রান্না: “রংধনু সালাদ”

রান্না রংধনু সালাদ - লাইফস্টাইল - ১ ফেব্রুয়ারি ২০২৪ (১)
রান্না রংধনু সালাদ - লাইফস্টাইল - ১ ফেব্রুয়ারি ২০২৪ (১)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ১ ফেব্রুয়ারি, ২০২৪: দুপুর বা রাতের খাবারের সঙ্গে সালাদ এটি স্বস্থ্যকর ও গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। তাই বিভিন্ন পার্টিতে খাবারের সঙ্গে সালাদ অপরিহার্য হয়ে পড়েছে। আজ দেওয়া হলো রংধনু সালাদের রেসিপি।

রেসিপি কানিজ ফাতেমা রুমা  (২)
রেসিপি কানিজ ফাতেমা রুমা (২)

উপকরণ:

শশা কিউব করে কাটা-১কাপ, টমেটো কিউব করে কাটা-১কাপ, আপেল কিউব করে কাটা-১কাপ, আনার দানা-১ কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা-১/৪ কাপ, গাজর কিউব করে কাটা-১/৪ কাপ, লেটুস পাতা কুচি-১/৪ কাপ, বিট লবন-১/৪ চা চামচ, টমেটো সস-১চা চামচ, চিলি সস-২ চা চামচ, মধু-২চা চামচ, চাট মশলা-২ চা চামচ, গোল মরিচ গুড়া-১/২ চা চামচ

 

প্রণালী:

ফল বাদে সব মশলা সস ও অন্য উপকরণ গুলো ভালো মত মিশিয়ে নিতে হবে এবারে সব কেটে রাখা ফল ও সবজী ঐ সস এর সাথে মাখিয়ে পরিবেশন করতে হবে হেলদী ও মজাদার রংধনু সালাদ।

 

রেসিপি দিয়েছেন: কানিজ ফাতেমা রুমা

পূর্ববর্তী শুরু হলো ১১ দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব
পরবর্তী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বর্তমান ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি