ড্রাফটে মোট ৪৯৩ জন বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। তালিকায় বাংলাদেশি খেলোয়াড় আছেন ২৮ জন। সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন একমাত্র সাকিবই। এ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (প্রায় দেড় কোটি টাকা)।

এ ছাড়া বাংলাদেশ থেকে ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৬০ হাজার ডলার (প্রায় ৬৬ লাখ টাকা)।

পিসিএলের গেল আসরটা অবশ্য সুখকর ছিল না সাকিবের জন্য। পেশোয়ার জালেমির হয়ে  মাত্র একটি ম্যাচে খেলতে পেরেছিলেন সাকিব। স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় পাকিস্তান থেকেই যুক্তরাষ্ট্রে উড়াল দিতে হয় তাকে।

পিএসএলে এর আগে আরও দুটি আসরে খেলেন সাকিব। ২০১৭ সালে এই পেশোয়ারের হয়েই খেলেছিলেন তিনি। এর আগে খেলেছিলেন করাচি কিংসের হয়ে। এবারও সাকিবের পিএসএলে পুরো আসর খেলার সম্ভাবনা কম।

গতবারের মতো এবারও বিপিএলের সঙ্গে সাংঘার্ষিক পিএসএলের সূচি। তার ওপর বিপিএলের পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে সাকিব এবার থাকবেন শ্রীলঙ্কার বিপক্ষে খেলায়। অবশ্য এর আগে জাতীয় সংসদ নির্বাচন। সাকিব যদি সংসদ সদস্য হয়ে আসেন তাহলে দুই দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। তবে ক্রিকেটকে গুরুত্ব দেবেন আগে।

পূর্ববর্তী এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ
পরবর্তী বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কী