রান্না: চিজ চিকেন টিক্কা স্টিক

Ranna Cheese Chicken Tikka Stick - Lifestyle - 22 April 2024 (1)
Ranna Cheese Chicken Tikka Stick - Lifestyle - 22 April 2024 (1)

www.HelloBangla.News – লাইফস্টাইল – ২২ এপ্রিল, ২০২৪: এই গরমে রন্ধন শিল্পীরা তৈরি করছে মজাদার সব খাবার। যে খাবারগুলোতে গরমে এমন সব উপকরণ ব্যবহার করা হয়েছে যাতে তা হয় উপাদেও ও মজাদার। আজ দেওয়া হলো ‘চিজ চিকেন টিক্কা স্টিক’ এর রেসিপি। যা আপনি সহজেই ঘরে বসেই তৈরি করতে পারেন।

Culinary artist-Razia Smriti
Culinary artist-Razia Smriti

 

উপকরণ:

চিকেন কিউব করে কাটা-৩০০ গ্রাম, মোজেরোলা চিজ গ্রেট করা-আধা কাপ, আদা রসুন বাটা-১চা চামচ, গোলমরিচ গুঁড়া–১/২ চা চামচ, মরিচ গুঁড়া-হাফ চা চামচ, কাবাব মসলা-হাফ চা চামচ, লেবুর রস-১চা চামচ, লবন-স্বাদ মত, সয়াসস-১চা চামচ, টমেটো সস-১ চা চামচ, রান্নার তেল-ভাজার জন্য।

 

প্রস্তুত প্রণালী:

কিউব করা মুরগির মাংসের সাথে একে একে তেল ও চিজ বাদে উপরের সব উপকরণ গুলো একসঙ্গে মেখে প্রায় দুই ঘন্টা রেখে দিতে হবে।

দুই ঘন্টা মেরিনেট হওয়ার পর চিকেন সাসলিকের কাঠিতে ৫/৬ টুকরা করে চিকেন গেথে নিতে হবে। একে একে সব মাংস গুলি কাঠিতে গেথে নিতে হবে। এবার অল্প তেলে চিকেন স্টিক গুলো ভেজে নিতে হবে উল্টিয়ে উল্টিয়ে। চিকেন ভাজা হয়ে গেলে মোজেরোলা চিজ গ্রেট করে চিকেনের উপর ছিটিয়ে দিয়ে   ওভেনে বেক করে নিতে হবে ৫ মিনিটের জন্য। তৈরি হয়ে গেল মজাদার চিজ চিকেন স্টিক।

পোলাও বা সালাদের সাথে সসদিয়ে পরিবেশন করুন গরম গরম চিজ চিকেন স্টিক।

 

রেসিপি দিয়েছেন: রাজিয়া স্মৃতি

পূর্ববর্তী আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে “মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠান
পরবর্তী ইহুদা ব্যাটালিয়নের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়বেন নেতানিয়াহু