প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে রেলের আরও সম্প্রসারণ হবে: রেলমন্ত্রী

রেলের সম্প্রসারণ হবে রেলমন্ত্রী - জাতীয় - ২৩ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
রেলের সম্প্রসারণ হবে রেলমন্ত্রী - জাতীয় - ২৩ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৩ ফেব্রুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রীর ঘোষণা অনুারে রেলের আরও সম্প্রসারণ হবে, বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনে বলেন, “প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন রেলের আরও সম্প্রসারণ হবে।”

আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজবাড়ী রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, “কিছুদিনের মধ্যে ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত রেললাইন (নির্মাণকাজ) চালু করা হবে। রেলে মাল পরিবহন ও যাত্রীদের সস্তায় সার্ভিস দিয়ে থাকে। প্রত্যেকটি জেলায় রেলের কানেক্টিভিটি তৈরি করা হবে।”

তিনি আরও বলেন, “রেলের অনেকগুলো কোচ ও ইঞ্জিন ও আমদানি হয়েছে। আরও কিছু আমদানি হবে। রাজবাড়ী রেলের শহর, রাজবাড়ীতে ১০৫ একর জমি নিয়ে রেলের সবচেয়ে বড় কারখানা নির্মাণ করা হচ্ছে। এই কারখানায় রিপেয়ারিং, মেইনটেনেন্সসহ বগি তৈরি করা হবে। এটা আমাদের রাজবাড়ীবাসীর জন্য সবচেয়ে সুখের খবর।”

এছাড়াও রেলমন্ত্রী রাজবাড়ী নতুন একটি আধুনিক রেলস্টেশন করার ঘোষণা দেন।

পূর্ববর্তী মেধা ও যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করতে হবে: পরিবেশমন্ত্রী
পরবর্তী স্বাস্থ্যসেবা গ্রাম পর্যায়ে পৌঁছে দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী