চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে: সেতুমন্ত্রী

চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত সেতুমন্ত্রী - জাতীয় - ২৪ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত সেতুমন্ত্রী - জাতীয় - ২৪ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৪ নভেম্বর, ২০২৩: চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।এসেময় তিনি আরও বলেন, বিএনপির এখনো নির্বাচনে আসার সুযোগ আছে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেনসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, চারটি বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। আগামীকাল শনিবার না হলেও রবিবার মধ্যে ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী কারা, তা ঘোষণা করতে পারব। নতুন অনেকে এসেছেন, কিছু বাদও পড়েছে। উইনেবল (সম্ভাব্য জয়ী) প্রার্থী আমরা বাদ দেইনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যখন বিভাগের নাম ঘোষণা করি তখন ভিড় বেড়ে যায়, নির্দিষ্ট বিভাগ শুনলে পিড়াপীড়ি শুরু হয়ে যায়। কীভাবে নাম বাহির করা যায়। সে কারণে বিভাগের নাম ঘোষণা করছি না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা মনোনয়নের ব্যাপারটা সুনির্দিষ্ট করে এখন বলছি না, কারণ এর মধ্যে আমরা যে সকল প্রার্থী দিয়েছি, সেসব মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। সেটাও সংশোধনের একটা সুযোগ রেখেছি। এ কারণে আমরা ঠিক করেছি— ভিন্নভাবে, জেলাভাবে বা বিভাগভাবে প্রার্থিতা ঘোষণা করবো না। একসঙ্গে ৩০০ আসনের প্রার্থিতা ঘোষণা করতে চাই।’

পূর্ববর্তী কৃষকরা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন: মতিয়া
পরবর্তী সংবিধান মেনেই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে: ইসি রাশেদা সুলতানা