মশা নিধনের ক্যাম্পেইন শুরু হবে ২২ এপ্রিল থেকে: মেয়র আতিক

Mosquito abatement campaign to begin Mayor Atiq - National - 9 April 2024
Mosquito abatement campaign to begin Mayor Atiq - National - 9 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ৯ এপ্রিল, ২০২৪: মশা নিধনের ক্যাম্পেইন শুরু হবে ২২ এপ্রিল থেকে, বলে জানিয়েছেন ডিএরসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “আগামী ২২ এপ্রিল সকল কাউন্সিলরদের নিয়ে ৫৪ টি ওয়ার্ডে একসাথে শুরু হবে এডিস মশা নিধনের জনসচেতনতা মূলক ক্যাম্পেইন। উক্ত ক্যাম্পেইনে মহল্লা, এলাকাবাসী, সোসাইটি ও সমিতি আমাদের সচেতনতামূলক ক্যাম্পেইনে আপনারা অংশগ্রহণ করবেন।”

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশান-২ ডিএনসিসি নগর ভবন হলরুমে ঈদ উপলক্ষ্যে ডিএনসিসি এলাকার বিভিন্ন সোসাইটির দারোয়ানদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে মেয়র একথা জানান।

মেয়র আতিক বলেন, “বিভিন্ন সোসাইটি বা সমিতিগুলোকে সম্পৃক্ত করে শহরের জন্য কাজ করতে চাই। পাড়া-মহল্লার বিভিন্ন সোসাইটির কমিটিতে যারা আছেন আপনারাও কাউন্সিলরদের  পাশাপাশি সেবা দিয়ে যাচ্ছেন। অনেকটা ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানোর মতো আপনারা সেবা দিয়ে যাচ্ছেন। আমাদেরকে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। সেই কাজ করতে সোসাইটি বা পাড়া-মহল্লা এগিয়ে আসবে, তখন আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। রাজধানীর সমিতি বা সোসাইটির সাথে বন্ধন সৃষ্টি করতে চাই।”

ডিএনসিসি মেয়র বলেন, “এই শহরটা আমার না আমাদের। এই দেশটা আমার না আমাদের। আমি যদি আমাদের চিন্তা করি তাহলে ঠিক আছে। কিন্তু যদি আমার চিন্তা করি তাহলে বসিলার খাল দখল করে ১০ তলা বাড়ি তুলে ফেলবো। অনুরোধ করছি নিজের চিন্তা না করে সবার চিন্তা করবেন, শহরের চিন্তা করবেন।”

ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, প্রমুখ।

পূর্ববর্তী বৃষ্টি হলেও ঈদের জামাতে কোন সমস্যা হবে না: মেয়র তাপস
পরবর্তী রাশিয়া হবে পাট ও পাটজাত পণ্যের বড় রপ্তানি বাজার: বস্ত্র ও পাট মন্ত্রী