আচার প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৩ জুন, ২০২৪: সারা দেশের আচার তৈরিকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের আচার নিয়ে প্রতিযোগিতা শুরু করে ফরচুন ফুড বাংলাদেশ।  মে মাসের ২, তারিখে থেকে শুরু হয় আচার প্রতিযোগিতা সিজন-২। প্রতিযোগিতায় দেশের নানা প্রান্ত থেকে জমা পড়েছিলো কয়েক হাজার নতুন নতুন স্বাদের আচার। ৩১শে মে ছিলো আচার জমা দেওয়ার শেষ তারিখ।

কয়েক ধাপে বিচারকদের পর্যবেক্ষণের পর তিনজন কে বিজয়ী ঘোষণা করা হয়। ভিন্নধর্মী আচার বানিয়ে  প্রথম হয়েছেন কানিজ ফাতেমা রুমা,  দ্বিতীয় হয়েছেন নুসরাত জেবিন, তৃতীয় হয়েছেন ফাহমিদুল ওয়াহিদ।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী কানিজ ফাতেমা রুমা বলেন, ‘আচার প্রতিযোগিতার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি করো মনের গভীরে যদি প্রতিভার বসত থাকে, এটা প্রকাশের সবচেয়ে বড় প্লাটফর্ম হতে পারে ফরচুন বাংলাদেশের এই প্রতিযোগিতা। আমি আয়োজকদের অভিবাদন জানাই। ’

এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন কাকলী কলি (কালিনারী এক্সপার্ট ও এসেসর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।)

দেশ ব্যাপী ফরচুন ফুড বাংলাদেশর আচার নিয়ে এই প্রতিযোগীতার বিষয়টি রন্ধন শিল্পীদের ভালো রান্না ও আচার তৈরিতে উৎসায়িত করবে ।

পূর্ববর্তী টিকিট কালোবাজারি চক্রের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি রয়েছে:র‌্যাব
পরবর্তী ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছি: আইজিপি