www.HelloBangla.News – জাতীয় – ৪ আগস্ট, ২০২৪: অসহযোগ আন্দোলনের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজ রবিবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তি দিয়ে আগামী দুদিনের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
যেখানে আগামীকাল সোমবার (৫ আগস্ট) সারা দেশে নিহতদের স্মরণে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। এছাড়া শাহবাগে সকাল ১১টায় শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
তার পরদিন মঙ্গলবার (৬ আগস্ট) সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। যেটিকে লংমার্চ টু ঢাকা নাম দেওয়া হয়েছে। ‘লংমার্চ টু ঢাকা’: নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা,মঙ্গলবার ছয়ই অগাস্ট ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা
চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই আবারও নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
আজ রবিবার (৪ আগস্ট) দুপুরে আগামী দুইদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এর মধ্যে আগামীকাল সোমবার নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে ‘শহীদ স্মৃতিফলক’ উন্মোচনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একইদিন, সকাল ১১টায় ঢাকার শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
পাশাপাশি সারা দেশে বিক্ষোভ-আন্দোলন এবং গণঅবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
এর পরদিন, অর্থাৎ ছয়ই অগাস্ট মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এতে অংশ নিয়ে সারা দেশের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। একইদিন দুপুর দুইটাই ঢাকার শাহবাগে সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।
এছাড়া, সারা দেশের সকল জেলা, উপজেলা, গ্রামে এবং পাড়া-মহল্লায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীদের অন্যতম নেতা মি. ইসলাম।
গ্রেফতার বা অন্য কোনও কারণে সমন্বয়কদের কেউ যদি পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে না পারেন, সেক্ষেত্রে বর্তমান সরকারের পতনের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রেখে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।










