রান্না: ভেজিটেবল চিকেন কোপ্তা

Cooking Vegetable Chicken Kopta - Lifestyle - 17 April 2024 (1)
Cooking Vegetable Chicken Kopta - Lifestyle - 17 April 2024 (1)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৭ এপ্রিল, ২০২৪: আমাদের রন্ধন শিল্পীরা আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করছে বিভিন্ন ধরণের মজাদার খাবার। আজ দেওয়া হলো ভেজিটেবল চিকেন কোপ্তা’র রেসিপি। আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন মজাদার এই খাবারটি।

Culinary Artist - Kaniz Fatema Ruma (2)
Culinary Artist – Kaniz Fatema Ruma (2)

উপকরণ:

চিকেন কিমা-১ কাপ, পাতা কপি মিহি কুচি-১/৩ কাপ, গাজর মিহি কুচি-১/৪ কাপ, পিয়াজের বেরেস্তা-১/২ কাপ, কাঁচা মরিচ কুচি- ২টেবল চামচ, ধনেপাতা কুঁচি-২ টেবল চামচ, কাবাব মশলা-১চা চামচ, লবন- স্বাদ মত, ডিম-১টা, ব্রেড ক্রাম- ১/২ কাপ, করণ ফ্লাওয়ার-২টেবল চামচ, টমেটো কেচাপ-১টেবল চামচ, তেল ভাজার জন্য।

 

প্রণালী:

সব উপকরণ একসাথে ভালো মত মেখে নিয়ে কোপ্তা আকারে বানিয়ে ভেজে নিতে হবে।  খুবই মজার এই ভেজিটেবল চিকেন কোপ্তা  গরম গরম পরিবেশন করতে হবে পোলাও, খিচুড়ি,  সালাদ বা সসের সাথে।

 

রন্ধন শিল্পী-কানিজ ফাতেমা রুমা

পূর্ববর্তী শিল্পকলায় আলোচনা, গান ও কবিতায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত
পরবর্তী বাংলাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ হচ্ছেন পাকিস্তানের মুশতাক আহমেদ