জন্মদিনে শহীদ শেখ কামালের সমাধিতে মেয়র তাপসের শ্রদ্ধা

জন্মদিনে শহীদ শেখ কামালের সমাধিতে মেয়র তাপসের শ্রদ্ধা - জাতীয় - ৫ আগস্ট ২০২৩
জন্মদিনে শহীদ শেখ কামালের সমাধিতে মেয়র তাপসের শ্রদ্ধা - জাতীয় - ৫ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৩ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পরে তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে শহীদ শেখ কামালের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

আজ শনিবার সকালে তিনি বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় মেয়র ব্যারিস্টার শেখ তাপস শহীদ শেখ কামালের কবর জেয়ারত ও তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

পূর্ববর্তী খুনীরা শুধু বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেত : তথ্যমন্ত্রী
পরবর্তী শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী