শরৎ মেলা নারী ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সমৃদ্ধির পথ তৈরি করছে

অর্থনৈতিক সমৃদ্ধির পথ তৈরি করছে - অর্থনীতি - ১২ অক্টোবর ২০২৩
অর্থনৈতিক সমৃদ্ধির পথ তৈরি করছে - অর্থনীতি - ১২ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – অর্থনীতি – ১২ অক্টোবর, ২০২৩: ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের জন্য অনুষ্ঠিত তিন দিন ব্যাপী ‘নক্ষত্র নারী শরৎ’ মেলা শেষ হয়েছে গতকাল ধানমন্ডির একটি কনভেকশন হলে। মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের পণ্যের সমাহার দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পথকে এগিয়ে নিয়েছে অনেকাংশে।মেলায় ছিলো ৪৫টি স্টল।স্টলগুলোতে ছিলো পোশাক, হস্তশিল্প সামগ্রী, জুয়েলারী ও খাদ্যপণ্য। মেলার উদ্যোক্তরা জানিয়েছে মেলায় স্থান পেয়েছে সব ইউনিক পণ্য সাম্রগ্রী। যেমন জামদানি, মসলিন, ব্লক বা টিক,মনিপুরী, সিল্কসহ দেশিয় সব ধরনের শাড়ী- থ্রীপিস। আরও ছিলো দেশীয় হাতের কাজের কুরতি, থ্রিপিস, হাতের কাজের গহনা, কড়ির গহনা, পার্লের গহনা, হরেক রকম হিজাব, আবায়া, বোরকা, ওয়েস্টার্ন ড্রেস, জুতা, ব্যাগ, বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস, হারবাল কসমেটিকস, নকশিকাঁথা ও কুরশিকাটার পণ্য, পাটের পণ্য, হোমমেড নানাবিধ মুখরোচক খাবার, হোম ডেকোর প্রোডাক্টস, হ্যান্ড পেইন্টের শাড়ি, হরেক রকম আচার, মধু ও ঘি। মেলায় ছিলো ফ্রি মেহেদী ও চুড়ি উৎসব। তাছাড়া ক্রেতাদের জন্য কুপনের মাধ্যমে আকর্ষনীয় অনকে অনেক পুরস্কার।মেলার আয়োক  নক্ষত্র নারী সংগঠন এর ফাউন্ডার শাহনাজ ইসলাম। তিনি বলেন, ‘নারীদের নিজস্ব পণ্য মেলার মাধ্যমে বিপনণের সুযোগ করে দিয়ে তাঁদের নিজেদের অর্থনীতির পথকে প্রশস্ত করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সক্ষমতা সৃষ্টি করছে।’

উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন জাকিয়া পারভীন খানম মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নজরুল কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা, বিশেষ অতিথি ছিলেন তানিয়া খন্দকার স্বধিকারী প্রাচুর্য ফ্যাশন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সোনিয়া সিমরান।

পূর্ববর্তী যুক্তরাষ্ট্রের ১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী টস হেরে আগে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা