গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান

যুদ্ধবিরতির আহ্বান বাদশাহ সালমানের - আন্তর্জাতিক - ১১ মার্চ ২০২৪ (ফাইল ছবি)
যুদ্ধবিরতির আহ্বান বাদশাহ সালমানের - আন্তর্জাতিক - ১১ মার্চ ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১১ মার্চ, ২০২৪: গাজায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি আক্রমন। বিশ্বের বিভিন্ন দেশের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেছে ইসরায়েল। এদিক রমজান মাস শুর হেতে হলেছে । এই প্রেক্ষিতে গতকাল রবিবার রমজান উপলক্ষে দেয়া এক বার্তায় সৌদি বাদশাহ সালমান গাজায় সংঘটিত জঘন্য অপরাধের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

ইসলামের দুটি পবিত্র স্থানের রক্ষক হিসেবে কথা বলতে গিয়ে সালমান সৌদি আরবের ওপর অর্পিত আশির্বাদের জন্যে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি গাজায় চলমান যুদ্ধ পবিত্র রমজান মাসের উপবাস ও প্রার্থনার ওপর কালো ছায়া ফেলবে বলেও উল্লেখ করেন।

তিনি আরো বলেন, “চলতি বছর আমরা রজমান মাস আসার এ সময়ে প্রত্যক্ষ করছি গাজায় অব্যাহত আগ্রাসনের সম্মুখীন আমাদের ফিলিস্তিনী ভাইদের দুর্ভোগ, যা আমাদের হৃদয়কে দুঃখ ভারাক্রান্ত করে তুলছে।”

বাদশাহ সালমান গাজায় নৃশংস এই অপরাধ বন্ধে এবং মানবিক ও ত্রাণ সহায়তা নিরাপদ ও নিশ্চিত করতে দায়িত্ব পালনে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে। গত পাঁচমাস ধরে চলা এ হামলায় গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৩১ হাজার। প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। এ প্রেক্ষিতে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে হুঁশিয়ার করেছে জাতিসংঘ।

পূর্ববর্তী রান্না: চিকেন ব্রেড চপ
পরবর্তী অনেক ক্ষেত্রে রোজা রাখা স্বাস্থ্যের জন্য ভাল