সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক - জাতীয় - ২৫ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক - জাতীয় - ২৫ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৫ অক্টোবর, ২০২৩: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।

আজ বুধবার (২৫ অক্টোবর) আলাদা বার্তায় তারা শোক প্রকাশ করেন।

রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, আবুল হোসেনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ এক নিবেদিতপ্রাণ নেতাকে হারালো। নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তিনি স্ত্রী খাজা নার্গিস ও দুই মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুর পর তার নির্বাচনী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও যোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা যায়, সৈয়দ আবুল হোসেন ১৯৫১ সালে মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের বেতগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন রাজনীতিবিদ ও ব্যবসায়ী। সৈয়দ আবুল হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে মাদারীপুর-৩ আসন থেকে ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি সপ্তম, অষ্টম ও নবম সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের এলজিইডি প্রতিমন্ত্রী ছিলেন। এবং ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

পূর্ববর্তী বিএনপি শান্তিপূর্ণভাবে অবস্থান করলে আমাদের কিছুই বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে ব্রাসেলসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী