দক্ষিণ আফ্রিকা সফরের বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ - জাতীয় - ২৯ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ - জাতীয় - ২৯ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৯ আগস্ট, ২০২৩ : দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফরের ফলাফল নিয়ে গণমাধ্যমকে অবহিত করতে আজ এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘আজ বিকেল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।’
গত রবিবার প্রধানমন্ত্রী ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন।
তিনি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।
সূত্র: বাসস

পূর্ববর্তী ডাব কেনাবেচায় রাখতে হবে পাকা রসিদ
পরবর্তী ইন্দোনেশিয়ায় ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে