রাজউক ধানমন্ডির রুফটপ রেস্তোরাঁ ভেঙ্গে দিয়েছে

রুফটপ রেস্তোরাঁ ভেঙ্গে দিয়েছে - জাতীয় - ৪ মার্চ ২০২৪ (ফাইল ছবি)
রুফটপ রেস্তোরাঁ ভেঙ্গে দিয়েছে - জাতীয় - ৪ মার্চ ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৪ মার্চ, ২০২৪: গত ২৯ ফেব্রুয়ারি বেইলি রোডের একট একটি ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়। ভবনটির নিচতালার একটি রেস্তোরাঁ থেকে এই আগুনের সূত্রপাত হয়। জানা গেছে ভবনটিতে রেস্তোরাঁ করা হয়ছিলো অবৈধভাবে। এরপর থেকে ঢাকায় অবৈধভাবে তৈরি রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে নামে রাজউক। এরই অংশ হিসেবে আজ রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক বহুতল ভবনের একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙ্গে  দিয়েছে রাজউক।

এছাড়ও টুইন পিক টাওয়ারের ১২টি রেস্তোরাঁ সিলগালা করা হয়েছে। এছাড়া আরও একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৪ মার্চ) দুপুর থেকে রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু করে রাজউক।

জানা যায়, রাজউকের নিয়ম অনুযায়ী ভবনটির ছাদ ফাঁকা থাকার কথা ছিলো। কিন্তু কোনো ধরনের অনুমতি ছাড়া সেখানে রেস্তোরাঁটি গড়ে উঠেছে। তাই এটি ভেঙ্গে ফেলেছে রাজউক।

অভিযানে (রাজউক) জোন-৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার জানিয়েছেন, অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্টুরেন্ট ও ফুডকোর্ট।

তিনি বলেন, “এই ভবনটি মূলত এফ ক্যাটাগরির। এটি অফিসের জন্য রাজউক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু এখানে অবৈধভাবে প্রায় ৮-১০টির মত রেস্টুরেন্ট করা হয়েছে। আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি।”

এদিকে  রাজধানীর সাত মসজিদ রোডের কেয়ারি ক্রিসেন্ট ভবনটি সিলগালা করে দেওয়া হয়েছে। আজ (সোমবার) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি দল ভবনটিতে অভিযান চালানোর পর তা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অভিযান চালিয়ে ভবনটি থেকে তিনজনকে পুলিশ হেফাজতেও নেওয়া হয়েছে।

আজ রাজধানীর ওয়ারী এলাকায় আবাসিক ভবনে থাকা রেস্টুরেন্টগুলোর বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ।

এর আগে গতকাল সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলা দেখা হয়। অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে অনিয়ম থাকার কারণে মোট ২৫ জনকে আটক করা হয়।

পূর্ববর্তী সরকার রমজানে সাশ্রয়ী মূল্যে মাছ ও মাংস বিক্রি করবে
পরবর্তী সীমান্ত রক্ষাসহ অন্যান্য কাজ বিজিবি দায়িত্বের সঙ্গে করছে: প্রধানমন্ত্রী