রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে ইসরায়েলি হামলায় নিহত ২২ জন

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২২ জুন, ২০২৪: গাজায় অবিস্থত আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের (আইআরআইসি) দপ্তরের কাছে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ২২ জন, আহত হয়েছেন আরও ৪৫ জন।নিহত ও আহতরা সবাই এই আইআরআইসি কার্যালয় চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন।

নিয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় এই গোলা হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইআরআইসি। সেই সঙ্গে আরও একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজহায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বানও জানিয়েছে আইআরআইসি।

শুক্রবার সন্ধ্যাবেলার হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যালয় চত্বরের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মীও ছিলেন। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় নিহত হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন আরও ৪৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর,’ বিবৃতিতে বলেছে রেড ক্রিসেন্ট কমিটি।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সংক্ষিপ্ত এক বিবৃতিতে দাবি করেছে এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী ঘটায়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করছে আইডিএফ।

গত বছরের ৭ অক্টোবরের হামাস যোদ্ধাদের গুলিতে ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। তারপর থেকে হামাসকে নির্মূলের লক্ষ্যে ইসরায়েলি বাহিনী গাজায় আক্রমণ চালিয়ে আসছে।

গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু। বার বার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। শুধু তাই বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ অবশ্য এর নিন্দা জানিয়ে এসেছে। তার পরেও আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের (আইআরআইসি) দপ্তরের কাছে গোলা হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

পূর্ববর্তী কারিতাসে ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
পরবর্তী ৯ উইকেটে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ