রাশিয়ার যাত্রীবাহী এয়ারবাসের সাইবেরিয়ায় জরুরি অবতরণ

রাশিয়ার যাত্রীবাহী এয়ারবাসের সাইবেরিয়ায় জরুরি অবতরণ - আন্তর্জাতিক - ১২ সেপ্টেম্বর ২০২৩
রাশিয়ার যাত্রীবাহী এয়ারবাসের সাইবেরিয়ায় জরুরি অবতরণ - আন্তর্জাতিক - ১২ সেপ্টেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ সেপ্টেম্বর, ২০২৩: রাশিয়ার যাত্রীবাহী একটি এয়ারবাস সাইবেরিয়ায় জরুরি অবতরণ করেছে। এ-৩২০ মডেলের্ এই এয়ারবাসটি একটি মাঠে অবতরণ করে।

১৬৭ জন আরোহী নিয়ে এটি কৃষ্ণসাগর অবকাশ কেন্দ্র সোচি থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিল। মস্কোর বিমান সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইন্সের এ-৩২০ বিমানটি মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে।

রুশ তদন্ত কমিটি জানিয়েছে কারিগরী ত্রুটির কারনে বিমানটি জরুরি অবতরণ করেছে ।

মস্কোর বিমান সংস্থা বলেছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে বিমানটি অবতরণ করে। এতে ১৫৯ যাত্রী এবং ৬ জন ক্রু ছিল। তাদের সকলকে নিকটবর্তী গ্রামে রাখা হয়েছে।

সূত্র: বাসস

পূর্ববর্তী ফ্রান্সের রাষ্ট্রপতি ঐতিহাসিক বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন
পরবর্তী রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাজ্যের ৩,০০০,০০০ পাউন্ড সহায়তা