সায়মা ওয়াজেদের স্যুভেনির উপহার দিয়েছেন নরেন্দ্র মোদিকে

সায়মা ওয়াজেদের স্যুভেনির উপহার মোদিকে - জাতীয় - ৮ সেপ্টেম্বর ২০২৩
সায়মা ওয়াজেদের স্যুভেনির উপহার মোদিকে - জাতীয় - ৮ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ৮ সেপ্টেম্বর, ২০২৩ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ এখন নয়াদিল্লিতে অবস্থান করছেন। তিনি ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি স্যুভেনির উপহার দিয়েছেন সায়মা ওয়াজেদ ।নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে এই স্যুভেনিরটি তিনি হস্তান্তর করেছেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার বিকেলে এখানে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে একটি ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান।

শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ সম্মেলনে যোগ দিতে আজ তিন দিনের সফরে নয়াদিল্লি পৌঁছেছেন ।

সূত্র: বাসস

পূর্ববর্তী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন
পরবর্তী চিকিৎসাক্ষেত্রের সুফল সাধারণ মানুষ যেন পায়: তথ্যমন্ত্রী