পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মোদির অভিনন্দন

মোদির অভিনন্দন - আন্তর্জাতিক - ৫ মার্চ ২০২৪ (ফাইল ছবি)
মোদির অভিনন্দন - আন্তর্জাতিক - ৫ মার্চ ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ মার্চ, ২০২৪: পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ মঙ্গলবার (৫ মার্চ) পরমাণু শক্তিধর এই দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি শান্তি প্রতিষ্ঠার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

শরিফ দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

সবচেয়ে বেশি আসনে জয় পেলেও কারাদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগতরা সরকার গঠন করতে পারেনি। কেনা সেনা সমর্থিত ৭২ বছর বয়সী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এল) তাদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং বেশ কয়েকটি ছোট দলের সাথে একটি জোট সরকার গঠন করেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় শাহবাজকে অভিনন্দন।’

ভারত ও পাকিস্তান চির প্রতিদ্বন্ধী দু’টি দেশ। এই দুই দেশের মধ্যে দীর্ঘ দিনের রাজনৈতিক উত্তেজনা রয়েছে।

১৯৪৭ সালে উপমহাদেশের বিভাজনের শুরু ভারত ও পাকিস্তানকে তিনটি যুদ্ধ এবং বহুবার ছোট ছোট সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়।

তবে ভারত শাহবাজ শরিফকে তার পূর্বসূরি খানের চেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ হিসেবে দেখছে।

পূর্ববর্তী বেইলি রোডের সুলতানস ডাইন ও নবাবী ভোজ রেস্তোরাঁয় সিলগালা
পরবর্তী পেশাদার এবং আইনগতভাবে নিবন্ধিত পোর্টাল গুলোই থাকবে: তথ্য প্রতিমন্ত্রী